পরিকাঠামো বেহাল,অধরাই আহিরনের পাখিরালয়ের স্বপ্ন

আহিরণ ১৩ সেপ্টেম্বর : পরিকাঠামো বেহাল,অধরাই আহিরনের পাখিরালয়ের স্বপ্ন ।মুর্শিদাবাদের সুতির আহিরন ৩৪নম্বর জাতীয় সড়কের ধারে আহিরন বিল।শীত পড়তেই হরেকরকম পাখি এসে ভিড় করে।কিন্তু দীর্ঘদিন ধরে আহিরন বিল সংস্কার না হওয়ায় তা মজে গিয়ে কচুরিপানায় ভরে গিয়েছে।বিল সংলগ্ন রাস্তার কাজ শুরু হওয়ায় বনদপ্তরের উদাসীনতায় পাখিচোর কারবারিরা যেভাবে পাখি শিকার ও নির্ধন করে চলেছে তাতে বিগত কয়েক বছর ধরে শীতের সময় পাখি আসা কমে গিয়েছে।যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে এসে আহিরন পাখিরালয়কে নতুন করে সাজিয়ে পর্যটন মানচিত্রে তুলে আনার কথা ঘোষণা করে গিয়েছিলেন।এই বিল সংস্কার করে পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে যদি পাখিরালয় তৈরি করা সম্ভব হয় তবে এলাকার মানুষ স্বভাবতই উপকৃত হবে।সুতির প্রাক্তন বিধায়ক ইমানী বিশ্বাস বলেন-“এখানে একটি পার্ক বা পাখিরালয় গড়ে উঠলে এটি একটি বিশেষ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে ।”এ বিষয়ে জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন -“শীতের আগেই পাখিরালয়টি যেন চালু হয় এ বিষয়ে আমি মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রীর সাথে কথা বলব।বর্তমান সরকার বাংলাকে সাজাতে সবরকম সহযোগিতা করছে ফলে আশা করা যায় খুব তাড়াতাড়ি এই বিলের সংস্কার করে এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে ।”

সূত্রঃ ntvwb

পরিকাঠামো বেহাল,অধরাই আহিরনের পাখিরালয়ের স্বপ্ন পরিকাঠামো বেহাল,অধরাই আহিরনের পাখিরালয়ের স্বপ্ন Reviewed by Dhuliyan City on 04:40 Rating: 5

No comments:

Powered by Blogger.