Results for জঙ্গিপুর

এক স্কুলে তিন জোড়া যমজ ছাত্রী, ডাক নাম ত্রিরত্নী


জঙ্গিপুর ২৮ নভেম্বর :- ️ মুর্শিদাবাদ জেলার  রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের ২০ নম্বর দফরপুর পূর্ব  প্রাথমিক বিদ্যালয়ে তিন জোড়া যমজ ছাত্রীকে পড়াশোনার সুযোগ দিয়ে নজির গড়ল।তিন জোড়া যমজ ছাত্রীকে পেয়ে রীতিমতো খুশি শিক্ষক শিক্ষিকারা। যদিও শিক্ষক শিক্ষিরা মাঝে মধ্যে হোঁচট খান কোনটা কে বুঝতে । তা সত্বেও দফরপুরের মতো শিক্ষায় পিছিয়ে পড়া এলাকায় তিন জোড়া যমজ ছাত্রীর পড়াশোনার আগ্রহ দেখে গর্বিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজীৎ দাস। ২০ নম্বর দফর পুর পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা মোট - ২৫৩ জন। চারজন শিক্ষক ও পাশ্বশিক্ষিকা রয়েছেন। বিদ্যালয়ে তিন জোড়া যমজ ছাত্রী তিন ক্লাসে পড়ে। প্রথম শ্রেণীতে পড়ে যমজ বোন কাঞ্চন দাস ও কোয়েল দাস। দ্বিতীয় শ্রেণীতে পড়ে অপর যমজ কন্যা সেবি খাতুন ও বেবি খাতুন। তৃতীয় শ্রেণীতে পড়ে খুশি খাতুন ও হাসি খাতুন। তিন জোড়া যমজ ছাত্রী তিন শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় খুবই ভালো। তিন জোড়া যমজ ছাত্রী তাদের নিজেদের মধ্যে এত মিল তা দেখে শিক্ষিকারা তাদের মস্করা করে বলেন, " ত্রিরত্নী "।এক সঙ্গে স্কুলে আসা। পাশাপাশি বসা। মিড ডে মিলের খাবার খাওয়া। এমন কি খেলাধূলো করে তারা এক সঙ্গে। চেহারাতে যেমন মিল। তেমনি তাদের মেলামেশা দেখে বোঝা দায়। এরা যমজ বোন না বান্ধবী। পোশাক আশাক স্কুল ব্যাগ সব একই রকম। বিদ্যালয়ের শিক্ষক দীপক কুমার দাস, আমরা গর্ববোধ করি শিক্ষক হিসাবে। মুর্শিদাবাদ জেলার কোন স্কুলে এক সঙ্গে তিন জোড়া যমজ কোন সন্তান পড়াশোনা করছে। দফরপুর পূর্ব চক্র সেই সৌভাগ্য অর্জন করেছে। দীপকবাবু আরো জানান, এর আগে বিদ্যালয়ে এক জোড়া যমজ বোনকে পড়াশোনা করানোর সুযোগ আমরা পেয়েছিলাম। টুম্পা দাস ও পম্পা দাস। তারা এখন অন্যএ অষ্টম শ্রেণীতে পড়ছে। এক কথায় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের ২০ নম্বর দফরপুর পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তিন জোড়া যমজ ছাত্রছাত্রীকে পেয়ে আনন্দে মশগুল হয়েছেন।

এক স্কুলে তিন জোড়া যমজ ছাত্রী, ডাক নাম ত্রিরত্নী এক স্কুলে তিন জোড়া যমজ ছাত্রী, ডাক নাম ত্রিরত্নী Reviewed by Dhuliyan City on 20:43 Rating: 5

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী জাকির হোসেন


জঙ্গিপুর ১৮ নভেম্বর :- জঙ্গীপুর মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হল রক্তদান শিবির, আজ সকাল ৯ থেকে শুরু হয় এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মন্ত্রী ও জেলার কার্যকারি সভাপতি জাকির হোসেন, রক্তদান শিবির শুরু হবার এক ঘন্টার মধ্যেই কয়েক শো মানুষ রক্তদান করেন তাদের মধ্যে বেশির ভাগ ছিলেন তৃনমূল সদর্স ও সমর্থকরা। মন্ত্রী জাকির হোসেন বলেন আমি সমসময় মানুষকে উৎসাহিত করি রক্তদান করার জন্য। যেখানেই রক্তদান হয় আমি খবর পেলেই ছুটে যায়। রক্ত দেবার জন্য মানুষকে উৎসাহিত করি। রক্তের অভাব যেন জেলায় না হয় সেই চেষ্টা করি। 





রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী জাকির হোসেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী জাকির হোসেন

Reviewed by Dhuliyan City on 00:32 Rating: 5

প্রচুর গুলি ও পিস্তল সহ মুর্শিদাবাদে গ্রেপ্তার দুই

জঙ্গিপুর ৯ নভেম্বর :- রঘুনাথগঞ্জ থানার ওমরপুর এলাকা থেকে সেখ নুর আলাম, সেখ রামজান দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ৮ টা ইম্প্রভাইস পিস্তল, ২ টি ৭ এম এম পিস্তল, এছারাও ১৩ রাউন্ড বুলেট পাওয়া যায়। দুই জনের বাড়ি বীরভূম জেলায় বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এরা বীরভূম থেকে অস্ত্র গুলি নিয়ে এসেছিল এবং মুর্শিদাবাদে কাউকে এরা এই অস্ত্র গুলি দিত। পুলিশ তাদের সন্ধানে তল্লাশী শুরু করেছে। আজ এক সাংবাদিক সন্মেলনে মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার এই কথা জানায়।

তথ্য – সুমন্ত দাস

প্রচুর গুলি ও পিস্তল সহ মুর্শিদাবাদে গ্রেপ্তার দুই প্রচুর গুলি ও পিস্তল সহ মুর্শিদাবাদে গ্রেপ্তার দুই

Reviewed by Dhuliyan City on 05:20 Rating: 5

পথ দুর্ঘটনায় মৃত তিন বছরের শিশু,

জঙ্গিপুর ২ নভেম্বর :- পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বছরের শিশুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জোত কমল মোড়ে, রঘুনাথগঞ্জের বহরা এলাকা থেকে মায়ের সঙ্গ আটোতে জঙ্গীপুর মহকুম হাসপাতাল এক আত্মীয়কে দেখতে আসছিল তিন বছরের ইসমাইল সেখ, কমল মোড় এলাকায় একটি ট্রাক্টারের সঙ্গে আটোটি আটকে যায়। সেই সময়ে মায়ের কোল থেকে ছিটকে পরে ছোট্ট ইসমাইল আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় জঙ্গীপুর মহকুমা হাসপাতালে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। ঘটনায় শিশুর মায়ের একটি হাত ভেঙ্গে গিয়েছে। ঘতক ট্রাক্টারটি পালিয়ে গেলেও আটক করা হয়েছে আটোটিকে।

তথ্য – সুমন্ত দাস

পথ দুর্ঘটনায় মৃত তিন বছরের শিশু, পথ দুর্ঘটনায় মৃত তিন বছরের শিশু,

Reviewed by Dhuliyan City on 23:22 Rating: 5

ক্লাবের উদ্দ্যেগে মোশা নাশক স্প্রে ছেটান হচ্ছে

জঙ্গিপুর ১ নভেম্বর :- মুর্শিদাবাদের বাজার পাড়া চৈতক এ্যাথালেটিক ক্লাবের উদ্দ্যেগে এদিন পাড়ায় পাড়ায় মোশা নাশক স্প্রে করলেন ক্লাবের কর্ম কর্তারা। বেশ কয়েক দিন ধরেই এলাকার মানুষরা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী হচ্ছে, ডেঙ্গু প্রভাব ক্রমাগত বাড়ছে এলাকায়, তার সরকারী সাহায্যের কথা না ভেবে ক্লাবের কর্মকর্তারা নেমে পড়লেন মোশা নাশক স্প্রে নিয়ে এদিন তারা রঘুনাথগঞ্জ বাজার পাড়া গঙ্গা সংলগ্ন এলাকায় তারা স্প্রে করেন।

ছবি ও তথ্য – সুমন্ত দাস

ক্লাবের উদ্দ্যেগে মোশা নাশক স্প্রে ছেটান হচ্ছে ক্লাবের উদ্দ্যেগে মোশা নাশক স্প্রে ছেটান হচ্ছে

Reviewed by Dhuliyan City on 22:44 Rating: 5

বেঙ্গল প্লাটফর্ম অফ মাস অর্গানাইজেশনের পদযাত্রা।

জঙ্গিপুর ২৪ অক্টোবর :- মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় তৈরি , নারীদের নিরাপত্তা রক্ষা , গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পূর্ণবস্থানের ব্যাবস্থা সহ বিভিন্ন দাবিতে আজ রঘুনাথগঞ্জে বেঙ্গল প্লাটফর্ম অফ মাস অর্গানাইজেশনের পদযাত্রা।



বেঙ্গল প্লাটফর্ম অফ মাস অর্গানাইজেশনের পদযাত্রা। বেঙ্গল প্লাটফর্ম অফ মাস অর্গানাইজেশনের পদযাত্রা। Reviewed by Dhuliyan City on 08:23 Rating: 5

ফের নাবালিকার বিবাহ রোধ করলেন কন্যাশ্রী যোদ্ধা

জঙ্গিপুর ৮ অক্টোবর :-মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ২ ব্লকের বড়োশিমুল  অঞ্চলের জোৎসুন্দর গ্রামের নাবালিকার বিয়ে রোধ। বিয়ে হতে মাত্র কয়েকদিন বাকী ছিল ঠিক এমন সময় বিয়ে করতে নারাজ ছিল বলে জানা যায় গোলাব হোসেনের কন্যা মুনঞ্জেরা খাতুন। তৎপরতার সাথে  বিবাহ বন্ধ করতে কন্যাশ্রী যোদ্ধা সহ সিনির সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান কাইজার হোসেন,গ্রাম  স্তরীয় শিশু সুরক্ষার কমিটির সদস্য,সদস্যা প্রমুখ উপস্থিত হন ।  মুঞ্জেরা খাতুনের  বক্তব্য-  নাবালিকা অবস্থায় বিবাহ করবে না বলে  কন্যাশ্রী যোদ্ধাদের জানায় তারপর কন্যাশ্রী যোদ্ধারা উর্দ্ধাতন  কর্তৃপক্ষ বিষয় টি জানালে ঘটনাস্থলে পৌঁছান তারা।    সচেতন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ফলে কিশোর কিশোরীদের মধ্যে বাল্যবিবাহ আইন সহ অন্যান্য বিষয়ে সচেতনতা  বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন এলাকার বুদ্ধিজীবিমহল।  কন্যাশ্রী যোদ্ধা সহ সিনিয়র সদস্য ও এলাকার বুদ্ধিজীবিমহল দ্বারা  পিতা গোলাব হোসেন  ও পরিবারের  অন্যান্য সদস্যদের বোঝানোর ফলে তারা কন্যার ১৮ বছর পর  বিয়ে দেবেন বলে জানান।

সূত্রঃ নিউজ 24x7 বাংলা

ফের নাবালিকার বিবাহ রোধ করলেন কন্যাশ্রী যোদ্ধা ফের নাবালিকার বিবাহ রোধ করলেন কন্যাশ্রী যোদ্ধা Reviewed by Dhuliyan City on 22:59 Rating: 5

জঙ্গীপুর মহকুমা হাসপাতালের বেহাল দশা

জঙ্গিপুর ৪ অক্টোবর :- জঙ্গীপুর মহকুমা হাসপাতালের বেহাল দশা শুরু হয়েছে। হাসপাতালের আউটডোরে যাতায়াত করতে
গিয়ে নাকে কাপড় দিতে বাধ্য হচ্ছেন রুগীরা। হাসপাতালের বজ্রপদার্থ দিনের পরদিন আউটডোরের যাতায়াতের সামনে ফেলে রাখা হোচ্ছে । হাসপাতালের  যত বজ্রপদার্থ এর গন্ধে রুগীরা আরোও অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ । পৌরসভায় সভার গাড়িটি দর্শনধারী হয়ে রয়েছে ক্ষোভের সঙ্গে বলেন কুদ্দুস আলী নামে এক রুগী । তিনি বলেন হাসপাতাল মানে সুস্থতার জায়গা কিন্তু এখানে এসে মানুষ আরও অসুস্থ  হয়ে পরছে । কবে পরিষ্কার হবে তার কোন সদুত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ।  ছবি ও তথ্য পাঠিয়েছেন  মোহন মাহাতো ।

সূত্রঃ ntvwb



জঙ্গীপুর মহকুমা হাসপাতালের বেহাল দশা জঙ্গীপুর মহকুমা হাসপাতালের বেহাল দশা Reviewed by Dhuliyan City on 02:25 Rating: 5

কম্পিউটার ক্লাসে ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগে গ্রেপ্তার স্কুলেরই এক শিক্ষক।

জঙ্গিপুর ২১ সেপ্টেম্বর : কম্পিউটার ক্লাসে ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগে গ্রেপ্তার স্কুলেরই এক শিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে আজ জঙ্গিপুরের গোবিন্দপুর হাইস্কুল চত্বরে ছড়ায় ব্যাপক উত্তেজনা। অভিযুক্ত শিক্ষককে স্কুলের একটি ঘরে ঢুকিয়ে তালাবন্ধ করে রাখে বিক্ষুব্ধ পড়ুয়া ও অভিভাবকরা। স্কুলে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। পরে স্কুলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বেশ কিছুদিন ধরেই সৌমিত্র দাসের বিরুদ্ধে কম্পিউটার ক্লাসে অশোভন আচরণের অভিযোগ উঠছিল। কিন্তু, ছাত্রীরা এতদিন প্রতিবাদ করার সাহস পাচ্ছিল না। আজ কম্পিউটার ক্লাসে ফের অশ্লীল ভিডিও দেখানো হলে সহ্যের সীমা ছাড়িয়ে যায় পড়ুয়াদের। প্রধান শিক্ষককে অভিযোগ জানায় এক ছাত্রী। অভিযোগ, প্রধান শিক্ষক অভিযোগ শোনা তো দূরঅস্ত বরং তিনি নাকি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এরপর স্কুলে চড়াও হন অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক সহ বাকি শিক্ষকদের একটি ঘরে আটকে রাখা হয়। ভাঙচুর চালানো হয় গোটা স্কুলে। বিষয়টিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্কুলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সৌমিত্র দাসের চরম শাস্তির দাবি জানিয়েছেন অবিভাবক ও স্কুল পড়ুয়ারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাজুদ্দিন বিশ্বাস বলেন, “অভিযুক্ত দোষী প্রামাণিত হলে আমরা তাঁকে কোনওভাবে আড়াল করতে চাই না। পুলিশ আইনত
ব্যবস্থা গ্রহণ করুক।


সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ





কম্পিউটার ক্লাসে ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগে গ্রেপ্তার স্কুলেরই এক শিক্ষক। কম্পিউটার ক্লাসে ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগে গ্রেপ্তার স্কুলেরই এক শিক্ষক। Reviewed by Dhuliyan City on 02:45 Rating: 5

জঙ্গিপুরের শ্মশান ঘাটে দ্বিতীয় নবনির্মিত বৈদ্যুতিক চুল্লি

জঙ্গীপুর ১৩ সেপ্টেম্বর :- মুর্শিদাবাদের জঙ্গিপুরের শ্মশান ঘাটে দ্বিতীয় নবনির্মিত বৈদ্যুতিক চুল্লি আগামী ১৭ই সেপ্টেম্বর জনপরিসেবায় সমর্পিত হতে চলেছে । ঐদিন বৈকাল ৪ টায় চুল্লিটির শুভ উদ্বোধন করবেন জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী অভিজিৎ মুখার্জি । আয়োজন করেছেন  জঙ্গীপুর মহকুমা প্রশাসক কৃতিকা শর্মা ।
জঙ্গীপুর সাংসদ অভিজিৎ মুখার্জির এলাকা উন্নয়ন তহবিল থেকে ৭১৩৯৩৯৭ টাকা বরাদ্দে দ্বিতীয় চুল্লির কাজ শুরু হয় প্রায় ১১মাস আগে ।দ্বিতীয় চুল্লি হওয়াতে অনেকটা সমস্যা লাঘব হবে।
পরিবেশ এবং গঙ্গা দুষণমুক্ত হবে । দুর-দুরান্ত থেকে আসা শব-দাহ যাত্রীদের সমস্যা লাঘব হবে বলে শব-দাহ যাত্রীরা  মন্তব্য করেন । শ্মশানের কার্তিক মহারাজ বলেন , জঙ্গীপুর শ্মশান বহু পুরনো । এখানে অনেক সুযোগ-সুবিধা রয়েছে । তিনি বলেন শুধুমাত্র জঙ্গীপুর, বীরভূম নয় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড , বিহার থেকে প্রতিদিন শব দাহ করতে আসেন । একটি চুল্লি থাকায় ৪/৫ ঘন্টা তাদের অপেক্ষা করতে হয় । আবার কোন কারণে চুল্লির যান্ত্রিক দুর্যোগ ঘটলে শব-দাহ যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় । এবার এই সমস্যা অনেকটা লাঘব হবে কার্তিক মহারাজ বলেন ।  এই বার্তায় জঙ্গীপুরের মানুষ খুব খুশি । তাঁরা সাংসদ
অভিজিৎ বাবুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান । প্রথম চুল্লিটি ২০১১ সালে নির্মাণ করেন তত্কালীন জঙ্গীপুরের সাংসদ মাননীয় শ্রী প্রণব মুখার্জি ।

জঙ্গিপুরের শ্মশান ঘাটে দ্বিতীয় নবনির্মিত বৈদ্যুতিক চুল্লি জঙ্গিপুরের শ্মশান ঘাটে দ্বিতীয় নবনির্মিত বৈদ্যুতিক চুল্লি Reviewed by Dhuliyan City on 09:33 Rating: 5

নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকান্ড

রঘুনাথগঞ্জ 12 সেপ্টেম্বর:-মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অগ্নিকান্ডের জের কাটতে না কাটতেই ফের রঘুনাথগঞ্জের আশাদ্বীপ নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভয়াবহ অগ্নি কান্ডের জেরে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। চাঞ্চল্যকর পরিবেশ কে নিয়ন্ত্রন করতে ঘটনা স্থলে উপস্থিত হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অগ্নিকান্ডের বিষয়ে স্থানীয়রা জানান,শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে  প্রাথমিক অনুমান । পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় নাসিং হোমে বন্দি মানুষের  উদ্ধারকার্য চলে । পুলিশ সূত্রে জানা যায় অগ্নিকান্ডে প্রেসেন্টদের  কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।
প্রেসেন্টদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



রাঘুনাথগঞ্জের আশাদ্বীপে ভয়াবহ আগুন
নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকান্ড নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকান্ড Reviewed by Dhuliyan City on 09:22 Rating: 5

কংগ্রেসের ডাকে পি এফ অফিসে গনডেপুটেশন

জঙ্গিপুর ১১ সেপ্টেম্বর :- জঙ্গীপুর মহকুমা কংগ্রেসের ডাকে বিড়ি শ্রমিকদের পি এফ অফিস সরানো প্রতিবাদে বিশাল গণডেপুডেশন। এদিন গণডেপুডেশনে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক আখরুজ্জামান, সুতির বিধায়ক হুমায়ুন রেজা এছাড়া উপস্থিত আছে বিভিন্ন ব্লকের কংগ্রেসের সভাপতি ও নেতাদের কর্মীরা।  বিধায়ক আখরুজ্জামান জানান মুর্শিদাবাদের এই মহকুমায় বিড়ি শিল্পের ৯০%  শ্রমিকরাই থাকেন , এই পি এফ অফিস আনা হয়েছিল সুতি,ধুলিয়ান ও ফারাক্কা জঙ্গিপুর  জনসাধারণের পি এফ সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের জন্য ,  ২০০৪-০৫  সালে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ তথা ডিপেন্স মিনিস্টার থাকা কালিন গরিব বিড়ি শ্রমিকদের কথা ভেবে জঙ্গিপুরের মঙ্গলজোনে কেন্দ্রীয় পিএফ অফিস টি চালু করে ছিলেন প্রণব মুখার্জি । সুতির বিধায়ক হুমায়ুন রেজা বলেন  এই পি এফ অফিসটি যদি মঙ্গলজোন থেকে সরে বহরমপুর বা কলকাতায় চলে যায় । বেকায়দায় পড়তে হবে গরিব মানুষদের তাঁর সাথে সময় ও অর্থ সবটাই ব্যয় হবে । প্রচুর উৎসাহী মানুষের সমাগম লক্ষ্য করা যায়।  এই ডেপুটেশন কে কেন্দ্র করে ।

কংগ্রেসের ডাকে পি এফ অফিসে গনডেপুটেশন কংগ্রেসের ডাকে পি এফ অফিসে গনডেপুটেশন Reviewed by Dhuliyan City on 10:42 Rating: 5

পিএফ অফিস সরানোর প্রতিবাদে কেন্ত্রী অর্থ ও শ্রমমন্ত্রীর দারস্থ, জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ

জঙ্গিপুর ১০ সেপ্টেম্বর :- জঙ্গিপুরের পিএফ অফিস কে তুলে অন্য স্থানে নিয়ে যাওয়ার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে সরব হল জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ ও প্রাক্তন রাষ্ট্রপতি তনয় অভিজিৎ মুখোপাধ্যায়।আজ কেন্ত্রীয় অর্থ মন্ত্রী অরুন জেটলি সহ শ্রম দফতরের মন্ত্রী কে ফাক্স বার্তা পাঠান।তিনি চিঠিতে বারবার অর্থমন্ত্রী ও শ্রম দফতরের মন্ত্রীদের কাছে অনুরোধ করেন যে জঙ্গিপুরের উমরপুর মঙ্গলজোনে যে কেন্ত্রী পিএফ অফিস আছে তা যেন সরানো না হয়। এখান থেকে পিএফ অফিস সরানো হলে প্রায় সাড়ে ৫ লক্ষ বিড়ি শ্রমিক পিএফ ভুক্তরা  বেকায়দায় পড়বে। চরম অসুবিধায় পড়তে হবে মানুষদের। জঙ্গিপুরে যে স্থানে পিএফ অফিস টি রয়েছে তাতে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকের উপকার হচ্ছে।এখান থেকে সরিয়ে ৩০০ কিলো মিটার দূরে কলকাতা ছুটতে হবে গরিব বিড়ি শ্রমিকদের বলে তিনি তার চিঠিতে উল্লেখ করেন। অভিজিৎ বাবু মনে করিয়ে দেন ২০০৪-০৫  সালে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ তথা ডিপেন্স মিনিস্টার থাকা কালিন গরিব বিড়ি শ্রমিকদের কথা ভেবে জঙ্গিপুরের মঙ্গলজোনে পিএফ অফিস টি চালু করেন। তা সরিয়ে কলকাতা বা বহরমপুরে যাতে না নিয়ে যাওয়া হয় তার জন্য তিনি আবেদন করেন অর্থ ও শ্রম মন্ত্রীদের কাছে।

সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ

পিএফ অফিস সরানোর প্রতিবাদে কেন্ত্রী অর্থ ও শ্রমমন্ত্রীর দারস্থ, জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ পিএফ অফিস সরানোর প্রতিবাদে কেন্ত্রী অর্থ ও শ্রমমন্ত্রীর দারস্থ, জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ Reviewed by Dhuliyan City on 08:27 Rating: 5

৩৪ নং জাতীয় সড়কে সরকারি বাস ও ম্যাজিক গাড়ির সংঘর্ষ ।

DC প্রতিবেদক ,সাগরদীঘি ৬ সেপ্টেম্বর : মুর্শিদাবাদের সাগরদীঘির  ৩৪ নং জাতীয় সড়কের শেখদিঘী বাসস্ট্যান্ডদের সংলগ্ন এলাকায় সরকারি বাস ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে । একটি দোকান ও ঘটনা স্থলে থাকা কয়টি বাইক কে পিশে দেয় সরকারি বাস । ঘটনায় হতাহতের কোনো খবর নেই ।  সরকারি বাস ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে জেরে জাতীয় সড়কে চাঞ্চল্য সৃষ্টি  হওয়ায় ,যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে সাগরদীঘির থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সব নিয়ন্ত্রণে আনে।

৩৪ নং জাতীয় সড়কে সরকারি বাস ও ম্যাজিক গাড়ির সংঘর্ষ । ৩৪ নং জাতীয় সড়কে সরকারি বাস ও ম্যাজিক গাড়ির সংঘর্ষ । Reviewed by Dhuliyan City on 00:38 Rating: 5

৭৪ তম ওয়াল্ড লংগেস্ট ন্যাশনাল ওপেন ওয়াল্ড সুইমিং কম্পিটিশন

জঙ্গিপুর ২৭ আগস্ট :- মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত ৭৪ তম ওয়াল্ড লংগেস্ট ন্যাশনাল ওপেন ওয়াল্ড সুইমিং কম্পিটিশন সুরু হল মুর্শিদাবাদের সুতির আহিরন সি আর পি ঘাট থেকে গঙ্গা বক্ষে এই বার বারের প্রতিযোগিতায় ৮১ কিলোমিটারে মোট ৪১ জন প্রতিযোগি অংশ নিয়েছেন। স্পেন থেকে ২ জন। ভ্যালেনসিয়া থেকে ১ জন। এবং বাংলাদের থেকে ৩ জন অংশ নিচ্ছেন। মহিলাদের ১৯ কিলোমিটার প্রতিযোগিতায় মোট ১৩ জন অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ৩ জন প্রতিযোগি রয়েছে। ১৯ কিলোমিটার পুরুষদের মোট ৪১ জন রয়েছে তার মধ্যে থাইল্যান্ড থেকে ১জন ও বাংলাদেশ থেকে ৩জন রয়েছে। ৮১ কিলোমিটার প্রতিযোগিতা ফরাক্কার আহিরন ঘাট থেকে শুরু হয়ে বহরমপুর কলেজ ঘাটে শেষ হবে। এবং ১৯ কিলোমিটারটি জিয়াগঞ্জ সদর ঘাট থেকে শুরু হয়ে বহরমপুর কলেজ ঘাটে শেষ হবে।              
সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ  

৭৪ তম ওয়াল্ড লংগেস্ট ন্যাশনাল ওপেন ওয়াল্ড সুইমিং কম্পিটিশন ৭৪ তম ওয়াল্ড লংগেস্ট ন্যাশনাল ওপেন ওয়াল্ড সুইমিং কম্পিটিশন Reviewed by Dhuliyan City on 21:37 Rating: 5

রুগী মৃত্যুর পরেই বেধড়ক পেটানো হল ডাক্তারকে

ধুলিয়ান ২৪ আগস্ট : - রোগী মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তজনা মারধর কর্মরত ডাক্তাকে।গত কাল গভীর রাতে ঘটনাটি মুর্শিদাবাদের জঙ্গীপুর মহকুমা হাসপাতালের। জানা যায় গতকাল গভীর রাতে সুতির বংশবাটি গ্রামের বাসিন্দা আক্তারুল সেখ কে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি ককরা হয়। কীটনাশক খেয়ে ভর্তী হয় সে। তার পরে তার অবস্থার অবনতি ঘটে, পরিবারের লোকেদের আক্তারুলের অবস্থার অবনতি হলে ও কোন রকম ব্যাবস্থা করেনি হাসপাতালের ডাক্তার রা। তার পরে মারা য়ায় আক্তারুল। পরিবারের লোকেদের অভিযোগ আমরা বহরমপু রেফার করার কথা বললেও চিকিৎসক বহরমপুর রেফার করেননি। তারপর অবস্থার অবনতি হতে শুরু করে আক্তারুলের। ডাকা হয় চিকিৎসক সোমনাথ ঘোষকে,। সোমনাথ বাবু জানিয়ে দেন রুগী মারা গিয়েছে তখনি বেধড়ক মারধর সুরু হয় এই ডাক্তার সহ নার্সদের । হাসপাতালেই চিকিৎসাধীন এই চিকিৎসক সহ কর্মিদের মারধরের খবর শুনে আসে রঘুনাথ গঞ্জ থানা বিশাল পুলিস বাহীনি। পুলিস এসে অবস্থার সামাল দেয়। অপরদিকে হাসপাতাল কতৃপক্ষের দাবী রুগী কে অনেক আগে রেফার করে দেওয়া হলে ও পরিবারের লোকেরা তাকে হাসপাতালে ফেলে রেখে দেয় |

সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ

রুগী মৃত্যুর পরেই বেধড়ক পেটানো হল ডাক্তারকে রুগী মৃত্যুর পরেই বেধড়ক পেটানো হল ডাক্তারকে

Reviewed by Dhuliyan City on 01:16 Rating: 5

বাসের চাকার তলায় পড়ল এক কলেজ ছাত্রী, ( জঙ্গিপুর একটু সাহায্য হাত বাড়িয়ে দিন )

১৭ আগস্ট -: বাস চালকের খামখেয়ালির জেরে, বাসের চাকার তলায় পড়ল এক কলেজ ছাত্রী, ঘটনায় ছাত্রী গুরুতর জখম হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুর থানার বহরমপুর রাধারঘাট ব্রীজের কাছে ঘটনা।পুলিস ও পরিবার সুত্রে জানা যায় ছাত্রীর নাম মধু সিংহ( ১৯)বাড়ি রঘুনাথগঞ্জের মহাবিরতলা গ্রামে। বহরমপুর কলেজের কমার্স বিভাগের ছাত্রী এদিন পরিক্ষা দিতে বাসে যায়।রাধারঘাট ব্রিজের কাছে বাস দাড় করালে ছাত্রী বাস থেকে নামতে যায় তখনি বাসটি ছেড়ে দিলে ছাত্রী পড়ে যায় ৩৪ নং জাতীয় সড়কে তখনি বাসটি চাকার তলায় পিস্ট হয় ছাত্রীর দুটি পা। তার পরে ও অমানবিক বাস চালক বাস দাঁড় না করিয়ে চলে যায় তার গন্তব্যের দিকে। এর পরে ছাত্রীর সহ কারি সহ আসপাসের লোকজন ছাত্রীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সুত্রে জানা যায় ছাত্রীর পা দুটো বেকল হয়ে গিয়েছে। তার অবস্থা গুরুতর দেখে তড়িতড়ি রেফার করে দেওয়া হয় ছাত্রী কলকাতায়।ছাত্রীর পা ২ টি সচল করতে কয়েক লক্ষ টাকা খরচের দরকার তাই পরিবার পরিজন রা সহ মর্মিত ব্যাক্তির সাহাষ্যের জন আবেদন করেছে ।ছাত্রী গরীব পরিবারের তার কলকাতায় চিকিৎসা করার ক্ষমতা পরিবারের নেই তাই ছাত্রীর পাসে দাড়াতে দাড়ানো মানুষের কর্তব্য তাই পরিবার সাহাষ্যের হাত বাড়িয়েছে।ইতি মধ্যে ছাত্রীর পাসে দাড়িয়ে বিভিন্ন স্কুল কলেজে সহ বিভিন্ন ক্লাব, সংগঠন।একটা স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা টাকা তুলছে মেয়েটির জন্য। ওদের ফোন নাম্বার দিলাম। শীর্ষেন্দু 8514871728 7001104274 Acount number UBI- 1584010024666যে যেমন ভাবে পারবে ,সাহায্য করো ,,,,,, বাড়ি Jangipur হরিসভায় ,,,,এখন কলকাতা য় ভতি আছে,,,, plzzzz help you,,,,,,,, amar mobile number 8514871728,,,7001104274,,, account number UBI- 1584010024666 ,, Jangipur Bank, Jangipur Branch।

সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ

বাসের চাকার তলায় পড়ল এক কলেজ ছাত্রী, ( জঙ্গিপুর একটু সাহায্য হাত বাড়িয়ে দিন ) বাসের চাকার তলায় পড়ল এক কলেজ ছাত্রী, ( জঙ্গিপুর একটু সাহায্য হাত বাড়িয়ে দিন ) Reviewed by Dhuliyan City on 02:13 Rating: 5
Powered by Blogger.