Results for সুতি

মরন গেম ব্লু হোয়েলে , মৃত সুতির এক যুবকের ,


সুতি ১৯ নভেম্বর :-  মরন গেম ব্লু হোয়েলে আসক্ত, মৃত  সুতির এক  যুবকের ,
সরকারের পক্ষ থেকে হাজার চেস্টা করেও মারন গেম 'ব্লু হোয়েল' এ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত রাতে সুতির ভাংগালাইনের রানা নামে এক যুবক প্রান হারান।পরিবার সুত্রে যানা গেছে প্রায় ১৫ -২০দিন থেকে কম্পিউটারে গেমে আসক্ত হয়ে পড়েছিল আজ রাতেই নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু তার দেহে কোনো আঘাতের চিন্য দেক্তে পাওয়া যায়নি। তবুও পরিবারের অনুমান মারন গেম ব্লু হোয়েলেই আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছেলের।ফলে এলাকাই চাঞ্চল্য দেখা দিয়েছে।বাবা আলাম সেখ জানান বেস কদিন থেকেই ছেলের মদ্ধে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করছিলাম কিন্তু এভাবে চলে যাবে ভাবতে পারিনি।

সূত্রঃ ধুলিয়ান নিউজ

মরন গেম ব্লু হোয়েলে , মৃত সুতির এক যুবকের , মরন গেম ব্লু হোয়েলে , মৃত  সুতির এক  যুবকের , Reviewed by Dhuliyan City on 18:21 Rating: 5

সকলে এগিয়ে আসুন জলাভূমি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ জন্য

সুতি ১৫ নভেম্বর :- মুর্শিদাবাদ জেলার আহিরণ গ্রামের কাছে বিশাল এক জলাভূমি বা বিল অবস্থিত। যার ক্ষেত্রফল প্রায় ৪০০ হেক্টর। পাশ দিয়ে চলে গেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। পরিবেশগত ও ভৌগোলিক দিক থেকে এই জ্লাভূমিটির  গুরুত্ব অপরিসীম। প্রতিবার শীতের শুরুতেই এখানে প্রচুর পরিযায়ী পাখির সমাবেশ হয়। তাছাড়া বিলটি জীববৈচিত্র্যে ভরপুর।

বিলটির গুরুত্বের কথা মাথায় রেখে বেশ কয়েক বছর আগে তৎকালীন অর্থমন্ত্রী তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এটিকে পাখিরালয় হিসাবে ঘোষণা করেন। বিলটি আজ প্রায় নানা কারনে মজে যেতে বসেছে। বিভিন্ন আগাছায় পরিপূর্ণ। পাশে ৩৪ নম্বর জাতীয় সাম্প্রসারানে  কাজ চলছে। দ্রুত ভরাট হচ্ছে বিল। মুখ ফেরাচ্ছে পাখিরা। চোরা শিকারীদের দ্বারা  ধরা পড়ছে মাছ, বিভিন্ন প্রজাতির পাখি ও প্রানীরা। প্রশাসন নির্বিকার। ব্যাক্তিগত অভিজ্ঞতা বলছে কয়েক বছর ধরেই পাখির সংখ্যা অনেক কমেছে।

বিলটির অল্প দূরেই রঘুনাথগঞ্জ এ রয়েছে মুর্শিদাবাদ- নাদিয়া ফরেস্ট রেঞ্জের অফিস। তবুও বন দপ্তর নিরুত্তর।

বিলটি গুরুত্বের কথা ভেবে এর রক্ষনাবেক্ষন ও সংস্কার জরুরী। এব্যাপারে বনদপ্তর ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে চাই।

সকলে এগিয়ে আসুন জলাভূমি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ করি।

সকলে এগিয়ে আসুন জলাভূমি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ জন্য সকলে এগিয়ে আসুন জলাভূমি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ জন্য Reviewed by Dhuliyan City on 19:35 Rating: 5

নিমতিতা বিএসএফ ক্যাম্পের রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১


সুতি ১৩ নভেম্বর :- মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত নিমতিতা বিএসএফ ক্যাম্পের রাস্তায় গতকাল  বিকেল ৪:৩৫ নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ।
মৃতের নাম পার্থ মজুমদার । ওই সময় তিনি শারীরিক সমস্যার কারণে হাঁটতে বেরিয়েছিলেন ওই রাস্তায় । সেই সময় অপর দিক থেকে আচমকা ৩ টি বাইক রেষারেষি করতে করতে প্রবল গতিতে এসে তাঁকে পিষে দেয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ, খোঁজ চলছে আরও ২ জনের । ঘাতক বাইকটিকেও আটক করেছে পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ধুলিয়ান সিটির পক্ষ থেকে মৃত পার্থ বাবুর পরিবারকে জানাই গভীর সমবেদনা ।

নিমতিতা বিএসএফ ক্যাম্পের রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১ নিমতিতা বিএসএফ ক্যাম্পের রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১ Reviewed by Dhuliyan City on 18:47 Rating: 5

ডি,এন,কলেজ এবং সুতী থানার সহযোগিতায় জাতীয় স্বাস্থ্য রক্ষায় সচেতনতা

সুতি ১১ নভেম্বর :-  গত কাল মুর্শিদাবাদের অরঙ্গাবাদ ডি,এন,কলেজ এবং সুতী থানার সহযোগিতায় জাতীয় স্বাস্থ্য প্রকল্প ইউনিট ১ সম্মিলিত ভাবে স্বাস্থ্য রক্ষায় যুব সমাজের ভূমিকা ও ডেঙ্গু বিষয়ে সচেতনতা ও শিক্ষা শিবিরের বিষয় নিয়ে এক বর্ণাঢ্য পথযাত্রার আয়োজন করা হয় । পথযাত্রায় সামিল হয় কলেজ পড়ুয়া থেকে শুরু করে আমজনতা  ,

ডি,এন,কলেজ এবং সুতী থানার সহযোগিতায় জাতীয় স্বাস্থ্য রক্ষায় সচেতনতা ডি,এন,কলেজ এবং সুতী থানার সহযোগিতায় জাতীয় স্বাস্থ্য রক্ষায় সচেতনতা Reviewed by Dhuliyan City on 01:44 Rating: 5

ডেঙ্গী রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের

 সুতি: ডেঙ্গী রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। ডেঙ্গীতে আক্রান্ত হয়ে মৃত হয়েছে বলে পরিবারের তরফে দাবি। মৃত যুবকের নাম ওয়াসিকুল সেখ (১৭)। মুর্শিদাবাদ জেলার সুতি থানার মধুপুর গ্রামের বাসিন্দা ওয়াসিকুল গত সোমবার থেকে জ্বরে ভুগছিলেন। তাকে স্থানীয় জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েকদিন চিকিৎসা করার পর শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। শনিবার বেলা ১০টা নাগাদ ওয়াসিকুলের মৃত্যু হয়। তার পরিবারের দাবী যে ওয়াসিকুলের ব্লাড রিপোর্টে ডেঙ্গী উল্লেখ থাকলেও তার চিকিৎসা করেনি ডাক্তার বাবুরা। চিকিৎসার গাফিলতিতে ওয়াসিকুলের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

সূত্রঃ ntvwb

ডেঙ্গী রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের ডেঙ্গী রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের

Reviewed by Dhuliyan City on 04:17 Rating: 5

বাড়ি বাড়ি গিয়ে জঙ্গিপুর মহকুমা শাসক কৃওিকা শর্মা কাজের অগ্রগতি স্বচোখে দেখলেন

সুতি ২৮ অক্টোবর :- প্রধানমন্ত্রী  আবাস যোজনার কাজ সঠিক ভাবে গ্রামগঞ্জে সঠিকভাবে রুপায়ন হচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে শনিবার সুতি এক নম্বর ব্লকের বংশবাটি গ্রামপঞ্চায়েতের বাড়ি বাড়ি গিয়ে জঙ্গিপুরের মহকুমা শাসক কৃওিকা শর্মা কাজের অগ্রগতি স্বচোখে দেখলেন।পাশাপাশি নির্মল বাংলা অভিযানে শৌচালয় নির্মান প্রতিটি বাড়িতে রুপায়নের পরামর্শ দিলেন মহকুমা শাসক।এদিন মহকুমা শাসক কৃওিকা শর্মা সুতি এক নম্বর ব্লকের বিডিও দীপঙ্কর রায়কে সঙ্গে নিয়ে বংশবাটি গ্রামে যান।বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্তী আবাস যোজনায় যে সব প্রাপক প্রথম কিস্তির টাকা পেয়েছেন।সেই টাকায় কতটুকু কাজ হয়েছে।কোথায় শৌচালয় নির্মান করা হবে।তাঁর প্রয়োজনীয় জায়গা রয়েছে কিনা তা খতিয়ে দেখলেন।প্রধানমন্তী আবাস যোজনায় আবাস নির্মানের পাশাপাশি শৌচালয় গড়ে তোলা বাধ্যতামূলক।প্রসঙ্গত,অভিযোগ অধিকাংশ পঞ্চায়েতে বহু মানুষ এই প্রকল্পে টাকা পেলেও গৃহ নির্মানের কাজ একবিন্দু করেননি।সম্পূর্ন টাকা আত্মসাৎ করা হয়েছে।পাশাপাশি সুতি এক নম্বর ব্লকের বংশবাটি গ্রাম নির্মল বাংলা অভিযানে শৌচালয় নির্মানে সব থেকে পিছিয়ে আছে।গ্রামবাসিরা শৌচালয়ের জন্য টাকা জমা দিলেও দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্হার গাফিলতিতে শৌচালয় নির্মান সম্ভব হয়নি।মহকুমা শাসক এদিন স্বচোখে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও নির্মল বাংলা অভিযানে শৌচালয় নির্মানের পরিস্হিতি বংশবাটি গ্রামে আসেন দেখতে।মহকুমা শাসক এদিন শৌচালয়গুলি ঘুরে দেখেন।ঠিকাদার সংস্হা দায সাড়া শৌচালয় নির্মান করেছেন কিনা?আবাস তৈরীর ক্ষেএে ইট, বালি ও পাথর সঠিক মানের দেওয়া হচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখেন।আবাস ও শৌচালয় নির্মানের ক্ষেএে যে দুর্নীতি বরদাস্ত করা হবেনা এদিন তিনি হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন।গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক কৃওিকা শর্মা।অধিকাংশ মানুষ আবাস যোজনায় গৃহ নির্মানের কাজ শুরু করলেও শৌচালয় নির্মানের জন্য প্রয়োজনীয় জায়গা রাখেননি।মহকুমা শাসক কড়া ভাষায় জানিয়ে দেন এদিন এই প্রকল্পে আবাস গড়ে তোলার পাশাপাশি শৌচালয় বাধ্যতামূলক।নচেৎ এই প্রকল্পের সম্পূর্ণ টাকা কোন ভাবেই মিলবেনা।মহকুমা শাসক কৃওিকা শর্মা এদিন গ্রামবাসীদের বলেন,গ্রামের প্রতিটি বাড়িতে শৌচালয় নির্মান গড়ে তুলতে হবে।গ্রামবাসীদের কাছ থেকে তিনি জানতে চান এই প্রকল্পে টাকা পেতে কাউকে উপটৌকন দিতে হয়েছে কিনা?পাশাপাশি গ্রামবাসীদের এদিন তিনি পরামর্শ দেন কাউকে যেন সরকারি টাকা পেতে কোন টাকা ঘুষ না দেওয়ার।যদিও এদিন মহকুমা শাসক প্রধানমন্তী আবাস যোজনা ও নির্মল বাংলার শৌচালয় নির্মানের কাজ দেখে সন্তোষ প্রকাশ করে বলেন,কাজের গুনগত মান ঠিক আছে।এই প্রকল্পের কাজ সঠিকভাবে রুপায়নে শুধুমাএ তদারকির প্রয়োজন।

ছবি ও তথ্য -কমল মজুমদার

বাড়ি বাড়ি গিয়ে জঙ্গিপুর মহকুমা শাসক কৃওিকা শর্মা কাজের অগ্রগতি স্বচোখে দেখলেন বাড়ি বাড়ি গিয়ে জঙ্গিপুর মহকুমা শাসক কৃওিকা শর্মা কাজের অগ্রগতি স্বচোখে দেখলেন

Reviewed by Dhuliyan City on 10:39 Rating: 5

নূরফতেমা খাতুনের সাফল্যের স্বপ্ন দেখছেন গ্রামবাসিরা


সুতি ২৪ অক্টোবর :- মুর্শিদাবাদ জেলার আহিরনের মেয়ে নূরফতেমা খাতুন SAI (sports authority of India)আবাসিক শিবিরে ১৫ জনের মধ্যে নথিভুক্ত হয়েছে ।আগামী ১লাভ নভেম্বর ২০১৭ যোগদান করতে কলকাতার ‘সাই কনট্রাক্ট ‘এর উদ্যেশে রওনা দেবে।খেলাধুলোর প্রতি তাঁর আগ্রহ ছিল বরাবর হ্যান্ড বল খেলায় তাঁর এগিয়ে পেছনে অবদান রয়েছে মা মেপা বিবি ,অবদান রয়েছে নূরফতেমা স্কুল আহিরন হেমাঙ্গিনী বিদ্যায়তনে এবং স্থানীয় অন্নপূর্ণা ক্লাবের ।নিত্য অভাবের মধ্যে পিতৃহারা মেয়ে দের নিয়ে কোনও ভাবে দিনগুজরান করছেন নূরফতেমার মা।শত অভাবেও মেয়েদের পড়াশোনার সাথে খেলাধূলার প্রতি উত্সাহিত করেছেন তিনি ।মেয়ের এই এগিয়ে যাওয়া মাকে স্বভাবতই গর্বিত করেছে।তাঁর বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র ছাত্রছাত্রী সকলেই খুশি ।এলাকাবাসীও নূরফতেমার এই সাফল্যে গর্বিত ।ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করছে পরিবার ,বিদ্যালয় থেকে এলাকা বাসী সকলেই । 

ছবি ও তথ্য – কমল মজুমদার

নূরফতেমা খাতুনের সাফল্যের স্বপ্ন দেখছেন গ্রামবাসিরা নূরফতেমা খাতুনের সাফল্যের স্বপ্ন দেখছেন গ্রামবাসিরা Reviewed by Dhuliyan City on 10:43 Rating: 5

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ছাত্রীর

সুতি ৮ অক্টোবর :- মুর্শিদাবাদ জেলার সুতি ও সামসেরগঞ্জ  থানার সংলগ্ন এলাকায় নিমতিতা বি,এস,এফ ক্যাম্পের ঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল দুই ছাত্রী । দেবযানি রায় (১৮) উচ্চমাধ্যমিকের ছাত্রী ও পায়েল রায় ( ১৫ ) নবম শ্রেণীর ছাত্রী , স্থানীয় দের কাছে জানাযায় যে , আজ দুপুরে মায়ের সাথে গঙ্গায় স্নান করতে যায়  , মা বলেন দুই মেয়ে সাঁতার কাটতে গেলে স্রোতের বেগে পরে জলে তলায় তলিয়ে যায় । সে দেখে কিছু বুঝতে না পারায় চিৎকার করতে শুরু করলে চারদিক থেকে লোকজন ছুটে আসে । খোঁজাখুঁজি শুরু করলে হদিস না পাওয়ায়  । পরে সুতি ও সামশেরগঞ্জ দুই  থানার প্রশাসন উদ্ধার কাজে শুরু করেছে । এখনো পর্যন্ত দুই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়নি ।

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ছাত্রীর গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ছাত্রীর Reviewed by Dhuliyan City on 07:19 Rating: 5

ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ১৭ বছর ধরে চলছে গাছ তলায় স্কুল

সুতি, ২২ সেপ্টেম্বর : শখে বা কবিগুরুর স্টাইলে নয়। ঘর নেই। তাই দীর্ঘ ১৭ বছর ধরে গাছতলাতেই চলছে স্কুল। ঝড়বৃষ্টি মাথায় নিয়েই দিনের পর দিন প্রাথমিক পাঠ নিচ্ছে স্থানীয় শিশুরা। এভাবে চলছে সুতি ১ নম্বর ব্লকের আহিরণ হাটপাড়ার SSK স্কুল। জমিদাতা পাওয়া গেলে সরকার বাড়ি তৈরি করে দিতে পারত।
কিন্তু, ১৭ বছরেও চার কাঠা জমি দিতে কেউ এগিয়ে আসেননি। আর তার জেরেই আজও স্কুলের ৭৩ জন পড়ুয়া খোলা আকাশের নিচে নিচ্ছে প্রাথমিকের পাঠ। শুধু তাই নয়, মিড মিলের রান্নাঘরের জন্যও প্রতিমাসে ৫০০ টাকা ভাড়া গুনতে হয় স্কুল কর্তৃপক্ষকে। তবে সেখানেই রাখা হয় স্কুলের চেয়ার টেবিল ও ব্ল্যাক বোর্ড সহ যাবতীয় সরঞ্জাম। বর্ষাকালে কোনও তালিকা মেনে নয়, বৃষ্টি হলেই মেলে ছুটি। বন্ধ থাকে মিড ডে মিলের রান্নাও। স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় ও জেলা প্রশাসন সবার মুখেই এক বুলি, জায়গা নেই। তাই দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে।এই গাছতলাতেই ১৭ বছর ধরে চলছে স্কুল
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে তৈরি হয় এই আহিরণ হাটপাড়ার SSK স্কুলটি। সেই সময়ে এই স্কুলে যোগ দেওয়া দু’জন শিক্ষিকার মধ্যে প্রধানশিক্ষিকা নমিতা ঘোষ ২০০৩ সালে গাছতলা থেকেই অবসর নিয়েছেন। পরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হয়ে যোগ দেন চঞ্চলবালা ঘোষ। পুরোনো সেই গাছতলাতেই ঠাঁই হয়েছে তাঁরও। ১৭ বছর আগে যে জায়গায় ক্লাস হতো। আজও সেখান থেকে একচুলও সরেনি স্কুলটি। বিভিন্ন জায়গা যেখানে দরিদ্র মানুষরাও স্কুল তৈরির জন্য বিনা শর্তে জায়গা দিয়েছেন। সেখানে জমি লিখে দেওয়া দূরের কথা পতিত জায়গাতেও স্কুল তৈরি হতে বাধা দিয়েছেন অনেকে। পরে অবশ্য দিলীপ ঘোষ নামে একজন বাসিন্দা নিজের বাগানে স্কুল চালানোর অনুমতি দেন। শুরু থেকে সেই দিলীপবাবুর বাগানেই তাই চলছে স্কুল। মাসিক ৫০০ টাকার বিনিময়ে দিলীপবাবুর একটি ঘরেই মিড ডে মিলের রান্না করা হয়। কচিকাঁচা পড়ুয়ারা রোদ মাথায় নিয়ে ক্লাস করলেও বৃষ্টি বা ঝড় হলেই দেয় দে-ছুট। 
এই বিদ্যালয়ের শিক্ষিকা প্রতিমা দাস বলেন, আমরা গ্রামের প্রতিটি মানুষকে ধরে ধরে বলেছি। কিন্তু, জায়গা দিতে কেউ রাজি হননি। তাই এইভাবেই দিনের পর দিন স্কুল চালাতে বাধ্য হচ্ছি।
সুতি ১ নম্বর ব্লকের BDO দীপঙ্কর রায় বলেন, SSK স্কুল তৈরির জন্য সরকারি নিয়মে ছয় শতক বা চারকাঠা জমি দরকার। সরকারি নিয়মে জমি কিনে স্কুল বিল্ডিং তৈরি করার কোনও অনুমোদন মেলে না। স্কুলের নামে কেউ জমি লিখে দিলেই একমাত্র সরকারি টাকায় সেখানে বিল্ডিং তৈরি করা হয়।
তবে আশার কথা শুনিয়েছেন SSK-র নোডাল অফিসার নন্দিনী সরস্বতী। এই প্রসঙ্গে তিনি বলেন, সরকারি খাসজমি পাওয়া গেছে। সেখানে বিল্ডিং তৈরি করার জন্য ৬ লাখ ২১ হাজার টাকা বরাদ্দও করা হয়েছে।

সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ

ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ১৭ বছর ধরে চলছে গাছ তলায় স্কুল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ১৭ বছর ধরে চলছে গাছ তলায় স্কুল Reviewed by Dhuliyan City on 02:47 Rating: 5

বিড়ি শ্রমিকদের গৃহনির্মাণ প্রকল্পের তালিকা অবৈধ ভাবে তৈরির অভিযোগ উঠেছে হাসপাতালে কর্মীদের উপর

সুতি ১৮ সেপ্টেম্বর :- বিড়ি শ্রমিকদের গৃহনির্মাণ প্রকল্পের তালিকা অবৈধ ভাবে তৈরি করেছে, যারা রোধ, জল মাধায় নিয়ে লাইনে দাড়িয়ে ফর্ম জমা দিয়েছিল তাদের তালিকায় নাম না আসায় ক্ষোবের সৃষ্টি হয়েছে বিড়ি শ্রমিকদের মধ্যে।আজ সেই কারনে মুর্শিদাবাদের  নিমতিতা বিড়ি শ্রমিক কল্যান হাসপাতালে সামনে জরো হয়ে ক্ষোব উগড়ে দেন বিড়ি শ্রমিকরা।জানা যায় ২০১৬ সালের সেপ্টেম্বার মাসে বিড়ি শ্রমিকদের জন্য গৃহনির্মাণ করে দেবে কেন্দ্রীয় শ্রম দফতর সেই মতো সেই সময় ১৭ হাজার ৫৭১ জন বিড়ি শ্রমিক ফর্ম জমাদেন। তার পরে গত বৃহস্পতিববার ১৩৫৬ জনের তালিকা টাঙানো হয় নিমতিতা বিড়ি শ্রমিক হাসপাতালে। তাতে দেখা যায় সময় মতো যারা জমা দিয়েছিল তাদের নাম তালিকায় নেই। হাসপাতালের দালাল চক্রের মারফত পরে জমা দেওয়া দের নাম রাতারাতি বদলে দেয় হাসপাতালের দুই কর্মি সুশান্ত পাল, ও সঞ্জিব দাস বলে অভিযোগ। বিড়ি শ্রমিকদের আরো দাবী ফর্ম জমা নেওয়ার সময় কোন রকম সিরিয়াল বা তারিখ দেয় নি, যেখানে উল্লেখ্য ছিল যে ফর্মি জমা ডেট, টাইম, সহ বিড়ি কার্ডের নাম্বার লিখে রিসিভ করবে তাতে দেখা যায় নিমতিতা যে ফর্ম জমা নিয়েছিল তারা কোন নাম, ঠিকানা, বা ডেট টাইম, কোন কিছু লিখা নেই তা থেকে পরিস্কার হয় যে পুরোপুরি অবৈধ ভাবে হাসপাতালের কর্মিরা এমন টা করছেন। বিড়ি শ্রমিকদের আরো অভিযোগ পুরোপুরি টাকার বিনিময়ে এই ভাবে এই তালিকা তৈরি করা হয়েছে। এদিকে বিড়ি শ্রমিক দের কয়েক জন আজই তালিকা বাতিল করে নতুন করে ফর্ম জমা নিয়ে সরাসরি দফতর এই কাজ করুক, এই তালিকা অবৈধ তা বাতিল করার জন্য হাই কোটের দারস্ত হয়েছে। হাই কোর্টের আইন জিবি সুপ্রিয় কুমার দাস বলেন যে তালিকা কতৃপক্ষ তৈরি করেছে তা অবৈধ তা কোর্ট কে জানানো হয়েছে।
[18/09, 2:53 p.m.] Maidul Jeunalist: মইদুল ইসলম,,সুতি,,- বিড়ি শ্রমিকদের গৃহনির্মাণ প্রকল্পের তালিকা অবৈধ ভাবে তৈরি করেছে, যারা রোধ, জল মাধায় নিয়ে লাইনে দাড়িয়ে ফর্ম জমা দিয়েছিল তাদের তালিকায় নাম না আসায় ক্ষোবের সৃষ্টি হয়েছে বিড়ি শ্রমিকদের মধ্যে।আজ সেই কারনে মুর্শিদাবাদের  নিমতিতা বিড়ি শ্রমিক কল্যান হাসপাতালে সামনে জরো হয়ে ক্ষোব উগড়ে দেন বিড়ি শ্রমিকরা।জানা যায় ২০১৬ সালের সেপ্টেম্বার মাসে বিড়ি শ্রমিকদের জন্য গৃহনির্মাণ করে দেবে কেন্দ্রীয় শ্রম দফতর সেই মতো সেই সময় ১৭ হাজার ৫৭১ জন বিড়ি শ্রমিক ফর্ম জমাদেন। তার পরে গত বৃহস্পতিববার ১৩৫৬ জনের তালিকা টাঙানো হয় নিমতিতা বিড়ি শ্রমিক হাসপাতালে। তাতে দেখা যায় সময় মতো যারা জমা দিয়েছিল তাদের নাম তালিকায় নেই। হাসপাতালের দালাল চক্রের মারফত পরে জমা দেওয়া দের নাম রাতারাতি বদলে দেয় হাসপাতালের দুই কর্মি সুশান্ত পাল, ও সঞ্জিব দাস বলে অভিযোগ। বিড়ি শ্রমিকদের আরো দাবী ফর্ম জমা নেওয়ার সময় কোন রকম সিরিয়াল বা তারিখ দেয় নি, যেখানে উল্লেখ্য ছিল যে ফর্মি জমা ডেট, টাইম, সহ বিড়ি কার্ডের নাম্বার লিখে রিসিভ করবে তাতে দেখা যায় নিমতিতা যে ফর্ম জমা নিয়েছিল তারা কোন নাম, ঠিকানা, বা ডেট টাইম, কোন কিছু লিখা নেই তা থেকে পরিস্কার হয় যে পুরোপুরি অবৈধ ভাবে হাসপাতালের কর্মিরা এমন টা করছেন। বিড়ি শ্রমিকদের আরো অভিযোগ পুরোপুরি টাকার বিনিময়ে এই ভাবে এই তালিকা তৈরি করা হয়েছে। এদিকে বিড়ি শ্রমিক দের কয়েক জন আজই তালিকা বাতিল করে নতুন করে ফর্ম জমা নিয়ে সরাসরি দফতর এই কাজ করুক, এই তালিকা অবৈধ তা বাতিল করার জন্য হাই কোটের দারস্ত হয়েছে। হাই কোর্টের আইন জিবি সুপ্রিয় কুমার দাস বলেন যে তালিকা কতৃপক্ষ তৈরি করেছে তা অবৈধ তা কোর্ট কে জানানো হয়েছে।এদিকে বিড়ি শ্রমিক কল্যান হাসপাতালের এমন কারচুপির ঘটনা কথা মানতে নারাজ নিমতিতা বিড়ি কল্যান হাসপাতাল। তাদের দাবী আমরা ১ থেকে ২৫০০ সিরিয়ালের ফর্ম দফতরে পাঠায় তারা যেটা ঠিক সেটা করেছে। কেন ১ - ২৫০০ পাঠানো হলো? কেন সব গুলি ফর্ম পাঠানো হলোনা উত্তরে তাদের সাফাই আগে আসার ভিত্তি করে এই ফর্ম পাঠানো হয়। তাদের আরো সাফাই আমরা কোন রকম কারচুপি করিনি। তবে রেজিস্টার খাতায় কয়েক জায়গায় ডাবল সিরিয়াল কেন। কেন কর্মিদের ফর্ম জমার সময় তাদের নাম ঠিকানা, বিড়ির কার্ড নাম্বার এবং ডেট টাইম লিখা হয়নি। মানুষদের ফর্মগুলি জমা নিয়ে সধু সিল মেরে ধরিয়ে দেওয়া হয়েছে। রেজিস্টার খাতায় পরে ডেট টাইম নিজেরা কেন লিখলো তার কোন উত্তর তারা দিতে চাইনি। বিড়ি শ্রমিক নেতা সুতির কংগ্রেস বিধায়ক হুমায়ন রেজা বলেন এমন ঘটনা হলে সত্যি আমরা দূঃখজনক। আমি দফতরের সাথে কথা বলবো এমন কেন করা হয়েছে জমা নেওয়ার সময় কেন সিরিয়াল দেয়নি কেন এমন করেছে খোজ নিয়ে যা করার করবো।এমন ঘটনা হলে তার প্রতিবাদ করার দরকার আছে, তাই আমরা খোজ নিয়ে দেখে তাদের বিরুদ্ধ দরকারে বিড়ি শ্রমিকদের নিয়ে আন্দলনে নামবো বলে জানায় ডান বাম দুই বিড়ি শ্রমিক সংগঠন গুলি।

সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ

বিড়ি শ্রমিকদের গৃহনির্মাণ প্রকল্পের তালিকা অবৈধ ভাবে তৈরির অভিযোগ উঠেছে হাসপাতালে কর্মীদের উপর বিড়ি শ্রমিকদের গৃহনির্মাণ প্রকল্পের তালিকা অবৈধ ভাবে তৈরির অভিযোগ উঠেছে  হাসপাতালে কর্মীদের উপর Reviewed by Dhuliyan City on 03:00 Rating: 5

চাইল্ড ইন নীড ইনস্টিটিউট (সিনি) ইম্পাক্ট এর সহযোগিতা ৪০ জন কিশোর কিশোরী

সুতি :- মুশিদাবাদ জেলার সুতি ২ ব্লকের অরঙ্গবাদ গ্রাম পঞ্চায়েতের সভা কক্ষে ৪০ জন কিশোর কিশোরী এবং চাইল্ড ইন নীড ইনস্টিটিউট (সিনি) ইম্পাক্ট এর সহযোগিতায় যে বালিকা শিক্ষা শিবির চলে সেই শিক্ষা কেন্দ্রের বালিকাদের খাতা পেন, সহ পড়ার সামগ্রী বালিকাদের হাতে তুলে দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান যাদব দাস সহ পঞ্চায়েতের  প্রতিনিধি,  আধিকারিকগন,সিনি  র প্রতিনিধি বিজয় হাজরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগন।এছাড়া কিশোর কিশোরীদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেন গ্রাম  পঞ্চায়েত এর নিবাহি সহায়ক ও সেক্রেটারি  মহাশয়। গ্রাম  পঞ্চায়েত  এর প্রধান মহাশয় যাদব দাস বলেন সিনি আমাদের গ্রাম পঞ্চায়েত তথা সুতি ২ ব্লকের প্রতিটি গ্রাম এ খুব ভালো কাজ করছে। বাল্যবিবাহ বন্ধ থেকে বিদ্যালয় ছুট ও অনিয়মিত বালিকাদের শিশুদের বালিকা শিক্ষা কেন্দ্রে  পড়াশোনা করে বিদ্যালয় মুখী করে তুলছে শিশুদের। গ্রাম পঞ্চায়েতের নিবাহি  সহায়ক বলেন যখন সিনির প্রতিনিধি চাইল্ড বাজেট নিয়ে বলে এবং বোঝায়  তখন আমরা বিষয়টি নিয়ে ভাবি এবং পঞ্চায়েত এর সভায় আলোচনা করি সভায় উপস্থিত সকলে বলেন আমরা বড়দের নিয়ে ভাবি শিশুদের নিয়ে ভাবা দরকার সবস্মমত ভাবে শিশুদের জন্য অথ বরাদ্দ ক রা হয় এই জন্য সিনি কে ধন্যবাদ জানান। সিনির প্রতিনিধি বিজয় হাজরা বলেন আজকের যে আয়োজন শিশুদের জন্য অরঙ্গবাদ গ্রাম পঞ্চায়েত বাজেট পরিকল্পনা ও অথ বরাদ্দ শিশু বান্ধব পঞ্চায়েত গঠন করার ক্ষেত্রে  একটি পদক্ষেপ যা আগামি দিনে অন্যন্য গ্রাম পঞ্চায়েত কে শিশু বান্ধব পঞ্চায়েত গঠনে পথ দেখাবে।

চাইল্ড ইন নীড ইনস্টিটিউট (সিনি) ইম্পাক্ট এর সহযোগিতা ৪০ জন কিশোর কিশোরী চাইল্ড ইন নীড ইনস্টিটিউট (সিনি) ইম্পাক্ট এর সহযোগিতা ৪০ জন কিশোর কিশোরী Reviewed by Dhuliyan City on 18:53 Rating: 5

পরিকাঠামো বেহাল,অধরাই আহিরনের পাখিরালয়ের স্বপ্ন

আহিরণ ১৩ সেপ্টেম্বর : পরিকাঠামো বেহাল,অধরাই আহিরনের পাখিরালয়ের স্বপ্ন ।মুর্শিদাবাদের সুতির আহিরন ৩৪নম্বর জাতীয় সড়কের ধারে আহিরন বিল।শীত পড়তেই হরেকরকম পাখি এসে ভিড় করে।কিন্তু দীর্ঘদিন ধরে আহিরন বিল সংস্কার না হওয়ায় তা মজে গিয়ে কচুরিপানায় ভরে গিয়েছে।বিল সংলগ্ন রাস্তার কাজ শুরু হওয়ায় বনদপ্তরের উদাসীনতায় পাখিচোর কারবারিরা যেভাবে পাখি শিকার ও নির্ধন করে চলেছে তাতে বিগত কয়েক বছর ধরে শীতের সময় পাখি আসা কমে গিয়েছে।যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে এসে আহিরন পাখিরালয়কে নতুন করে সাজিয়ে পর্যটন মানচিত্রে তুলে আনার কথা ঘোষণা করে গিয়েছিলেন।এই বিল সংস্কার করে পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে যদি পাখিরালয় তৈরি করা সম্ভব হয় তবে এলাকার মানুষ স্বভাবতই উপকৃত হবে।সুতির প্রাক্তন বিধায়ক ইমানী বিশ্বাস বলেন-“এখানে একটি পার্ক বা পাখিরালয় গড়ে উঠলে এটি একটি বিশেষ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে ।”এ বিষয়ে জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন -“শীতের আগেই পাখিরালয়টি যেন চালু হয় এ বিষয়ে আমি মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রীর সাথে কথা বলব।বর্তমান সরকার বাংলাকে সাজাতে সবরকম সহযোগিতা করছে ফলে আশা করা যায় খুব তাড়াতাড়ি এই বিলের সংস্কার করে এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে ।”

সূত্রঃ ntvwb

পরিকাঠামো বেহাল,অধরাই আহিরনের পাখিরালয়ের স্বপ্ন পরিকাঠামো বেহাল,অধরাই আহিরনের পাখিরালয়ের স্বপ্ন Reviewed by Dhuliyan City on 04:40 Rating: 5

আহিরন ব্রিজে ভয়াবহ ফাটল

ধুলিয়ান ১৩ সেপ্টেম্বর :- মুর্শিদাবাদের আহিরন ব্রিজে ভয়াবহ ফাটল, ব্রিজের অবস্থা এতটাই খারাপ যে। ব্রিজ থেকে নিচের ফিডার ক্যানেলের জল স্পষ্ট দেখা যাচ্ছে। মাস খানের আগে এই ব্রিজে ফাঁটল দেখা যায়, যুদ্ধ কালিং তৎপরতায় সেই ফাটল মেরামত করা হয়। কিন্তু কয়েক দিন যেতে না যেতে আবাও ফাটল, পরিস্থতি এতটাই খারাপ যে লহার রড বেরিয়ে গিয়েছে। এই ব্রিজের উপর দিয়েই অন্যতম ব্যস্থ ৩৪ নাম্বার জাতীয় সড়ক গিয়েছে। প্রতিদিন প্রায় কয়ক হাজার গাড়ি এই ব্রিজ দিয়ে যারাযাত করে। ব্রিজ বন্ধ হয়ে গেলে উত্তর বঙ্গের সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যাবে। মাসের পর মাস এই ব্রিজের অবস্থা ক্রমাগত খারাপ হতে চলেছে। এই বিষয় নিয়ে ফরাক্কা ব্যারেজের জি,এম অরুন কুমার সিং বলেন এটি আমাদের এক্তিয়ারে পরে না। এটি রাজ্য সরকারের জঙ্গীপুরের এস, ডি,ও কৃতিকা সর্মা জানয় আমি আগে খোঁজ নি তারপর এই বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেব।

সূত্রঃ ntvwb

আহিরন ব্রিজে ভয়াবহ ফাটল আহিরন ব্রিজে ভয়াবহ ফাটল Reviewed by Dhuliyan City on 19:40 Rating: 5
Powered by Blogger.