Results for মুর্শিদাবাদ নিউজ

বেলডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণ ঘিরে আহত তিন, গাড়িতে ভাঙচুর ও আগুন

বেলডাঙা, ১৫ নভেম্বর:  ৩৪নং জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ করার সময় বেলডাঙা বড়ুয়া মোড়ে জেসিপি গাড়ির ধাক্কায় বিদ্যুৎ পোল পড়ে গিয়ে গুরুতর আহত হলেন তিনজন। এই ঘটনাকে ঘিরে স্থানীয় জনতার মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা রোড নির্মাতা কোম্পানির গাড়িতে  আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, বুধবার বেলডাঙা বড়ুয়া মোড় সংলগ্ন এলাকার ৩৪ নং জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয়।  এই কাজ দেখার জন্য ভিড় জমে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, একটি জেসিপি গাড়ি কাজ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারলে ইলেকট্রিক খুঁটি পড়ে গিয়ে গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বেলডাঙা গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসকেরা বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তর করে।
▶️এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় জনতার মধ্যে।  তারা রোড নির্মাতা কোম্পানির একটি গাড়িতে  আগুন  লাগিয়ে দেয়। ঘটনাস্থলে বেলডাঙা থানার বিশাল পুলিশবাহিনী ও দমকলবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার  জেরে প্রায় দু ঘন্টা ৩৪নং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন..

সূত্রঃ কথাবার্তা

বেলডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণ ঘিরে আহত তিন, গাড়িতে ভাঙচুর ও আগুন বেলডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণ ঘিরে আহত তিন, গাড়িতে ভাঙচুর ও আগুন Reviewed by Dhuliyan City on 18:55 Rating: 5

মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিধানসভা অভিযান প্রস্তুতি এসঅাইও -র

ধুলিয়ান১০ নভেম্বর  :- বঞ্চনা নয় মুর্শিদাবাদে একটি পূর্ণাঙ্গ   বিশ্ববিদ্যালয় দাবি চাই। এই দাবি নিয়ে  সোশ্যাল মিডিয়ায় সরব  হয়েছিলেন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া,মুুর্শিদাবাদ শাখা এবং  মুর্শিদাবাদের স্টুডেন্টের পাশাপাশি বিশিষ্ট ব্যাক্তিরা।এবার রাস্তায় নেমে  প্রতিবাদে সামিল হচেছ মুর্শিদাবাদের পড়ুয়া থেকে শিক্ষাদরদী বিশিষ্ট  জনেরা।  "বঞ্চনা নয়, মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় চাই''
এই স্লোগানকে সামনে রেখে  বিশ্ববিদ্যালয়ের দাবী নিয়ে  অান্দোলনকে  জোরদার করতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে  স্টুডেন্টস ইসলামিক অর্গানইজেশন অফ ইন্ডিয়া, মুর্শিদাবাদ শাখা । এসঅাইও-র নেতৃত্বে জেগে উঠেছে মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষ। এসঅাইও-র সংগঠনের চাচন্ড অঞ্চলের সভাপতি সামিম অাক্তার বলেন  ১০নভেম্বর থেকে   ২০ নভেম্বর পর্যন্ত চলেছে বিশেষ   প্রচার  অভিযান।এই ১০-২০শে নভেম্বর  বিশেষ প্রচার অভিযান কে কেন্দ্র করে সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে  অলিগলিতে,রাস্তা ঘাট জুড়ে  জোর কদমে চলছে প্রচার। মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ে দাবি নিয়ে বিধানসভা অভিযানে ডাক দিয়ে দেওয়াল লিখনের কাজ ও পোস্টার, হ্যান্ডবিল,ফ্লেক্স  টাঙানোর কাজ, এর পাশাপাশি সমগ্র মুর্শিদাবাদ জেলার প্রতিটি  ব্লকের প্রতিটি গ্রামে  বিশ্ববিদ্যালয়ের অান্দোলনের ঝড় তুলতে বিভিন্ন রমম পথসভা সাইকেল রালি অায়োজন করা হয়েছে।তার পরে অান্দোলনকে অারো জোর দার করতে ৯ নভেম্বর বহরমপুরে সাংবাদিক বৈঠক,মুর্শিদাবাদে সমস্ত কলেজ পিন্সিপ্যালের নিকট ডেপুটেশন প্রদান, গন স্বাক্ষর সংগ্রহ এবং বুদ্ধিজীবী সমাবেশ, সেমিনার,পথ সভা, জনসভা, মানব বন্ধন, রালি। তাঁর পরে ১৩ নভেম্বর মুর্শিদাবাদের সমস্ত কলেজে ছাএ ধর্মঘাট পালন।এর পরে ১৫-১৬ নভেম্বর    মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকের প্রতিটি গ্রামে  ঐতিহাসিক বাইক রালি । এর পর ১৭-১৮ নভেম্বর বিভিন্ন ব্লকে ট্যাবলো পরিক্রমা। তাঁর পর ২১ নভেম্বর বেলা দুটোর সময় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়াডে  জমায়েত ও সভা হবে।  এর  পর  মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের  প্রয়োজনীয়তা নিয়ে  বিধানসভায় স্মারকলিপি  দেওয়া  হবে। 'এদিন মুর্শিদাবাদ  জেলার এসঅাইও-র প্রার্তন রাজ্য সেক্রেটারি  তথা দ্যা স্কলারশ এর পিন্সিপাল   অাব্দুল্লাহিল কাফি তিনি বলেন    ছাত্র ধর্মঘট' #এসআইও-র ইতিহাসে প্রথম এবং সাহসী সিদ্ধান্ত - যা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে| 
আমার মনে হয় এই সিদ্ধান্ত অন্যান্য আর পাঁচটি দলের মত ছাত্রছাত্রীদের উপর চাপানো সিদ্ধান্ত নয়| বরং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত নায্য অধিকার আদায়ের বহিঃপ্রকাশ| ছাত্রছাত্রীদের মনের আকুতি বোঝা একটা সচেতন সংগঠনের দায়িত্ব| যার জন্য এসআইও-র নেতৃত্ব কে ধন্যবাদ জানায় | একটি সুশৃঙ্খল সংগঠনের এই আওয়াজ সত্যিই প্রাসঙ্গিক, গঠন মুলক এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রসদ| এই আওয়াজের মধ্যে রাজনৈতিক ফায়দার গন্ধ ব্যতিরেকে সততার, আন্তরিকতার দেশ গঠনের গন্ধ আছে| সুতরাং আমি মুর্শিদাবাদের সমস্ত ছাত্রছাত্রীর কাছে আহ্বান রাখব সবাই মিলে এই ছাত্র ধর্মঘট সফল করি| সরকার কে বুঝিয়ে দিই এই আন্দোলোন শিক্ষার জন্য, জনগণের অধিকার আদায়ের আর আমরা সবাই ঐক্যবদ্ধ|অন্যদিকে, এসঅাইও-র প্রার্তন রাজ্য সভাপতি তথা  ডিএন কলেছের অধ্যাপক মসিউর রহমান তিনি বলেন সারা মুর্শিদাবাদ জেলাজুড়ে একটাই আওয়াজ "বঞ্চনা নয়, মুর্শিদাবাদে বিশ্ব বিদ্যালয় চাই" গ্রাম থেকে শহর, স্কুল থেকে কলেজ, সরকারী অফিস ,আদালত থেকে চায়ের দোকান সব জায়গায় কলকাতায় বিধান সভা অভিযানের পোস্টার, দেওয়াল লিখন, কোথাও শোভা পাচ্ছে উচু তরুণ। দিকে দিকে পথসভা, জনসভা, সাইকেল রালী বা পদযাত্রা। এস আই ও র নেতৃত্বে ছাত্র জনতার সাথে জেগে উঠেছে সর্বস্তরের মানুষ।তাই এবার মুর্শিদাবাদ বাসী চাইছে বঞ্চনার নিরসন হক।

মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিধানসভা অভিযান প্রস্তুতি এসঅাইও -র মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিধানসভা অভিযান প্রস্তুতি এসঅাইও -র Reviewed by Dhuliyan City on 05:18 Rating: 5

ভুল চিকিৎসা রোগী মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা

মুর্শিদাবাদ  ৭ নভেম্বর :- মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল সকালে ডাইরিয়া ও জন্ডিস নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তী হয় বহরমপুরের গজধর পাড়ার বাসিন্দা সাইনুর বিবি (৫০)। অভিযোগ গতকাল থেকে তার কোন রকম চিকিৎসা হয়নি। আজ তার মৃত্যু হয়, এই ঘটনার ছবি তুলতে গেলে মেডিক্যাল কলেজের এক জুনিয়ার ডাক্তার ছবি তুলতে বাধা দেয় চিত্র সাংবাদিকদের। সেই সময়ে ঐ জুনিয়ার ডাক্তারের উপর চড়াও হয় মৃত্যার আত্বীয়রা, তাদের বক্তব্য সংবাদ মাধ্যমকে কেন ছবি তুলতে  বাঁধা দেওয়া হচ্ছে। সেই সময়ে জুনিয়ার ডাক্তারটি পালায়। পুলিসের সঙ্গে ধাক্কা ধাক্কিতে জড়িয়ে পরে রুগীর আত্বীয়া। পরে বহরমপুর থানার আরও পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে।

ভুল চিকিৎসা রোগী মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা ভুল চিকিৎসা রোগী মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা Reviewed by Dhuliyan City on 01:13 Rating: 5

দুই বছরের জন্য গম চাষ বন্ধ, বিকল্প চাষের পরামর্শ কৃষি মন্ত্রী

বহরমপুর: দু বছরের জন্য মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় গম চাষ বন্ধ করেছে রাজ্য সরকার। গত বছর রোগের কারনে পুড়িয়ে ফেলা হয়েছি দুই জেলার কয়েক হাজার বিঘে গম। যাথে রোগ নতুন করে না ছড়ায় সেই কারনেই রাজ্য সরকার এই দুই জেলাকে দুই বছরের জন্য গম চাষ বন্ধ করার নির্দেশ দিয়েছে। গমের পরিবর্তে যাথে অন্য ফসল কৃষকরা চাষ করতে পারে সেই দিকে নজর দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার সরকারি প্রতিনিধিদের নিয়ে আজ বহরমপুর সার্কিট হাউসে আলোচনায় বসেন কৃষি মন্ত্রী আশিস ব্যানার্জি। তিনি জানান প্রায় ৯৬ শতাংশ বিকল্প বিজ দেওয়া হয়ে গেছে এই জেলায়। আধিকারিকরা যথেষ্ট ভাল কাজ করেছে।

কৃষি মন্ত্রী আশিস ব্যানার্জি বলেন, এবারে গমের চাষে বড়ো রোগ দাখা দিয়েছে যার কারনে আমরা গম চাষ বন্ধের নির্দেশ দিয়েছি। এর ফলে চাষীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমার জেলায় জেলায় বিভিন্ন শস্য,ডালেরর বীজ দেওয়া হয়েছে। আমি জেলা শাসক কে আরো বলব এই বিষয়টি তে আরো ভালো করে নজর রাখতে।

সূত্রঃ onlinemds

দুই বছরের জন্য গম চাষ বন্ধ, বিকল্প চাষের পরামর্শ কৃষি মন্ত্রী দুই বছরের জন্য গম চাষ বন্ধ, বিকল্প চাষের পরামর্শ কৃষি মন্ত্রী

Reviewed by Dhuliyan City on 20:42 Rating: 5

মুর্শিদাবাদের সেনা জাওনায়ের মৃত্যু বর্ডারে

মুর্শিদাবাদ ২ নভেম্বর :- জম্মু কাশ্মীরের সাবা বর্ডারে মৃত্যু হল তপন মণ্ডল (২৬) নামে এক বি,এস,এফ জাওয়ানের। আজ সকাল ১১ টা নাগাদ একটি গুলি এসে তার কাধে লাগে, ঘটনা স্থলেই মৃত্যু হয় তপনের।
মুর্শিদাবাদের বহরমপুর থানার সাটুই ভগবান বাটি চম পাড়ার বাসিন্দা তপন মণ্ডল ৬ বছর ভাগে বি,এস,এফ যোগ দেন, মাত্র ৬ মাস আগে তার বিবাহ হয়, এই বারেই পুজোর ছুটিতে বাড়ি এসেছিল, ভাই ফোঁটার পরের দিন তিনি তার কর্ম স্থলে চলে যান। আজ দুপুরে এই দুঃসংবাদ আসে তার বাড়িতে, শোক সংবাদ শোনার পর গোটা এলাকায় যেন শ্মশানের নিস্তব্ধতা। কেউ ভেবে উঠতে পারছে না। তপন আর নেই। আজ সকাল ৯ টা নাগাদ সে বাড়িতে ফোন করে। দুপুর একটার পর বাড়িতে তার মৃত্যু সংবাদ আসে তার বাড়িতে। মা সুমিত্রা মণ্ডল, স্ত্রী সুজতা মণ্ডল ও বাবা শিব নাথ মণ্ডল বাক রুদ্ধ অবস্থা তারা ভেবে পাচ্ছেন না কি ভাবে এই ঘটনা ঘটে গেল এই ঘটনা।
ছবি ও তথ্য – বিনয় রায়
মুর্শিদাবাদের সেনা জাওনায়ের মৃত্যু বর্ডারে মুর্শিদাবাদের  সেনা জাওনায়ের মৃত্যু বর্ডারে  Reviewed by Dhuliyan City on 06:54 Rating: 5

সবলা স্কিমে কিশরী শক্তি যোজনার শুভ সুচনা

মুর্শিদাবাদ ৩১ অক্টোবর :- সবলা স্কিমে কিশরী শক্তি যোজনার মুর্শিদাবাদে শুভ সুচনা করলেন মন্ত্রী শশী পাঁজা। আজ বহরমপুরের সার্কিট হাউসে একটি অনুষ্ঠানের মাধ্যমে জেলার ডি এম পি উলাঙ্গানাথন এবং মন্ত্রী শশী পাঁজা এই সবলা স্কিমে কিশরী শক্তি যোজনার শুভ সুচনা করেন। এই যোজনায় ১১ থেকে ১৮ বছরের মেয়েরা তাদের পড়াশোনা ও জীবনে উঠে দাড়ানোর ক্ষেত্রে এই যোজোনার লাভ গ্রহণ করতে পারে। থাকছে খাওয়া দাওয়া, লাইভ স্টাইল, এডুকেশন ইত্যাদি ক্ষেত্রে তারা সুযোগ পাবে, এই প্রথম মুর্শিদাবাদে এই প্রকল্প চালু হল। যারা স্কুলে যায় না তাদের যাথে স্কুলে আনা যায় সেই দিকে তাদের নজর দেওয়া হবে। এদের মধ্যে কন্যাশ্রী যুক্ত হবে যাবে। যে সমস্থ জেলা এখন নন সবলা রয়েছে তাদেও খুব তারাতারি এই স্কিমে আনার চেষ্টা চলছে।



সূত্রঃ ntvwb

সবলা স্কিমে কিশরী শক্তি যোজনার শুভ সুচনা সবলা স্কিমে কিশরী শক্তি যোজনার শুভ সুচনা

Reviewed by Dhuliyan City on 02:45 Rating: 5

আজিমগঞ্জ এ জি হাসপাতাল ইন্ডোর পরিষেবা বন্ধ

মুর্শিদাবাদ ২৮ অক্টোবর :- মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ এ জি হাসপাতাল বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেল , ইন্ডোর চিকিৎসা ব্যবস্থা ফলে বিপাকে পরেছেন চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা। তবে ইন্ডোর পরিষেবা বন্ধ হলেও চালু আছে আউটডোর পরিষেবা। বৃহস্পতিবার থেকে চিকিৎসক এর অভাবে বন্ধ করা হয় হাসপাতালে ইন্ডোর পরিষেবা চিকিৎসা । আর এই ইন্ডোর পরিষেবা বন্ধ ফলে সমস্যায় পরেছেন এমারজেন্সী চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা । শুধু আজিমগঞ্জ নয় পার্শ্ববর্তী ব্লক সাগরদিঘি এলাকার বাসিন্দারা এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন।

সূত্রঃ অনলাইন মুর্শিদাবাদ

আজিমগঞ্জ এ জি হাসপাতাল ইন্ডোর পরিষেবা বন্ধ আজিমগঞ্জ এ জি হাসপাতাল  ইন্ডোর পরিষেবা বন্ধ
Reviewed by Dhuliyan City on 23:14 Rating: 5

মুর্শিদাবাদে ৮৬০ গ্রাম হেরোয়িন উদ্ধার, গ্রেপ্তার ৩

মুর্শিদাবাদ ২৭ অক্টোবর : আবারো মুর্শিদাবাদ জেলার লালবাগ থানার তৎপরতায় ৮৬০ গ্রাম হেরোয়িন উদ্ধার। শুক্রবার গোপন অভিযান চালিয়ে ৩ জন হেরোয়িন পাচারকারী কে গ্রপ্তার করল লালবাগ থানার পুলিশ। সূত্রে খবর, রিজাউদ্দিন সেখ, আব্দুস সালাম, মহঃ মইজুল সেখ এই ৩ জন পাচারকারীর বাড়ি লালবাগ থানার চুয়াপুকুর গ্রামে। এক পুলিশ আধিকারীক জানিয়েছেন, আজ আমরা গোপন সূত্রে খবর পেয়ে ৮৬০ গ্রাম হেরোয়িনসহ ৩ জনকে গ্রেপ্তার করি। ৩ জন পাচারকারীর বাড়ি লালবাগ থানার চুয়াপুকুর গ্রামে। ৮৬০ গ্রাম হেরোয়িনের আনুমানিক বাজার মূল্য ৯০ লক্ষ টাকা।

সূত্রঃ M.D. police

মুর্শিদাবাদে ৮৬০ গ্রাম হেরোয়িন উদ্ধার, গ্রেপ্তার ৩ মুর্শিদাবাদে ৮৬০ গ্রাম হেরোয়িন উদ্ধার, গ্রেপ্তার ৩ Reviewed by Dhuliyan City on 07:46 Rating: 5

বাড়িতে একা পেয়ে গৃহবধূকে দফায় দফায় ধর্ষন,

কুলতলি ২৭ অক্টোবর :- বাড়িতে ছ’মাসের শিশুকন্যাকে নিয়ে একাই ছিলেন এক গৃহবধূ। সেই সুযোগে আটজনের দুষ্কৃতী দল এসে বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালাতে শুরু করে। লুটপাটে বাধা দিতে যায় গৃহবধূ অভিযোগ সেই সময়ে তাকে উঠোনে নিয়ে আসে দুষ্কৃতীরা এবং লাগাতার তাঁকে ধর্ষণ শুরু করে। আওয়াজ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থানে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গৃহবধূর স্বামী সেই সময়ে বাড়িতে ছিল না। ঘটনাটি ঘটে কুলতলি থানার গোপালগঞ্জ এলাকায়। ঘটনার পর সঙ্গে এই গৃহ বধূকে নিয়ে যাওয়া হয় কুলতলির জামতলা ব্লক গ্রামীণ হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। কুলতলি থানায় অভিযোগ জানানো হয়েছে।

সূত্রঃ ntvwb

বাড়িতে একা পেয়ে গৃহবধূকে দফায় দফায় ধর্ষন, বাড়িতে একা পেয়ে গৃহবধূকে দফায় দফায় ধর্ষন,

Reviewed by Dhuliyan City on 04:11 Rating: 5

মুর্শিদাবাদে হটাৎ পরিদর্শনে এলেন হেলথ সেক্রেটারি

মুর্শিদাবাদ ২৫ অক্টোবর :- মুর্শিদাবাদে হটাৎ পরিদর্শনে এলেন হেলথ সেক্রেটারি অনুল ভর্মা, আজ সকালে তিনি প্রথমে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে যান তার পর সেখান থেকে বেশ কয়েটি সুপার স্পেসাল্যাটি হাসপাতাল পরিদর্শ করেন। জঙ্গীপুর হাসপাতালে রগীর আত্মীয়রা বিক্ষোভে  ফেটে পরে, তাদের বক্তব্য আজ উপর থেকে লোক এসেছে বলে ডাক্তাররা সময় মত হাজির হয়েছে। এই হাসপাতালে চরম অনিয়ম মেনে চলছে। কোন দিনই ঠিক সময়ে ডাক্তার আসে না। যদিও হেলথ সেক্রেটারি অনুল ভর্মা সামনে তাদের যেতে দেওয়া হয় নি। হাসপাতালে হেলথ সেক্রেটারি আসার পরই হটাৎ বিক্ষোভ শুরু করে রগীর আত্মীয়রা। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। 

তথ্য – সুমন্ত দাস

মুর্শিদাবাদে হটাৎ পরিদর্শনে এলেন হেলথ সেক্রেটারি মুর্শিদাবাদে হটাৎ পরিদর্শনে এলেন হেলথ সেক্রেটারি Reviewed by Dhuliyan City on 04:16 Rating: 5

পঞ্চায়েত অফিসের তালা খুলে পোড়ানো হল কাগজ পত্র , ধৃত দু- ব্যাক্তি

21:16
মুর্শিদাবাদ  ২৩ অক্টোবর :- গত কাল বহরমপুরের ভাকড়ী ওয়ান পঞ্চায়েতের অফিসের ঘটনা , পূজোর ছুটির দিন থেকে  পঞ্চায়েত অফিস বন্ধ থাকলেই , এদিন প্রাক্তন দুই  ডি গ্রুপের  কর্মী পঞ্চায়েতের তালা খুলে অফিস থেকে কিছু কাগজ পত্র  বাইরে এনে কয়েক ব্যক্তিকে দিয়ে সেই সব কাগজ পত্র গুলিকে পোড়াছিলেন। কিছু ক্ষণ পরে জ্বলন্ত কাগজ নজরে আসে  গ্রাম বাসিদের , তাঁদের কে জিজ্ঞাবাদ করলে  প্রশ্নের উত্তর দিতে না পারায় । বিষয়টি উত্তর না দিতে পাড়ায় ঘটনা স্থলে তিন জনকেই আটক করে রাখা হয় । পরে বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ছবি ও তথ্য  – বিনয় রায় ও অরুনাভ দাস

পঞ্চায়েত অফিসের তালা খুলে পোড়ানো হল কাগজ পত্র , ধৃত দু- ব্যাক্তি পঞ্চায়েত অফিসের তালা খুলে পোড়ানো হল কাগজ পত্র , ধৃত দু- ব্যাক্তি Reviewed by khokan on 21:16 Rating: 5

ডোমকলে নাবালিকার বিয়ে বন্ধ করল স্থানীয় প্রশাসন

কিবরিয়া আনসারী ও মামুন আব্দুল কায়েম, ডোমকল, ৫ অক্টোবর: ডোমকলে নাবালিকার বিয়ে বন্ধ করল স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার ডোমকল থানার পুলিশ ও জয়েন্ট বিডিও গোপন সূত্রে খবর পেয়ে শিবনগর লস্করপুর গ্রামে নাবালিকার বাড়িতে হানা দিয়ে বন্ধ করল বিয়ে। এদিনই বিয়ে হওয়ার কথা ছিল তার। নাবালিকার নাম সেলিনা খাতুন(১৫)। জানা যায়, সে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সে। মাইনুদ্দিন মন্ডল তার নাবালিকা মেয়ে সেলিনা খাতুনের বিয়ে ঠিক করে ডোমকল থানার বৃন্দাবনপুর গ্রামের মাফিজুল সেখের সঙ্গে। এদিন নাবালিকার বাবা মাইনুদ্দিন মন্ডল পুলিশ প্রশাসনকে মুচলিকা দেয় যে, তার মেয়ের ১৮ বছর হল তবেই বিয়ে দেবে।

ডোমকলে নাবালিকার বিয়ে বন্ধ করল স্থানীয় প্রশাসন ডোমকলে নাবালিকার বিয়ে বন্ধ করল স্থানীয় প্রশাসন Reviewed by Dhuliyan City on 19:34 Rating: 5

বাসের ধাক্কায় পথ আরোহী মৃত্যু, উত্তেজিত জনতা সরকারি বাসে আগুন।

নিজস্ব প্রতিবেদক,মুর্শিদাবাদ ৫ অক্টোবর :- সাগরদীঘির পর আজ আবার সরকারি বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের কান্দী থানার জীবন্তি এলাকায়। মৃত ব্যক্তির নাম সজীব সেখ । সজীব  সেখ জীবন্তি থেকে বাজার করে  বাড়ি ফিরছিল। সেই সময়ে বহরমপুর থেকে কান্দী যাবার একটি বাস (WB 39A 9633) সজীব সেখকে ধাক্কা মারে। ঘটনা স্থলে মৃত্যু হয় তার।মৃত্যু কে কেন্দ্র করে  উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর বেশ কিছুক্ষন বহরমপুরে কান্দী রাজ্য সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পরে। কান্দী থানার থেকে বিড়াট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে ও যান চলাচল  করে।স্থানীয়দের অভিযোগ এই  রুটের বেশির ভাগ  বাসের চালক মদ্যপ অবস্থায় বাস চালায় ।

বাসের ধাক্কায় পথ আরোহী মৃত্যু, উত্তেজিত জনতা সরকারি বাসে আগুন। বাসের ধাক্কায় পথ আরোহী মৃত্যু, উত্তেজিত জনতা সরকারি বাসে আগুন। Reviewed by Dhuliyan City on 07:01 Rating: 5
Powered by Blogger.