Results for জেলার খবর

৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের জেরে বেহাল দশা ?

মুর্শিদাবাদ ১জুলাই :- জঙ্গিপুর হইতে ফারাক্কা পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার কারণে যানবহন চলাচলের দুর্দশা অবস্থা হয়ে পড়ছে দিনের পর দিন ।

কোন গাড়িই নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারার জন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে  কলেজ পড়ুয়া থেকে সাধারণ যাত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে মানুষ দের l

  এই জাম্পে জন্য সব চাইতে করুন অবস্থা দেখা যায় যখন কোন গর্ভবতী রুগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় l অনেক সময় এ জাম্প এর কারনে রাস্তাতেও মায়েদের বাচ্চা প্রসব হয়ে যায় l

এবং তার সাথে কাঁচামাল যেমন সব্জী, মাছ , ফল নিয়ে যেসব গাড়ি উত্তরবঙ্গে যাচ্ছে তা রাস্তা খারাপের জন্য সঠিক সময়ে যেতে না পারায় রাস্তায় এসব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে l
   জ্যম্পে রাস্তায় আটকে অনেক সময় এ্যাম্বুলেন্স করে রোগী কলকাতা যাওয়ার পথেও প্রচুর পরিমাণে অসুবিধায় পড়ছে l এর সঙ্গে আরেকটি কারণ হচ্ছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ ঢিলেমিতে চলা l

কলকাতা দিল্লি সহ বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেশন হল ফারাক্কা l এই ফারাক্কা স্টেশনে দূরগামী ট্রেন ধরার জন্য যারাই ১০-১২ কিলোমিটার দূর থেকে আসেন তাদের ১০ মিনিটের রাস্তায় দুই ঘন্টা তিন ঘন্টা আগে বাড়ি থেকে বের হতে হয় l তার পরেও অনেকের ট্রেন ছুটে যায় l তবুও হেলদোল নেই কর্তিপক্ষের l

Source :- news msd

৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের জেরে বেহাল দশা ? ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের জেরে  বেহাল দশা ? Reviewed by Dhuliyan City on 10:50 Rating: 5

এসোনা মাদক ত্যাগ করি

ফারাক্কা ২৬ জুন :-   বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে এদিন ফারাক্কা থানার IC উদয় শঙ্কর ঘোষ ও বিডিও কে ডি ভুটিয়া নেতৃত্বে ফারাক্কা ব্যারেজ হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে মাদক বিরোধী পালিত  করা হয় , এই শোভাযাত্রা ফারাক্কা চত্তর ঘুরে ঘুরে মাদক সেবক লোকদের আহবান করেন তারা যেন  মাদক আর না খায় , তাঁতে তিনি ও তিনার পরিবারের কল্যাণ হবে  ,এসোনা মাদক ত্যাগ করি ।

এসোনা মাদক ত্যাগ করি এসোনা মাদক ত্যাগ করি Reviewed by Dhuliyan City on 01:58 Rating: 5

এমআরআই করাতে গিয়ে মৃত্যু তরুণীর, ইংরেজবাজারে অভিযুক্ত নার্সিংহোম

09:58
www.zeenews.com এমআরআই করাতে গিয়ে মৃত্যু হল এক তরুণীর। মৃত্যুর পর পরিবারের সদস্যদের না-জানিয়ে তরুনীকে বেসরকারী নাসিংহোমে ভর্তি করে দেওয়ার অভিযোগ ইংরেজবাজার শহরের এক  বেসরকারি প্যাথোলজি সংস্থার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার।  অভিযোগ জানানো হয়েছে মালদার জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দফতরে। 
দেবপ্রিয়া দাস নামে ২৮ বছরের এই তরুণীর মাথাযন্ত্রণার কারণে কলকাতার এক স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছিলেন। চিকিৎসকের পরামর্শ মেনেই শনিবার  ইংরেজবাজারের নামি কেন্দ্রে এমআরআই করাতে যান তিনি। রোগিনীর পরিবারের অভিযোগ, এমআরআইয়ের পর আর জ্ঞান ফেরেনি দেবপ্রিয়ার। এর পর পরিবারকে কিছু না জানিয়েই প্যাথলজি কেন্দ্রের অধীনস্থ নার্সিংহোমের সিসিইউতে ভর্তি করে দেওয়া হয় দেবপ্রিয়াকে। বেশ কিছুক্ষণ তাঁর খবর না পেয়ে নার্সিংহোম কর্তৃপক্ষকে চাপ দেন রোগিনীর পরিজনরা। তখন মৃত্যুসংবাদ জানানো হয় তাঁদের। 
এই ঘটনায় চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে ইংরেজবাজার থানার দারস্থ হন দেবপ্রিয়ার পরিবারের সদস্যরা। এই বিষয়ে নাসিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসা পরিষেবা কেন্দ্রের কর্তারা মুখে কুলুপ দিয়েছেন। তবে দেবপ্রিয়ার মৃত্যু নিয়ে তাদের দেওয়া রিপোর্ট বারবার পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন মৃতের বাবা।
রেল পুলিশের কর্মরত দিলীপকুমার দাস কর্মসূত্রে আলিপুরদুয়ারের বাসিন্দা। চিকিত্সা করাতে মেয়েকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, মেয়েকে মেরে ফেলেছে প্যাথলজি ল্যাবরেটরি কর্তৃপক্ষ।
Source :- http://zeenews.india.com/bengali/state/lady-died-in-mri-table-at-malda_198212.html
এমআরআই করাতে গিয়ে মৃত্যু তরুণীর, ইংরেজবাজারে অভিযুক্ত নার্সিংহোম এমআরআই করাতে গিয়ে মৃত্যু তরুণীর, ইংরেজবাজারে অভিযুক্ত নার্সিংহোম Reviewed by khokan on 09:58 Rating: 5

সাত লাখ জাল নোট সহ এক পাচারকারী গ্রেফতার 

Farraka PS arrested Amizuddin (40) s/o Saidur Rahaman of Manikapara village  P.S Pakur Jharkhand, today at 1.30 pm from New Farakka morh under Farakka PS with Rs. 7 lac Fake Indian Currency Note  (2000 x 350).

Source :- murshidabad Dristic police

সাত লাখ জাল নোট সহ এক পাচারকারী গ্রেফতার  সাত লাখ জাল নোট সহ  এক পাচারকারী গ্রেফতার  Reviewed by Dhuliyan City on 04:20 Rating: 5

পুলিশি অভিযানে ৬ টি বাইক উদ্ধার, গ্রেপ্তার ২

ফরাক্কা ২০ ডিসেম্বরঃ- সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। ওই ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম উত্তম মন্ডল ও আনিকুল শেখ। এদের মধ্যে প্রথম জনের বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকায়। আর পরে জন মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
        পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ফরাক্কা থানা এলাকায় নিউফরাক্কা, এন টি পি সি মোড়, ঝাড়খন্ডের সীমান্ত লাগোয়া বেওয়া, কোটালপড়ুয়া প্রভৃতি এলাকায় অভিযান চালায় পুলিশ। এই পুলিশি অভিযানে ৬ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। সেইসঙ্গে দু'জন যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশি অভিযানে ৬ টি বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ পুলিশি অভিযানে ৬ টি বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ Reviewed by Dhuliyan City on 02:14 Rating: 5

প্রতি সপ্তাহে Safe Drive Save life রেলি করার উদ্যোগ নিলো সুতি থানা প্রশাসন ।

সুতি ২০ ডিসেম্বর :- মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ এলাকায় সুতির পুলিশের উদ্দ্যেগে আজ safe drive save life নিয়ে প্রতি সপ্তাহে রালি করার উদ্দ্যেগ নিলো। বেশ কিছু দিন ধরে এলাকার মানুষ কে সচেতনতা করলে ও  কোন হেল দোল নেই এলাকার সাধারন মানুষের, এদিকে দিনের দিন এলাকায় বাড়ছে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা, সেই দিকের কথা মাথায় রেখে এলাকার মানুষকে সচেতন করতে এদিন থেকে প্রতি সপ্তাহে এক দিন করে রেলি Safe Drive Save life  করার উদ্দোগ নিলো সুতির প্রসাশন। 

প্রতি সপ্তাহে Safe Drive Save life রেলি করার উদ্যোগ নিলো সুতি থানা প্রশাসন । প্রতি সপ্তাহে Safe Drive Save life রেলি করার উদ্যোগ নিলো সুতি থানা প্রশাসন । Reviewed by Dhuliyan City on 01:50 Rating: 5

সেই সিভিক ভল্যান্টিয়ার। তোলা চেয়ে প্রহার, কর্মী সাসপেন্ড


ফারাক্কা ১৮ ডিসেম্বর :- ️ফরাক্কার বল্লালপুরে জাতীয় সড়কের উপরে সেতু পেরনোর সময়ে তোলা না পেয়ে এক লরি চালককে মারধরের অভিযোগ উঠল এক সিভিক ভল্যান্টিয়ারের বিরুদ্ধে। শনিবার বিকেলে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে এই ঘটনায় লরি চালকের চেঁচামেচিতে এলাকার মানুষ জড়ো হয়ে যান। বিক্ষোভের মুখে পড়ে কোনও রকমে পালিয়ে বাঁচেন সিভিক ভল্যান্টিয়ারেরা। পরে রিপন শেখ নামে ফরাক্কা থানার ওই সিভিক ভল্যান্টিয়ারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
স্থানীয় মানুষজনের অভিযোগ, বল্লালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে সিভিক ভল্যান্টিয়ারেরা প্রতি দিনই লরি চালকদের কাছ থেকে তোলা আদায় করেন। এ দিন মালদহ থেকে লরি নিয়ে আসছিলেন এক চালক। এক সিভিক ভল্যান্টিয়ার তাঁর কাছ থেকে ৫০০ টাকা দাবি করেন বলে অভিযোগ। ওই লরি চালক তা দিতে অস্বীকার করেন। তা নিয়ে সিভিক ভল্যান্টিয়ার রিপনের সঙ্গে লরি চালকের বচসা বেধে যায়।
চালকের দাবি, “আমি ওই সিভিক ভল্যান্টিয়ারকে বলি, তোমাদের সঙ্গে পুলিশ কই? পুলিশের নাম করে টাকা চাইলে তা দেব কেন?” তাঁর অভিযোগ, এর পরেই রিপন শেখ লরির পাদানিতে উঠে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারতে শুরু করে। মারে তাঁর ডান হাত ফেটে যায়, ভাল মতো ফুলেও ওঠে। মরিয়া হয়ে চালক গাড়ি থামিয়ে রাস্তায় নেমে এসে চিৎকার জুড়ে দেন। হইচই শুনে এলাকার মানুষজন চলে। লরি চালক রিপনকে দেখিয়ে তাঁদের কাছে  গোটা ঘটনাটা জানান।  সব শুনে এলাকার লোকও খেপে ওঠে। তাঁরা কৈফিয়ত চান, কেন এ ভাবে আদায়ের জন্য জুলুম চালানো হবে। বিক্ষোভ শুরু যায়। বেগতিক দেখে পিছু হটেন সিভিক ভল্যান্টিয়ারেরা। তাড়া খেয়ে পালিয়ে বাঁচেন সিভিক ভল্যান্টিয়ারেরা।  এলাকার লোকজনই লরি চালককে এক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে শুশ্রূষা করেন।
স্থানীয় এক চায়ের দোকানদারের অভিযোগ, “প্রতি দিনই এ ভাবে লরি থামিয়ে পয়সা আদায় করে সিভিক ভল্যান্টিয়ারেরা। পুলিশের গাড়িও থাকে কোনও কোনও সময়। তবে এ ভাবে মারধর বিরল ঘটনা।”
গোলমালের মধ্যে রাস্তায় আটকে পড়ে বহু লরি। তেমনই একটি লরির চালক, পাকুড়ের বাসিন্দা সামাউল শেখের অভিযোগ, “শনিবার সিভিক ভল্যান্টিয়ারেরা পয়সা তুলছিল। কিন্তু বহু দিন ধরেই স্থানীয় কিছু লোক পুলিশের নামে বল্লালপুর মোড়ে পয়সা আদায় করে। বেইলি সেতু দিয়ে লরি যাতায়াত নিষিদ্ধ। তাই যানজটের সময় ওই সেতু দিয়ে লরি নিয়ে যাওয়ার জন্য টাকা আদায় করে তারা। ঝামেলা এড়াতে দিতেই হয়।”
ফরাক্কা থানায় আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন,“লরি চালককে মারধর করে  থাকলে অন্যায় করেছে ওই সিভিক ভল্যান্টিয়ার। যানজট রুখতেই  ওঁদের বল্লালপুরে ডিউটিতে রাখা হয়েছে। তার বদলে তারা যদি রাস্তায় দাঁড়িয়ে টাকা আদায় করে থাকে, তবে ঘটনার তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর, লরি চালককে মারধরের অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে, রিপন শেখ নামে ওই সিভিক ভল্যান্টিয়ার সত্যিই ওই অপরাধ করে করেচেন বলে প্রমাণ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র:- আনন্দবাজার পত্রিকা

সেই সিভিক ভল্যান্টিয়ার। তোলা চেয়ে প্রহার, কর্মী সাসপেন্ড সেই সিভিক ভল্যান্টিয়ার।  তোলা চেয়ে প্রহার, কর্মী  সাসপেন্ড Reviewed by Dhuliyan City on 19:37 Rating: 5

মুর্শিদাবাদের একটি প্রাইমারি স্কুলের এই ছবিগুলো দেখে সত্যিই অবাক হতে হবে.

.
মুর্শিদাবাদ :- কুর্নিশ জানায় সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই স্কুলটিকে অন্যমাত্রা পেয়েছে।।
৪০,ন‌ওপুকুরিয়া নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয়, মুর্শিদাবাদ
এর বিশেষ কয়েক বিষয় যা অন্য দের চেয়ে কিছুটা হলেও আলাদা ---
1.স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার 2016-17 প্রাপ্তি।
2.বিদ্যালয়ের ছাদেই সবজি বাগান "মরুদ্যান "
3.ভেষজ উদ্ভিদ 4.জল ধরো জল ভরো প্রকল্প 5.জল ধরো জল ভরো প্রকল্পে ম‌ৎস চাষ, 6.বৃষ্টির অতিরিক্ত জল কে ভূ গর্ভে (140ফুট ) পুনরায় পাঠিয়ে দিয়ে জল স্তরের ভারসাম্য রক্ষা 7.এই জল কে সবজি ক্ষেতে ব্যবহার 8.হাত ধোয়ার পর সেই জল কে পরিস্রুত করে পদ্মফুলের চাষ, 9.ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন রকম শৈল্পিক হাতের কাজ দিয়ে 'যামিনী রায় 'কক্ষ'
10.নিরাপদ চলন এর বিধি সম্মত স‌ংকেতের প্রাথমিক পরিচয়,11.কম্পিউটার প্রশিক্ষণ এর জন্য ল্যাব 12.নিরাপত্তার জন্য CCTV camera 13. স্মার্ট ক্লাসের জন্য প্রজেক্টের, কম্পিউটার ও এল ই ডি টিভি 42" 14.সকল শিক্ষার্থীদের জন্য  পরিচিতি সহ ব্যাগ। 15.মাননীয় রাষ্টপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দের পরিচয় সহ ছবি 16.শ্রেণি তে desk এর ব্যবস্থা। 17.  MDM  খাবার জন্য Desk. 18.আজকের খবর 19.শিশুদের জন্ম দিন পালন 20 .sound system
21.Indoor & outdoor gamesএর জন্য  পর্যাপ্ত সরঞ্জাম, 22.আধুনিক শৌচাগার 9 টি ,urinal -30 23.cwsn student দের জন্য অত্যাধুনিক শৌচাগার, 24. হাত ধোয়া জন্য -32টি বেসিন
25.পাঁচ জন মনীষীর আবক্ষ
 মূর্তি 26.টেরাকোটায় মানব বিবর্তন এর ইতিহাস 27.টেরাকোটায় বিবর্তনের ইতিহাস 28.টেরাকোটায় রবীন্দ্র -নজরুল, 29 ,টেরাকোটায় মহিলা প্রথম রাষ্ট্রপতি -প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী
30.পিছিয়ে পরা শিশুদের আলাদা ভাবে স্মার্ট ক্লাস,31.রক্তের গ্রুপ নির্ণয় 32.বিদ্যালয়ের প্রতিটি কোনে শিক্ষালাভের সুযোগ
33.অগ্নি নির্বাপক ব্যবস্থা -2 রকম ।34.নাচ ,গান, আবৃত্তি, ব্রতচারী প্রভৃতির কোচিং।
35.বিবিধ----------------------
ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।







ছবি ও তথ্য:- Biswajit Dutta ((সংগৃহীত))

মুর্শিদাবাদের একটি প্রাইমারি স্কুলের এই ছবিগুলো দেখে সত্যিই অবাক হতে হবে. মুর্শিদাবাদের একটি প্রাইমারি স্কুলের এই ছবিগুলো দেখে সত্যিই অবাক হতে হবে. Reviewed by Dhuliyan City on 06:31 Rating: 5

এবার থেকে জাতীয় সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই নেওয়া হবে ব্যবস্থা

মুর্শিদাবাদ :- গত ৮ ই ডিসেম্বর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মথুরা পুরে ভয়াবহ দূর্ঘটনা হয় অ্যাম্বুলেন্স ও লড়ির মধ্যে সেই ঘটনায় পুড়ে মারা যায় ৪ জন, অতিরিক্ত গতির কারনেই ঘটে ছিল এই ঘটনা, জাতীয় সড়কে যাথে গাড়ি গুলি অতিরিক্ত গতিতে না যায় সেই কারনে আজ রঘুনাথগঞ্জ থানার পুলিশ বিশেষ উদ্যোগ নেয়। স্পিড লোকেটার নিয়ে তারা গাড়ির গতি মাপার কাজ শুরু করল। আজ আজগড় পাড়ার মোড়ে ৩৪ নাম্বার জাতীয় সড়কে গাড়ির গতি মাপার কাজ শুরু হয়, যাদের গতি অতিরিক্ত রয়েছে তাদের কে ফাইন করা শুরু হয়েছে। এরপর থেকে গাড়ির গতি মাপার কাজ চলবে নিয়মিত, যারাই ভাঙ্গাবে নিয়েম তাদেরকেই ফাইন করা হবে। স্পিড লোকেটার নিয়ে আজ জাতীয় সড়কে হাজির ছিল রঘুনাথগঞ্জ থনার আই,সি সৈকত রায়, এস,ডি,পি,ও প্রবীণ প্রকাশ। 

ছবি ও তথ্য – সুমন্ত দাস

এবার থেকে জাতীয় সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই নেওয়া হবে ব্যবস্থা এবার থেকে জাতীয় সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই নেওয়া হবে ব্যবস্থা

Reviewed by Dhuliyan City on 04:40 Rating: 5

রাস্তার নিরাপত্তা নিয়ে চিন্তার ছায়া গ্রামবাসীর কাছে

সুতি ১০ ডিসেম্বর :- মুর্শিদাবাদের পিছিয়ে পরা সুতি১ নং ব্লকের ঘটনা :- একটি ছেলে মটরবাইক নিয়ে রাস্তা দিয়ে সেরপুরের ভাঙ্গা সেতু দিয়ে যাওয়ার সময় মটরবাইক নিয়ে পরে যায় । লোক জন ছুটে আসে তার পর ছেলেটি কে তুলে। পরে মটরবাইকটি তুলা হয়। এই রকম প্রতিদিন ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করে। এই রাস্তার অবস্থা ২০০৯ সাল থেকে, এলাকার লোকজন কষ্টো ভোগ করেছে। সাদিকপুর  অঞ্চলের এলাকার অন্তর্গত, সুজনীপড়া ও সেরপুর এলাকার  ভাঙ্গা সেতু।
রাস্তার বেহাল দশার চিত্র এর আগেও পোস্ট করেছি। এমন কি সংবাদ প্রতিদিন পত্রিকায় এই ছবি প্রকাশিত হয়েছিল। তবুও স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই। ঠিক সেই রাস্তায় বয়াবহ দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক বাইক আরোহী।

রাস্তার নিরাপত্তা নিয়ে চিন্তার ছায়া গ্রামবাসীর কাছে রাস্তার নিরাপত্তা নিয়ে চিন্তার ছায়া গ্রামবাসীর কাছে Reviewed by Dhuliyan City on 22:44 Rating: 5

বিশ্ববিদ্যালয়ের দাবী নিয়ে সুন্দর একটি কবিতা

বিশ্ববিদ্যালয়ের দাবী
লেখক-প্রিন্স খন্দকার

আশি লক্ষ মুর্শিদাবাদী
এতটাই শিক্ষাহীন,
ওগো সরকার আমাদের একটা,
বিশ্ববিদ্যালয় দিন !

পাঁচটি আছে মহকুমা
ছাব্বিশটি থানা,
বাংলার পুরোনো রাজধানী,
সবার আছে জানা,
সবই আছে সেখানে,শুধু
শিক্ষাই আছে হীন,
ওগো সরকার করছি আবদার,
বিশ্ববিদ্যালয় দিন !

নবাব সিরাজদৌল্লা আর
সৈয়দ মুস্তফা সিরাজ,
বাংলা এবং বাংলাসাহিত্যে
করেছিলেন রাজ,
তাঁদের প্রিয় মুর্শিদাবাদ
আজ মর্যাদাহীন,
ওগো সরকার পারলে একটা
বিশ্ববিদ্যালয় দিন !

বিখ্যাত গায়ক অরিজিৎ সিং,
মীরাক্কেলের মীর,
জন্মেছে এখানে কত গুণীজন,
শিল্পী লেখক বীর।
আজকে সবার একটাই দাবী,
সেটা মেনে নিন,
প্রিয় সরকার এবার একটা
বিশ্ববিদ্যালয় দিন !

সালার,মুর্শিদাবাদ

বিশ্ববিদ্যালয়ের দাবী নিয়ে সুন্দর একটি কবিতা বিশ্ববিদ্যালয়ের দাবী নিয়ে সুন্দর একটি কবিতা

Reviewed by Dhuliyan City on 03:36 Rating: 5

আজও মেয়েরা দারিদ্র্যতার শিকার হচ্ছে।

ফারাক্কা ৭ ডিসেম্বর :- মেয়ের বয়স মাত্র ১৪। সাত ক্লাশ পাশ করে সবেমাত্র আট ক্লাশে উঠেছে। মা নেই, বাবাও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পরিবার কঠিন আর্থিক দৈন্যদশায় ভুগছে। অসহায় এই পরিবার থেকে একটা খাবারের লোক কমবে- মেয়ের বিয়ে হয়ে গেলে একথালি ভাত কম রান্না করতে হবে।এই আশায় নাবালিকা মেয়েটির বিয়ে দিচ্ছিলো অসুস্থ বাবা। মেয়েরও তাতে জোর করার কিছু ছিলো না। তাই বাবার কথায় দ্বিমত করেনি সেও। দেখভালের পর বিয়ে ঠিক হয়েছিলো পাশের গ্রামেরই এক রাজমিস্ত্রির সাথে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেও নাবালক। পাত্রের বয়ান অনুযায়ী তার বয়স মাত্র ১৬। খবর পেয়ে  ছুটির ফাকেও বিয়ে বন্ধ করতে তড়িঘড়ি ছুটে গেলেন স্বয়ং বিডিও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রামের শ্রীরামপুর এলাকায়।

আজও মেয়েরা দারিদ্র্যতার শিকার হচ্ছে। আজও মেয়েরা দারিদ্র্যতার শিকার হচ্ছে। Reviewed by Dhuliyan City on 19:38 Rating: 5

টোটো গাড়ি উল্টে দুর্ঘটনায় ২ জন সহ ১ জন বয়স্ক মহিলা গুরুতর আহত

সুতি ৪ ডিসেম্বর :- আজ দুপুর১:১৫  নাগাদ নিমতিতা আনন্দধামের নিকটে কালীমন্দিরের সামনের রাস্তায় টোটো গাড়ি উল্টে দুর্ঘটনায় ২ জন সহ ১ জন বয়স্ক মহিলা গুরুতর আহত হয়েছেন । প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, ৩ জন যাত্রী নিয়ে ওই টোটো গাড়ি টি নিমতিতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল, সেই সময় কালীমন্দিরের সামনে বড় খালের পাশে টোটো গাড়ি টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।স্থানীয় লোকজনের কাছে জানা যায় রাস্তার দুরবস্থার জন্য প্রায়শই ঘটে চলেছে দুর্ঘটনা; আর কাছেই স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত, তাতে হেলদোল নেই কারোরই । আমাদের ক্যামেরায় ধরা পড়েছে রাস্তার বর্তমান দুরবস্থা । রাস্তাটির বয়স মাত্র এক থেকে দেড় বছর, একটি মাত্র বর্ষা পার করার পর রাস্তার দশা আজ অত্যন্ত বেহাল । রাস্তাটির অনেক জায়গাই খানাখন্দে ভরে গেছে, কিছু কিছু ক্ষেত্রে তা আবার অনেক বিপজ্জনক, যখন তখন ঘটে চলেছে দুর্ঘটনা । নিমতিতা মার্কেটের অবস্থা তো সকলেরই জানা! একটুখানি জল পড়লেই আর হাটা যায় না,  যা তা অবস্থা হয়ে পড়ে ।
এলাকায় না আছে না আছে ভাল নিকাশি ব্যবস্থা!  না আছে কোন ভাল রাস্তা! আবার সেই খানাখন্দে ভরপুর রাস্তায় রাস্তায় লাগানো হচ্ছে লাইট!!! পঞ্চায়েত ভোটের আগে আবার একটা লুটের লক্ষ্যে চলছে লোক দেখানো সমাজসেবা!!! উন্নয়ন চলছে!!! তবে আজ চিন্তার বিষয়, কবে হবে এলাকার প্রকৃত উন্নয়ন??? এরপরও কি খুলবে প্রশাসনের চোখ??? তবে প্রশাসনের চোখ খুলুক বা না খুলুক, জেগে কিন্তু উঠতে হবে আমাদেরকেই! হ্যাঁ আমার আপনার মত সাধারণ মানুষদেরকেই!!! কে জানে কালকে হয়ত দুর্ঘটনার কবলে পড়তে হতে পারেন আপনিই বা আপনার প্রিয়জন ।

সূত্রঃ নিমতিতা আমার শহর

টোটো গাড়ি উল্টে দুর্ঘটনায় ২ জন সহ ১ জন বয়স্ক মহিলা গুরুতর আহত টোটো গাড়ি উল্টে দুর্ঘটনায় ২ জন সহ ১ জন বয়স্ক মহিলা গুরুতর আহত Reviewed by Dhuliyan City on 01:14 Rating: 5

এক লক্ষ টাকা জাল নোট সহ ধৃত এক

জঙ্গিপুর ৩ ডিসেম্বর : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মেকেঞ্জি রোর্ড হাসপাতালের আউটডোরের সামনে থেকে ১ লক্ষ টাকা জাল নোট সহ এক জনকে আটক করলো রাঘুনাথগঞ্জ থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা যায় ,গোপন সূত্রে খবর পেয়ে সেই কাজ কে সাফল্য করে , ধৃত ব্যাক্তির নাম হাবিবুর সেখ , এই কাজে আর কেকে জড়িত হচ্ছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

এক লক্ষ টাকা জাল নোট সহ ধৃত এক এক লক্ষ টাকা জাল নোট সহ ধৃত এক Reviewed by Dhuliyan City on 20:46 Rating: 5

মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবি ঐতিহাসিক ও রাজনৈতিকভাবেই প্রাপ‍্য

বিশ্ববিদ্যালয় কোথায় :- ️মুর্শিদাবাদ একটি ঐতিহ্যবাহী জেলা। ভারতবর্ষের মানচিত্রে এর খ‍্যাতি রয়েছে। অতীতের বাংলার রাজধানী হিসেবে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই জেলায় আজও পূর্ণাঙ্গ কোনও বিশ‍্ববিদ‍্যালয় গড়ে ওঠেনি। এমন ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা কেন আজও কোনও বিশ্ববিদ্যালয় পেল না এ নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে? যেখানে অধিকাংশ জেলা পেয়েছে। প্রশ্ন উঠেছে অধিক সংখ্যায় মুসলিম বসতিই কি এর মূল কারণ ? মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিকতা নিয়ে এক টকশোর আলোচনায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংবাদিক আলমগীর হোসেন, রানি ধন্যকুমারি কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী, উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ, হাজি এ কে খান কলেজ, হরিহরপাড়ার টিচার ইন চার্জ ড. চন্দ্রানি পাল প্রমুখ। সেই আলোচনায় প্রাসঙ্গিক ভাবেই উঠে এসেছে মুর্শিদাবাদ জেলার বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ ।পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম জেলা মুর্শিদাবাদ। ভারতের বৃহত্তর জনসংখ্যা ১০ টি জেলার মধ্যে মুর্শিদাবাদ নবম।প্রতি বছর প্রায় ৩০০০০-এরও বেশি ছাত্র-ছাত্রী এই জেলা থেকে বিভিন্ন বিষয়ে স্নাতক হন। প্রায় ৮০ লক্ষ মানুষের বাস এখানে, যার মধ্যে ৬৮% মুসলিম, ৩১% হিন্দু ও বাকি ১% অন্যান্য সম্প্রদায়ের মানুষের বাস।কোলকাতায় State University অনেক গুলি।রাজ্যে Central University আছে এবং Private University ৮ টির বেশি।
অথচ আজও মুর্শিদাবাদে একটিও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সরকার চরম ভাবে ব্যর্থ কোন অদৃশ্য কারণে। এই জেলাকে আরও পিছিয়ে দিতে চক্রান্ত করছে কারা এটা মানুষ এখন সব বুঝতে পারছেন। স্বাধীনতার পর থেকে কংগ্রেস এবং তার পর ৩৪ বছর ধরে বাম রাজত্বে কারও একবারও মনে হয়নি মুর্শিদাবাদে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় অবশ্যই দরকার।চক্রান্ত করে পিছিয়ে রাখা জেলার মানুষ শিক্ষার মূল্য বুঝেছে। তাই তাঁরা পথেও নেমেছে। শিক্ষা মানুষের জন্মগত অধিকার। তা অর্জন করতেই হবে। এবার মা-মাটি-মানুষের সরকারের আমাদের প্রকৃত মানব দরদী মুখ্যমন্ত্রী যথাবিহিত করবেন বলে মানুষের আশা।
রাজ্যে তৃণমূল কংগ্রেস অতি দক্ষতার সহিত ৬ বছরের শাসনকালে রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে।
রাজ্যে আরও ৭ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরির অনুমোদন দেওয়া হল সম্প্রতি।
অথচ মুর্শিদাবাদে এখনও একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অনুমতি দেওয়া হল না।
পরিকল্পিত চক্রান্তের অবসান ঘটিয়ে আমরা সবাই মুর্শিদাবাদে সাধারণ বিশ্ববিদ্যালয় চাই। তাছাড়া এই জেলা ঐতিহ্যপ্রীত একটি জেলা। হেরিটেজ জেলার তকমাও কেউ কেউ দিয়ে থাকেন। স্বজাতীয় ঐতিহ্যকে জানতে, আধুনিক উচ্চশিক্ষায় শিক্ষিত হতে এই জেলায় অবিলম্বে একটি ফুলফ্রেজের বিশ্ববিদ্যালয় প্রয়োজন। পশ্চিমবঙ্গের শাসকদের দিকেই তাকিয়ে আছে মুর্শিদাবাদের জনসাধারণ।
মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয় চাই এই আন্দোলনকে সফল করতে বেলডাঙার বেগুন বাড়ি হাই স্কুল ময়দানে ১৮ ডিসেম্বর বিশাল জনসভার ডাক দিয়েছে জেলার সাধারণ মানুষ।

তথ্য : উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ

মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবি ঐতিহাসিক ও রাজনৈতিকভাবেই প্রাপ‍্য মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবি ঐতিহাসিক ও রাজনৈতিকভাবেই প্রাপ‍্য Reviewed by Dhuliyan City on 10:01 Rating: 5

গৃহ বধূর মৃতদেহ উদ্ধার ঘরের ভেতরে

সুতি ৩০ নভেম্বর :- মুর্শিদাবাদের সুতি থানার অঞ্চলের ফতেপুর এলাকার থেকে পম্পা দাস নামে এক গৃহ বধূর মৃতদেহ উদ্ধার হল ঘরের ভেতর থেকে, ৩ বছর আগে বিয়ে হয় পম্পা দাস ও রাকেশ দাস তাদের দের বছরের এক ছেলে আছে, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে আশান্তি শুরু করে রাকেশ। মারধরও করা হত বলে অভিযোগ। দীর্ঘদিন সামসেরগঞ্জ থানার নম চাঁচন্দ এলাকায় তার বাপের বাড়িতেই থাকত এই গৃহবধূ। তিন দিন আগে সে তার শশুর বাড়ি ফেরে, তারপর শুরু হয় আবারও অশান্তি। সকালে ফোন পেয়ে বাপের বাড়ির লোকজন গিয়ে দেখে ঘরের ভেতরে অর্ধপোড়া অবস্থায় পম্পা দাসের মৃতদেহ পরে রয়েছে। শশুর বাড়ির সবাই পলাতক। অভিযোগ গলা টিপে হত্যা করার পর গায়ে আগুন দেওয়া হয়েছে তাঁর। খবর দেওয়া হয় সুতি থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

তথ্য – সুমন্ত দাস

গৃহ বধূর মৃতদেহ উদ্ধার ঘরের ভেতরে গৃহ বধূর মৃতদেহ উদ্ধার ঘরের ভেতরে

Reviewed by Dhuliyan City on 05:55 Rating: 5

সুতি থানার তৎপরতায় উদ্ধার ৯৭৫ গ্রাম হেরোইন ,সহ গ্রেপ্তার এক

Suti PS arrested one person namely Ali Hossain ( 40 yrs ) S/O - Ekbar Sk of Shyampur Nutanpara , PS - Bhagawangola , Dist - Murshidabad on 27-11-2017 afternoon from Bangdubi More under PS - Suti with exclusive possession of 975 gms of heroin.

সুতি থানার তৎপরতায় উদ্ধার ৯৭৫ গ্রাম হেরোইন ,সহ গ্রেপ্তার এক সুতি থানার তৎপরতায় উদ্ধার ৯৭৫ গ্রাম হেরোইন ,সহ গ্রেপ্তার এক Reviewed by Dhuliyan City on 21:31 Rating: 5

ভাড়া বৃদ্ধি করা হলো টোটো গাড়ির

সুতি ২৬ নভেম্বর :- বর্তমান বাজারে দিন দিন দ্রবমূল্য বৃদ্ধির তাগিদে বেড়ে গেলো টোটো গাড়ির ভাড়া। ইতি মধ্যে জনসাধারণকে নোটিশ করে দিয়েছে "সুতি 2 ব্লক টোটো ইউনিয়ন কমিটি।" তার বিজ্ঞপ্তি অনুযায়ী জানাজায় যে, "আগামী ইংরেজি 01/12/2017 তারিখ হইতে সাজুর মোড় - অরাঙ্গাবাদ - চাঁদের মোড় পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হবে।
                  সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র-ছাত্রীদের চোখ কপালে উঠেগেছে। তাদের দাবি গত তিন মাস আগেও অলিখিত ভাবে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। যেমন - সাজুর মোড় থেকে কলেজ মোড় আগে নিতো 5 টাকা আর এখন তা বেড়ে গিয়ে 8 টাকা হয়ে গেছে, এরিমধ্যে আবার নতুন বিজ্ঞপ্তি 8 এর জায়গায় নাকি লাগবে 10। এই ইউনিয়ন আবার কোন ইউনিয়ন? নোটিশে না আছে কমিটির সভাপতির নাম, আর না আছে সেক্রেটারির নাম। নেই আবার যোগাযোগ এর নম্বরও। শুধু মাত্র আছে নামের একটি সিল(Stamp) মারা। ছাত্রদের দাবি এমনিতেই একটি কাগজ প্রিন্ট আউট করে নিয়ে যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার কৌশল মাত্র। তাই দেখে ক্ষিপ্ত সাধারণ জনতা  তথা কলেজ পড়ুয়ারা। তাদের দাবি অবিলম্বে এই বিজ্ঞপ্তি বাতিল করা হোক, নতুবা তারা প্রশাসনের কাছে দ্বারস্ত হতে বাধ্য থাকবে।

ভাড়া বৃদ্ধি করা হলো টোটো গাড়ির ভাড়া বৃদ্ধি করা হলো টোটো গাড়ির Reviewed by Dhuliyan City on 02:23 Rating: 5

মুর্শিদাবাদের দুই জায়গা থেকে উদ্ধার ৪৭৮ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৪

মুর্শিদাবাদ ২২ নভেম্বর :- মুর্শিদাবাদের জেলার দুই জায়গা থেকে উদ্ধার হল ৪৭৮ কেজি গাঁজা, গতকাল রাতে মুর্শিদাবাদের বহরমপুর থানার উত্তর পাড়া মোড়ে একটি গাড়ি থেকে ৪৩৮  কেজি গাঁজা উদ্ধার হয়, গ্রেপ্তার হয় , ভক্তি বিশ্বাস ও আহেমেদ সেখ নামে দুই জন, তাদের বাড়ি নদীয়ার হোগল বেড়িয়ার এলাকায় বলে জানা গেছে। কোচবিহারের নিশিগঞ্জ থেকে এরা গাঁজা নিয়ে আসছিল এবং নদীয়ার করিমপুর নিয়ে যাওয়ার কথা ছিল। অপর দিকে সুতি থানার অজগর পাড়া মোড় থেকে উদ্ধার হয় চল্লিশ কেজি গাঁজা, গ্রেপ্তার করা হয়, অর্জুন সূত্রধর ও কালাম আলি নামে দুই ব্যক্তিকে। তাদের বাড়ি আসামের কাকড়া ঝড় এলাকায় বলে জানা গেছে। এরাও কোচবিহার থেকে গাঁজা নিয়ে আসছিল। কধলকাতায় নিয়ে যাওয়ার কথা ছিল।আজ জেলা পুলিশ সুপার মুকেশ কুমার এক সাংবাদিক সন্মেলনে এই কথা জানায়। 

মুর্শিদাবাদের দুই জায়গা থেকে উদ্ধার ৪৭৮ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৪ মুর্শিদাবাদের দুই জায়গা থেকে উদ্ধার ৪৭৮ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৪ 
Reviewed by Dhuliyan City on 01:44 Rating: 5
Powered by Blogger.