Results for চলচ্চিত্র

দর্শকদের জন্য টান টান চিত্রনাট্য নিয়ে আসছে বাহুবলী ৩

11:17


 'বাহুবলী'র জনপ্রিয়তার কথা মাথায় রেখে ফের বাহুবলীর তৃতীয় পর্ব বানানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। 

নিজস্ব প্রতিবেদন: বলিউডের ছবির জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছিল 'বাহুবলী'। রাজামৌলির এই ছবি সারা বিশ্বে ১৫০০ কোটির বেশি টাকারও টাকার ব্যবসা করেছে। 'বাহুবলী'র জনপ্রিয়তার কথা মাথায় রেখে ফের বাহুবলীর তৃতীয় পর্ব বানানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তবে এবার বাহুবলীর সিকুয়্যাল নয়,  তৈরি হতে চলেছে বাহুবলীর প্রিকুয়েল।

এর আগে মুক্তি পেয়েছে বাহুবলী: দ্যা বিগিনিং, বাহুবলী: দ্যা কনক্লশন, আর এবার আসছে বাহুবলী: বিফোর দ্যা বিগিনিং। তবে বাহুবলীর এই তৃতীয় পর্ব সিনেমার আকারে নয়, ওয়েব সিরিজের আকারে আসবে দর্শকদের সামনে। যা দেখা যাবে নেটফ্লিক্স-এ। রাজমাতা শিবগামী দেবীর উত্থান, ও মাহিশমতী সাম্রাজ্য ও তার রাজনীতি নিয়ে তৈরি হবে এই ছবি। যা নাম রাখা হচ্ছে  'দ্যা রাইস অফ শিবগামী'। আনন্দ নীলকান্তের লেখা বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হবে এই ওয়েব সিরিজটি। 

বাহুবলী প্রিকুয়েল নিয়ে পরিচালক রাজামৌলিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ''আমি ভীষণ খুশি যে নেটফ্লিক্সের এই উদ্যোগে। এতে বাহুবলী সিরিজটি আরও অনেক বড় এবং মহাকাব্যের আকারে বিশ্বের দরবারে তুলে ধরা সম্ভব হবে। যেটা সিনেমার গল্পকার হিসাবে আমার কাছে ভীষণই আনন্দের। এতে এই মহাকাব্যে আরও অনেক নাটকীয় মোড় তুলে ধরা সম্ভব হবে। ''

এবিষয়ে নেটফ্লিক্স অরিজিনালসের কর্মকর্তা এরিক বারম্যাক বলেন, বাহুবলী আন্তর্জাতিক স্তরে একটা অন্য জনপ্রিয়তা রয়েছে। বিশ্বের অন্যতম সেরা লেখকের লেখা এইই জনপ্রিয় ভারতীয় গল্পগাথার উপর, খ্যাতনামা পরিচালক ও প্রযোজকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমারও খুশি। সারা বিশ্বব্যাপী বাহুবলীর যে জনপ্রিয়তা রয়েছে, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও বাহুবলীর দর্শকরা এই ওয়েব সিরিজে তাঁদের পছন্দের নায়ক প্রভাসকে দেখতে পাবেন না। যিনি বাহুবলী ১ ও ২-এর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন। এই ওয়েব সিরিজে শিবগামী দেবী অর্থাৎ যে চরিত্রে অভিনেত্রী রাম্যা কৃষ্ণণকে দেখা গিয়েছিল, এটা সেই শিবগামী দেবীরই ছেলেবেলা তুলে ধরা হবে। তবে বাহুবলীর এই তৃতীয়পর্বে কোন কোন অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবেন তা অবশ্য নির্মাতাদের তরফে এখনও কিছু জানানো হয়নি। 

প্রসঙ্গত, সম্প্রতি নেটফ্লিক্সে চলা ভারতীয় ওয়েব সিরিজ 'স্যাকরেড গেমস'-এর সাফল্যের কথা মাথায় রেখেই আরও একটি জনপ্রিয় ভারতীয় গল্পের উপর ওয়েব সিরিজ সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন নেটফ্লিক্সের কর্মকর্তারা।
সৌজন্যে :- zee24ghanta

দর্শকদের জন্য টান টান চিত্রনাট্য নিয়ে আসছে বাহুবলী ৩ দর্শকদের জন্য টান টান চিত্রনাট্য নিয়ে আসছে বাহুবলী ৩
Reviewed by khokan on 11:17 Rating: 5

সেলফি তুলে ফেসবুকে আপলোড করলেই হতে পারেন সরকারি মডেল

ওয়েব ডেক্স : একটি মাত্র সেলফি তুলে নিজের ফেসবুকে দিলেই আপনিও হতে পারেন মডেল। আর জিততে পারেন পুরষ্কার, যা একেবারেই সরকারি ভাবে প্রযোজ্য। শুনে আবাক হচ্ছেন তো! 


রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ১৩ ই জুন, বুধবার থেকে আগামী ২৯ শে জুন রাত ১২ টা পর্যন্ত এই সেলফি প্রতিযোগিতার সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্ত হল রাজ্যের মহকুমা শাসক, বিষ্ণুপুর করণের প্রশাসনিক ভবন, কোষাগার ভবন এবং বিষ্ণুপুর উপ সংশোধনাগারের প্রাচীরে যে সমস্ত দেওয়ালে চিত্র আঁকা হয়েছে ওই দেওয়াল চিত্রের সামনে দাড়িয়ে নিজেস্ব ছবি তুলে নিজের ফেসবুকের পাতায় ওই ছবি আপলোড করতে হবে। এই ভাবে সোশ্যাল মিডিয়ায় হবে প্রতিযোগিতা। আপলোড করা ছবির গুলির মধ্যে যার ছবির লাইক, শেয়ার, কমেন্ট বেশি হবে তাদের মধ্যে সেরা দশ জন প্রতিযোগীকে প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার দেওয়া হবে এবং সন্মান জ্ঞাপন করা হবে বলে জানা যায়। এই প্রতিযোগিতার নিয়ম গুলি হল - 


১. একটি লাইকে ০১ পয়েন্ট, শেয়ারের জন্য ১০ পয়েন্ট এবং কমেন্টের জন্য ১০ পয়েন্ট পাবে প্রতিযোগীরা। 


২. যারা পুরস্কৃত হবেন তাদেরকে বিষ্ণুপুরের বালুচরীর বা স্বর্ণচরীর মডেল হিসাবে ব্যবহার করা হবে। 


৩. প্রতিযোগিতার শুরু হবে ১৩.০৬.১৮ তারিখে এবং শেষ হবে ২৯.০৬.১৮ তারিখ রাত ১২:০০ টায়। 


৪. প্রতিযোগীদের অবশ্যই ফেসবুককে দেওয়া ছবির স্ক্রীনশট নিয়ে ৯৪৩৪০৮১০০১ এই নম্বরে হোয়াটস-অ্যাপে(Whats app)-এ পাঠাতে হবে। 


এবিষয়ে বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মণ্ডল জানিয়েছেন, "বিষ্ণুপুরের ইতিহাস, সংস্কৃতি, হস্তশিল্প প্রচার ও প্রসারের লক্ষেই এই প্রতিযোগিতার আহ্বান করা হয়েছে। আগামী দিনে অনলাইন মার্কেটিং-এ বিষ্ণুপুরের নানান সামগ্রী কেনার সুযোগ এবং সেই সামগ্রী প্রচারেপ্রতিযোগিতা থেকে নির্বাচিতদের মডেল হিসেবে ব্যবহার করা হবে। পাশাপাশি, বিষ্ণুপুরের লোগো তৈরিরও একটি প্রতিযোগিতা শুরু হয়েছে। সেরা লোগো স্থান পাবে বিষ্ণুপুরের উৎপাদিত নানান সামগ্রীতে।" 


সূত্রঃ DAM'S TV 

সেলফি তুলে ফেসবুকে আপলোড করলেই হতে পারেন সরকারি মডেল সেলফি তুলে ফেসবুকে আপলোড করলেই হতে পারেন সরকারি মডেল

Reviewed by Dhuliyan City on 05:26 Rating: 5

দেখুন, সোশ্যাল মিডিয়ায় নয়া তারকা উঠতি অভিনেত্রী প্রিয়া বারিয়ার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই তরুণীর ভিডিও
                  

               এই তরুণীর নাম প্রিয়া বারিয়ার


এই স্কুলপড়ুয়া তামিলনাড়ুর বাসিন্দা
প্রিয়া অভিনীত একটি ছবির গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয় হয়েছে
ওই গানের দৃশ্যে দেখা যাচ্ছে, স্কুল ড্রেস পরা প্রিয়া একটি ছেলেকে আকৃষ্ট করার চেষ্টা করছে
এই সুন্দরী তরুণীর অনুরাগী হয়ে উঠেছে সারা দেশের তরুণ প্রজন্ম
সোশ্যাল মিডিয়ায় প্রিয়ার জনপ্রিয়তা রাতারাতি বেড়ে গিয়েছে

প্রিয়ার নিষ্পাপ দৃষ্টি এবং সুন্দর মুখের প্রেমে পড়ে গিয়েছে তামাম ভারতবাসী

সংগৃহিত
দেখুন, সোশ্যাল মিডিয়ায় নয়া তারকা উঠতি অভিনেত্রী প্রিয়া বারিয়ার দেখুন, সোশ্যাল মিডিয়ায় নয়া তারকা উঠতি অভিনেত্রী প্রিয়া বারিয়ার Reviewed by Dhuliyan City on 22:25 Rating: 5

জল্পনার অবসান, বিয়ে হল বিরাট-অনুষ্কার, টুইটারে ছবি প্রকাশ করলেন নব-দম্পতি

তাস্কানি (ইতালি): আর কোনও জল্পনা নয়। ক্রিকেট-বলিউডের সবথেকে হাই প্রোফাইল বিয়েটা অবশেষে হয়ে গেল ইতালির তাস্কানিতে। গত কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বলিউড অভিনেত্রীর অগণিত ভক্তরা। প্রথমে জল্পনা ছিল মিলানে বিয়ে হচ্ছে। দুই পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং বিরাট -অনুষ্কার কয়েকজন বন্ধু উড়ে যান মিলানে । শেষ পর্যন্ত মিলান থেকে ঘন্টা তিনেক দূরে তাস্কানিতে এই বিয়ে হল।




বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল ‘বর্গ ফিনোচ্চিয়েতো’। সিয়েনা থেকে ৩০ মিনিটের পথ। তাসকানির চিত্রময় নিসর্গের মধ্যে বিলাস-বহুল দুর্গ। যাকে ঘিরে নীলে-সবুজে মিলে-মিশে একাকার। ২০০১ এ এই ভিলাটি কিনে নেন ইতালিতে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত জন ফিলিপ। এরপরই জায়গাটিকে ওয়েডিং ডেস্টিনেশন বানান তিনি। আর, এখন তা হাইপ্রোফাইল বিয়ের অন্যতম সেরা ঠিকানা। হলিউড তারকা, হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিভিন্ন সংস্থার সিইও-প্রতিষ্ঠাতা। বহু বিশিষ্টজনের পা পড়েছে তাস্কানির এই প্রাসাদোপম ভিলায়। বিরুষ্কার প্রেমকাহিনিও পরিণতি পেল এখানেই।
আপাতত খবর মধুচন্দ্রিমা সেরে ২০ ডিসেম্বর দেশে ফিরবেন বিরাট-অনুষ্কা। ২১ তারিখ দিল্লিতে পরিবার-পরিজনদের জন্য রিসেপশন পার্টি। জানা গিয়েছে, দিল্লি থেকে মুম্বইতে এসে ওরলিতে নিজেদের নতুন অ্যাপার্টমেন্টে উঠবেন বিরাট-অনুষ্কা। সেখানেই ২৬ তারিখ ক্রিকেটার ও ফিল্ম জগতের বন্ধুবান্ধবদের জন্য রিসেপশন পার্টি দেবেন বিরুষ্কা। ২৮ তারিখ বিরাট বেরিয়ে যাবেন দক্ষিণ আফ্রিকায় খেলতে। ৫ তারিখ কেপটাউনে শুরু প্রথম টেস্ট ম্যাচ। অনুষ্কা শর্মাও দক্ষিণ আফ্রিকায় থাকবেন, গ্যালারি থেকে বিরাটকে উৎসাহ যোগাতে।
 
          


 কিছুক্ষণের মধ্যেই টুইটারে নিজ নিজ অ্যাকাউন্টে ছবি পোস্ট করেন  নব-দম্পতি। মজার কথা দুজনই একই বার্তা দেন। বিরুষ্কা লেখেন, আজ আমরা একে অপরকে চিরতরে ভালবাসার অঙ্গীকার করলাম। আপনাদের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে আমরা আশীর্বাদধন্য। আমাদের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্খীদের ভালবাসা ও সমর্থনের দৌলতে এই সুন্দর দিন আরও বিশেষ হয়ে উঠবে। আমাদের এই যাত্রার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে থাকার জন্য ধন্যবাদ।

জল্পনার অবসান, বিয়ে হল বিরাট-অনুষ্কার, টুইটারে ছবি প্রকাশ করলেন নব-দম্পতি জল্পনার অবসান, বিয়ে হল বিরাট-অনুষ্কার, টুইটারে ছবি প্রকাশ করলেন নব-দম্পতি Reviewed by Dhuliyan City on 18:36 Rating: 5

শুভ জন্মদিন রবি ঘোষ , রবি ঘোষের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক ?

অভিনেতা
রবি ঘোষ-রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার (জন্মঃ- ২৪ নভেম্বর, ১৯৩১ - মৃত্যুঃ- ৪ ফেব্রুয়ারি, ১৯৯৭)

ট্রেন্‌ড বাঘ। পা ছড়িয়ে ঘরের দেওয়াল ঘেঁষে শুয়ে। পাশে বসে ভিজে তোয়ালে বুলোতে হবে তার পিঠে। আর মুখে আদর করার ঢঙে বলে যেতে হবে, ‘উম্মা, উম্মা’। সঙ্গের মহিলা ট্রেনারটি বুঝিয়ে দিয়েছেন, এ বাঘকে বশে আনার এটাই নাকি দস্তুর। সময়মতো ক্যামেরা চলবে।
প্রায় মিনিট দশেক ‘আদর’ চলার মাঝেই বিপত্তি। উম্মা-র বদলে একবার শুধু ভুলে ‘উমা’ বলে ফেলেছিলেন। তাতেই তেড়ে ফুড়ে উঠে দাঁড়িয়েছিল বাঘটা। দশ ফুটি তাগড়াই চেহারা। এক থাবায় সাবাড় করে দিতে পারে। করেনি, তবু জীবনের শেষ দিন পর্যন্ত রবি ঘোষ বলতেন, মাদ্রাজি ওই বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ!
‘হীরক রাজার দেশে’র আউটডোর। ‘পায়ে পড়ি বাঘ মামা’র গানের সঙ্গে সেই বিখ্যাত শট। গুপী আর বাঘা বাঘের ডেরায় ঢুকবে চাবির খোঁজে। তারই ‘টেক’ নেওয়া চলছিল তখনকার মাদ্রাজে।
দূর থেকে ট্রেনার লাঠির ঠক ঠক আওয়াজ করে আবার ‘উম্মা উম্মা’ বলতে তবে সে শান্ত হল। শ্যুটও হল। শেষমেশ এত কনফিডেন্স পেয়ে গিয়েছিলেন যে স্থিরচিত্রীর আবদারে বাঘকে চুমু খাওয়ার ‘পোজ’-ও দিয়েছিলেন রবি ঘোষ।
চ্যালেঞ্জ ‘গুপী গাইন...’-এও কম ছিল না। উখরি-তে শ্যুট। শিমলার থেকেও উঁচুতে। বেজায় ঠান্ডা। পাঁচতলা একটা স্লোপিং দেখিয়ে সত্যজিত্‌ রায় তাঁর বাঘা-গুপীকে বললেন, “ওখান থেকে ঝাঁপ দিতে পারবে না তোমরা?”
চোখের সামনে স্থানীয় লোকজন তর তর করে উঠে যাচ্ছে। ঝপাঝপ ঝাঁপও দিচ্ছে। দেখেশুনে ওঁরা এক কথায় রাজি। কিন্তু চুড়োয় উঠে হাত-পা পেটের মধ্যে ঢুকে যাওয়ার জোগাড়! কনকনে হাওয়া। তার ওপর ক্যামেরা গণ্ডগোল পাকালো। ফলে অপেক্ষা দীর্ঘ হল। বেশ খানিক পরে ঝাঁপ দেওয়ার তলব।
এর পর শোনা যাক রবি ঘোষের মুখে, “দিলাম ঝাঁপ। সে এক এক্সাইটিং ফিলিং। মনে হল পেঁজা তুলোর ওপর দিয়ে গড়িয়ে এলাম। কিন্তু হাত-পা স্টিফ। মানিকদা বললেন, ‘শিগগির ওদের ভ্যানে তোলো। আর গরম দুধ খাওয়াও।’ সব রেডিই ছিল। গাইড বলল, ‘খবরদার আগুনের কাছে যাবেন না। পা ফেটে যাবে। শুধু পা ঠুকুন।। হাত পায়ের সাড় ফিরতে লাগল পাক্কা চব্বিশ ঘণ্টা।”

“সেপ্টেম্বর মাসের ঘটনা। আমরা জুহুতে ‘পিকু’ ছবির শ্যুটিং করছি। সেটে রয়েছে ইরফান খান, দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন। সকাল থেকে ক্যামেরাম্যানের সঙ্গে মিটিং করে শটটা প্ল্যান করেছি। টাইম মতো শ্যুটিং শুরু।হঠাৎ‌ শটের মাঝখানে দেখি উনি দীপিকাকে বলছেন, “দীপিকা ডু ইউ নো দিস অ্যাক্টর কলড্ রবি ঘোষ?”
প্রশ্নটা করে উনি ইরফানের দিকেও তাকালেন। দীপিকা, ইরফান কেউই রবি ঘোষকে চিনতেন না। তার পর বলতে শুরু করলেন, ভারতবর্ষে রবি ঘোষের থেকে বড় কমিক টাইমিং আর কোনও অ্যাক্টরের না কোনও দিন হয়েছে, না কোনও দিন হবে। যখন বলছেন তখন আমি, ক্যামেরাম্যান, দীপিকা, ইরফান শুধু হাঁ করে ওঁকে দেখছি আর কথাগুলো শুনছি।
আমি তো জানতামই না উনি এত সূক্ষ্মতার সঙ্গে রবি ঘোষের অভিনয় দেখেছেন। শুনতে শুনতে সে দিন ভাবছিলাম, এত ডিটেলে রবি ঘোষকে অ্যানালাইজ করা বোধহয় শুধু ওঁর পক্ষেই সম্ভব।”  (আনন্দবাজার থেকে)

রবি ঘোষ বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন। তবে বাংলা চলচ্চিত্রের জগতে তিনি সবচেয়ে পরিচিত তার হাস্যরসাত্মক চরিত্র রূপায়নের জন্য। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে তাকে নিয়মিত অভিনয় করতে দেখা গেছে। চলচ্চিত্র ছাড়াও তিনি বাংলা নাট্যমঞ্চ এবং টেলিভিশন তথা ছোট পর্দায় অভিনয় করেছেন। সত্যজিৎ রায় পরিচালিত গুপী গাইন বাঘা বাইন চলচ্চিত্রে বাঘা চরিত্রে অভিনয় করার জন্য তিনি সবচেয়ে বিখ্যাত হয়ে আছেন।

জন্ম ও কৈশোর
তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। ১৯৪৯ সালে তিনি সাউথ সুবর্ধন মেইন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। বিজ্ঞান বিভাগ থেকে ইন্টারপাস করে তিনি আশুতোষ কলেজ-এ ভর্তি হন, গ্রাজ্যুয়েশনের জন্য। ১৯৫৩ সাল থেকে ১৯৫৯ পর্যন্ত তিনি বংশাল কোর্টে কাজ করেন। তিনি অভিনেত্রী অনুভা গুপ্তকে বিয়ে করেন। প্রথমা স্ত্রীর মৃত্যুর দশ বছর পর তিনি ২৪শে নভেম্বর, ১৯৮২ সালে বৈশাখী দেবীকে বিয়ে করেন।

চলচ্চিত্র জীবন
অরবিন্দ মুখোপাধ্যায় তাঁকে অঙ্গার নাটকে অভিনয় করতে দেখেন। ১৯৫৯ সালে তিনি আহবান চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। তপন সিনহার গল্প হলেও সত্যিতে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন। ১৯৬৮ সালে প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা সত্যজিৎ রায় নির্মিত গুপী গাইন বাঘা বাইন চরিত্রে তাঁর অভিনয় চলচ্চিত্রজগতে একটি মাইলফলক। একে একে তিনি অভিযান (১৯৬২), অরণ্যের দিনরাত্রি (১৯৭০), হীরক রাজার দেশে (১৯৮০), গুপী বাঘা ফিরে এলো (১৯৯১), পদ্মা নদীর মাঝি (১৯৯৩) সহ বেশকিছু উপমহাদেশখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি নিধিরাম সর্দার চলচ্চিত্রটি পরিচালনাও করেন। তিনি একজন বিখ্যাত থিয়েটার অভিনেতাও বটে। ১৯৭০ সালে তিনি গুপী গাইন বাঘা বাইন চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত বার্লিন ফিল্ম ফেস্টিভালেও অংশ নেন। তিনি চলাচল থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি ৪ঠা ফেব্রুয়ারি, ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

অভিনীত চলচ্চিত্রসমূহ
হাঁসুলি বাঁকের উপকথা
অভিযান
নির্জন সৈকতে
কষ্টিপাথর
পলাতক
ন্যায়দণ্ড
কাপুরুষ ও মহাপুরুষ
মণিহার
গল্প হলেও সত্যি
আশিতে আসিও না
হংসমিথুন
বাঘিনী
বিবাহ বিভ্রাট
তিন ভুবনের পারে
গুপী গাইন বাঘা বাইন
আরোগ্য নিকেতন
অরণ্যের দিনরাত্রি
ধন্যি মেয়ে
কুহেলী
পদি পিসীর বর্মি বাক্স
বসন্ত বিলাপ
মর্জিনা আবদুল্লা
শ্রীমান পৃথ্বীরাজ
যদুবংশ
ফুলেশ্বরী
সাধু যুধিষ্ঠিরের কড়চা
বিকেলে ভোরের ফুল
ঠগিনী
কোরাস
মৌচাক
ছুটির ফাঁদে
সেলাম মেমসাব
রাগ অনুরাগ
সংসার সীমান্তে
মোহনবাগানের মেয়ে
জনঅরণ্য
ভোলা ময়রা
এক যে ছিল দেশ
প্রক্সি
বারবধূ
চারমূর্তি
গণদেবতা
সবুজ দ্বীপের রাজা
নৌকাডুবি
পাকা দেখা
বাঞ্ছারামের বাগান
হীরক রাজার দেশে
সুবর্ণ গোলক
বৈশাখী মেঘ
শহর থেকে দূরে
ঝড়
মালঞ্চ
অমৃতকুম্ভের সন্ধানে
সূর্যতৃষ্ণা
মোহনার দিকে
টগরী
কেনারাম বেচারাম
সম্রাট ও সুন্দরী
অন্তর্জলী যাত্রা
গুপী বাঘা ফিরে এল
আগন্তুক
পদ্মা নদীর মাঝি
প্রজাপতি
আজ কি রবিনহুড
পতঙ্গ

পরিচালিত চলচ্চিত্রসমূহ
নিধি রাম সরদার (১৯৭৬)
সাধু যুধিষ্ঠীরের কড়চা (১৯৭৪)

পুরষ্কার
আনন্দলোক অ্যাওয়ার্ড, কলাকার অ্যাওয়ার্ড
..............

শুভ জন্মদিন রবি ঘোষ , রবি ঘোষের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক ? শুভ জন্মদিন রবি ঘোষ , রবি ঘোষের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক ? Reviewed by Dhuliyan City on 22:26 Rating: 5

রাখিবন্ধের কাকিমা ও অভিনেত্রী রীতা কয়রাল প্রয়াত,

ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে অসুখে ভুগে অবশেষে রবিবার প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল। এদিন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বহুদিন ধরেই মারণরোগ ক্যান্সারে ভুগছিলেন। আর সেটাই কেড়ে নিল বর্ষীয়ান এই অভিনেত্রীর প্রাণ।

টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ রীতা কয়রাল। দীর্ঘদিন ধরেই টেলিভিশন ও সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে অভিনয় জীবনের বেশিরভাগ চরিত্রই ছিল নেগেটিভ। তবুও বাঙালীর ড্রয়িংরুমে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত। নব্বইয়ের দশক থেকে মূলধারার সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন। বাংলা সিনেমার স্বর্ণযুগে ‘বেয়াদপ’ হোক কিংবা হালফিলের অঞ্জন দত্ত পরিচালিত ‘দত্ত ভার্সেস দত্ত’ বা ‘পারমিতার একদিন’, নিজস্ব অভিনয়ে জয় করেছেন দর্শকদের মন। তাঁর অভিনীত আরও বেশ কয়েকটি হিট সিনেমা হল- বড় বউ, অসুখ, গুণ্ডা, জীবন নিয়ে খেলা, চিরদিনই তুমি যে আমার। ঋতুপর্ণ ঘোষের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। শুধু সিনেমা নয়, সিরিয়ালের জগতেও বেশ নামডাক ছিল তাঁর। সম্প্রতি ‘রাখীবন্ধন’ সিরিয়ালেও ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। সেখানেও তাঁর চরিত্র ছিল নেগেটিভ। সিনেমা, সিরিয়াল ছাড়াও একসময় চুটিয়ে অভিনয় করেছেন বিভিন্ন যাত্রা এবং নাটকেও।

কিন্তু গত আগস্ট মাস থেকেই লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। ভরতি ছিলেন হাসপাতালে। কয়েকদিন আগেই বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। রবিবার ফের শারিরীক অবস্থার অবনতি হলে ফের একবার ভরতি করা হয় হাসপাতালে। কিন্তু জীবন যুদ্ধের লড়াই সেখানেই শেষ হয়ে গেল। টলিপাড়াকে অভিভাবকহীন করে চলে গেলেন রীতাদেবী। তাঁর মৃত্যুতে টালিগঞ্জে নেমেছে শোকের ছায়া।

রাখিবন্ধের কাকিমা ও অভিনেত্রী রীতা কয়রাল প্রয়াত, রাখিবন্ধের কাকিমা ও অভিনেত্রী রীতা কয়রাল প্রয়াত, Reviewed by Dhuliyan City on 22:16 Rating: 5

বাদশা কি সত্যি থাকছেন ‘ধুম ৪’-এ? জানুন সত্যিটা

নিজস্ব প্রতিবেদন: ২০০৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ধুম। মুক্তি পেয়েই চারিদিকে ধুম মাচিয়ে দিয়েছিল। যশ রাজ ফিল্মসের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ধুম সিরিজের চতুর্থ ছবি ধুম ৪ খুব শীঘ্রই আসতে চলেছে। ধুম-এর প্রত্যেক পার্টেই কোনও না-কোনও বলিউড সুপারস্টারকে দেখা যায়। ধুম ফোরে কে থাকবেন তা নিয়ে এখন জোর জল্পনা বলিউডে। এবার প্রকাশ্যে এল সেই সত্যিটাই।

গতকালই ৫২তম জন্মদিন কাটিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। বলিউডের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের ধুম ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন বলিউড বাদশা। প্রসঙ্গে কী বললেন স্বয়ং বাদশা? ‘এখনও পর্যন্ত এমন কোনও ছবিতে সই করিনি। প্রথমে আনন্দ রাইয়ের ছবির কাজ শেষ করব। অনুষ্কা শর্মা আর ক্যাটরিনা কাইফের ডেট নষ্ট হোক এমনটা চাই না।’

তিনি আরও বলেন, ‘যশরাজ ফিল্মসের পক্ষে কোনও প্রস্তাব পাইনি। ওরা শুধু আমায় বলেছিল। আমি করণ জোহর, আদিত্য চোপড়া এবং আমার সমস্ত পরিচালক বন্ধুদের বলেছি যে, ডিসেম্বর পর্যন্ত অন্য কোনও ছবির কথা ভাবতে পারছি না। ওরাও আমার কথা বুঝেছে।’ শেষ পর্যন্ত ধুমের মতো ব্লকবাস্টার হিট ছবিতে বাদশার রোম্যান্স-অ্যাকশন দেখা যায় কিনা, তা সময়ই বলবে।


সূত্রঃ ২৪ ঘন্টা

বাদশা কি সত্যি থাকছেন ‘ধুম ৪’-এ? জানুন সত্যিটা বাদশা কি সত্যি থাকছেন ‘ধুম ৪’-এ? জানুন সত্যিটা Reviewed by Dhuliyan City on 07:56 Rating: 5

ক্যাটরিনা কাইফ কি থাকছেন ক্রিশ ৪-এ? জানা গেল সত্যিটা

বলিউড ২৭ অক্টোবর : বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ছবি ক্রিশ-এর সিক্যুয়েল মানেই আলাদা আকর্ষণ। প্রত্যেক সিক্যুয়েলেই নায়িকা বদলে যায় ছবির। এবার আসছে নতুন সিক্যুয়েল ‘ক্রিশ ৪’। প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াতের পর এবার কোন নায়িকা আসতে চলেছেন সুপারহিরোর সঙ্গে?

তিনি বলিউডের বার্বি ডল ক্যাটরিনা কাইফ। 'বিউটি উইথ ব্রেন' ক্যাট সুন্দরীকে খুব শীঘ্রই সলমন খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে দেখা যাবে। শোনা যাচ্ছিল, এবার ‘ক্রিশ ৪’ ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। যদিও সম্প্রতি ডিএনএ-কে দেওয়া সাক্ষাত্‌কারে বলিউড ডিভা ক্যাটরিনা জানান, ‘ক্রিশ ৪’ ছবির জন্য তাঁকে কোনও প্রস্তাব এখনও দেওয়া হয়নি। তিনিও এই বিষয়ে কোনও আলোচনা করেননি।
তিনি কি অনস্ক্রিন সুপার হিরোইনের চরিত্রে অভিনয় করতে চান? উত্তরে ক্যাটরিনা বলেন, ‘নিশ্চয়ই। সুপার হিরোইনের চরিত্রে অভিনয় করতে পারলে খুব ভালো লাগবে। আসলে কিছু কিছু চরিত্রে আমি বরাবরই অভিনয় করতে চাইতাম।’
‘ক্রিশ ৪’ ছবিতে ক্যাটরিনা কাইফ অভিনয় করবেন কিনা তা তো সময়ই বলবে। আপনারা বরং ততক্ষণ ভেবে নিতে পারেন, সুপার হিরোইনের কস্টিউমে কেমন দেখতে লাগবে তাঁকে।

সূত্রঃ ২৪ ঘন্টা নিউজ

ক্যাটরিনা কাইফ কি থাকছেন ক্রিশ ৪-এ? জানা গেল সত্যিটা ক্যাটরিনা কাইফ কি থাকছেন ক্রিশ ৪-এ? জানা গেল সত্যিটা Reviewed by Dhuliyan City on 08:02 Rating: 5

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে শুটিং ‘ বলো দুর্গা মাইকি’ 

মুর্শিদাবাদ এর বিভিন্ন স্থানকে শুটিং হিসেবে বেছেছেন এই সময়ের অন্যতম সফল পরিচালক রাজ চক্রবর্তী। গত কয়েকদিন ধরে তিনি তার আগামী ছবি ‘ বলো দুর্গা মাই কি’ বাংলা সিনেমার শুটিং সারছেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায়।কয়েকদিন ধরে ঐতিহাসিক লাগবাগের বিভিন্ন এলাকায় সিনেমার শুটিং সেরেছেন।শনিবার সকাল দশটা থেকে সারাদিন ধরে অভিনেতা অনকুশ ও অন্যান্য কলাকুশলী দের নিয়ে শুটিং সারলেন ডোমকল থানার ভগীরথ পুর গ্রামে।শুটিং এর ফাকে কথা হল পরিচালক রাজ চক্রবর্তী র সাথে।তিনি বলেন মুর্শিদাবাদ এ সিনেমার কাজ করতে এসে আমি খুব নস্টালজিক। এখানে ছোটবেলায় পরিবারের লোকেদের সাথে ঐতিহাসিক স্থান গুলিতে বেড়াতে আসতাম।এখানকার পরিবেশ খুব ভালো, লোকজন ও খুব আন্তরিক। এখানে সকলেই খুব সহযোগীতা করছে।মুর্শিদাবাদ জেলায় আমরা প্রায় দশ দিন কাজ করব বলে জানান তিনি।তাছাড়া ভগীরথ পুরের রাজবাড়ী যদিও তা এখন ধংসের মুখে তা দেখে খুবি আপ্লুত তিনি।এলাকার বিভিন্ন রাস্তা,পাড়া,মহল্লা,ভৈরব নদী তে চলে সারাদিন ধরে শুটিং পর্ব।অভিনেতা অনকুশ ও বেজায় খুশি এই গ্রাম্য পরিবেশে কাজ করে।শুটিং দেখতে সাধারণ মানুষের ভীড় ছিল উপচে পড়া।

সূত্রঃ- ntvwb

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে শুটিং ‘ বলো দুর্গা মাইকি’  মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে শুটিং ‘ বলো দুর্গা মাইকি’ 

Reviewed by Dhuliyan City on 11:09 Rating: 5
Powered by Blogger.