জঙ্গিপুর ১০ সেপ্টেম্বর :- জঙ্গিপুরের পিএফ অফিস কে তুলে অন্য স্থানে নিয়ে যাওয়ার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে সরব হল জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ ও প্রাক্তন রাষ্ট্রপতি তনয় অভিজিৎ মুখোপাধ্যায়।আজ কেন্ত্রীয় অর্থ মন্ত্রী অরুন জেটলি সহ শ্রম দফতরের মন্ত্রী কে ফাক্স বার্তা পাঠান।তিনি চিঠিতে বারবার অর্থমন্ত্রী ও শ্রম দফতরের মন্ত্রীদের কাছে অনুরোধ করেন যে জঙ্গিপুরের উমরপুর মঙ্গলজোনে যে কেন্ত্রী পিএফ অফিস আছে তা যেন সরানো না হয়। এখান থেকে পিএফ অফিস সরানো হলে প্রায় সাড়ে ৫ লক্ষ বিড়ি শ্রমিক পিএফ ভুক্তরা বেকায়দায় পড়বে। চরম অসুবিধায় পড়তে হবে মানুষদের। জঙ্গিপুরে যে স্থানে পিএফ অফিস টি রয়েছে তাতে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকের উপকার হচ্ছে।এখান থেকে সরিয়ে ৩০০ কিলো মিটার দূরে কলকাতা ছুটতে হবে গরিব বিড়ি শ্রমিকদের বলে তিনি তার চিঠিতে উল্লেখ করেন। অভিজিৎ বাবু মনে করিয়ে দেন ২০০৪-০৫ সালে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ তথা ডিপেন্স মিনিস্টার থাকা কালিন গরিব বিড়ি শ্রমিকদের কথা ভেবে জঙ্গিপুরের মঙ্গলজোনে পিএফ অফিস টি চালু করেন। তা সরিয়ে কলকাতা বা বহরমপুরে যাতে না নিয়ে যাওয়া হয় তার জন্য তিনি আবেদন করেন অর্থ ও শ্রম মন্ত্রীদের কাছে।
সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ
Reviewed by Dhuliyan City
on
08:27
Rating:
No comments: