ধুলিয়ান ২৮ আগস্ট : মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার উদ্যোগে কুরবানী ঈদ ও পূঁজা সম্পর্কিত আলোচনা সভার আয়োজন । সামনে আসছে কুরবানী ঈদ ও পূঁজা সম্প্রীতি বজায় রাখার জন্য এদিন সামশেরগঞ্জ থানার পক্ষ থেকে ধুলিয়ান পুরসভার ম্যারেজ হলে এক আলোচনা সভা করা হয় ।
সভায় উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভগত, ধুলিয়ান পুরপ্রধান সুবল সাহা ,সামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম ,জঙ্গিপুর মহকুমা আই এ এস প্রবীণ প্রকাশ ও বিশিষ্ট ব্যাক্তিগন । তিনি জানান কুরবানী ঈদ - দুর্গা পূজার দিন গুলিতে সমাজের এক ধরনের মানুষ আছে যারা সম্প্রদায়ের ছড়াবার চেষ্টা করবে তাদের থেকে দূরে থাকবেন , এই ধরনের অমানুষ দেখতে পেল পুলিশ প্রশাসন কে শ্রীঘ্রই জানাবেন । বিভিন্ন এলাকার থেকে আগত ইমাম ও দুর্গা পূজার কর্তৃপক্ষরা,এছাড়া বিভিন্ন অতিথি গনদের সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভগত বলেন পূজ - ঈদ পরবে আইন শৃঙ্খলা বজায় রাখা বার্তাদেন । সামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম বলেন কোন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করবেন না । মন্দির ও মসজিদে মসজিদে এই সব প্রচার করতে হবে যাতে আমাদের সকলের কুরবানী ঈদ -পূজা ভালোভাবে কাটে । ধুলিয়ান পুরপ্রধান সুবল সাহা জানান কোনো রকম কথাই গন্ডগোল দেখলে আপনারা শ্রীঘ্রই পুলিশ প্রসানকে জানাবেন আইন নিজের হাতে তুলে নিবেননা,আমাদের সকলের কুরবানী ঈদ ও দূর্গা পূঁজা ভালো ভাবে পালন করতে পারি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পারি।
সামশেরগঞ্জ থানার উদ্যোগে কুরবানী ঈদ ও পূঁজা সম্পর্কিত আলোচনা
Reviewed by Dhuliyan City
on
23:37
Rating:
Reviewed by Dhuliyan City
on
23:37
Rating:
