ইউথ অফিসার থেকে রেভিনিউ ইনস্পেক্টর, একগুচ্ছ নিয়োগ হবে বাংলায়
বয়স : ১-১-২০১৯ পর্যন্ত ন্যূনতম ২০ বছর। সর্বোচ্চ ৩৯ বছর ।
Source//bongonews
Reviewed by khokan
on
10:29
Rating:
Reviewed by khokan
on
10:29
Rating: 5
১০০০ কোটি টাকা বিনিয়োগ করে কলকাতায় বিশ্বমানের ডাটা সেন্টার তৈরী করবে রিলায়েন্স জিও। নিউ টাউনে ১০০ একর জায়গার উপরে নতুন আইটি হাবে এই প্রকল্প শুরু করবে মুকেশ আম্বানির কোম্পানি। গত ১৩ই আগস্ট এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার সিলিকন ভ্যালি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই কথা জানিয়েছেন তিনি। এই প্রজেক্টের সাথে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন ইতিমধ্যেই এই ডাটা সেন্টার শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে রিলায়েন্স জিও। নিউ টাউনে নতুন এই আইটি হাবে জিওকে ৪০ একর জমি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই জমিতেই বিশ্বমানের ডাটা সেন্টার তৈরী করবে রিলায়েন্স।
অনুষ্ঠানে উপস্থিত জিওর পূর্ব ভারতের প্রধান তরুন ঝুনঝুনওয়ালা জানিয়েছেন, “নতুন এই ডাটা সেন্টার জিওর বাংলার প্রতি বিশ্বাসকে প্রমান করে। মূখ্যমন্ত্রীর বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যথা সম্ভব সাহাজ্য করবে জিও।”
গত জানিয়ারিতে মুকেশ আম্বানি জানিয়েছিলেন এই রাজ্যে টেলিকম বাজারে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করবে জিও। এর সাথে বাংলায় তেল ব্যবসাতেও লগ্নির কথা জানিয়েছিলেন তিনি।
এবার নিউ টাউনে নতুন এই ডাটা সেন্টার নিঃসন্দেহে সরকারের মুখে হাসি ফোটাবে। এর সাথেই অন্য বড় কোম্পানিগুলিকেও এই রাজ্যে ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিতে ভাবাবে রিলায়েন্সের নতুন এই প্রজেক্ট।
Reviewed by khokan
on
07:18
Rating: 5
ফারাক্কা , ৫ জুলাই : ফরাক্কা ব্যারেজ কর্তিপক্ষ অবশেষে রাস্তা মেরামতের কাজ আরম্ভ করল।
বেশ কিছুদিন থেকে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়ক খারাপ হয়ে যাওয়ায় প্রতিদিন জ্যাম্পের সম্মুখীন হতে হত বহুত যানবাহন থেকে শুরু করে যাত্রীদের l এই জ্যামের জন্য প্রতিদিন ব্যারেজের দুই পাশে শত শত গাড়ি আটকিয়ে পড়ে l নিত্যদিন হাজার হাজার সাধারণ মানুষ , রুগী সহ কাঁচা মাল বহন গাড়ি পারাপারে অসুবিধায় পড়তে হয় l অবশেষে ফারাক্কা ব্যারেজ কর্তিপক্ষ রাস্তা মেরামতের কাজ আরম্ভ করল l
সৌজন্য: Kaliachak বার্তা
Reviewed by Dhuliyan City
on
10:45
Rating: 5
পিএসসি পরীক্ষা ও ফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার দাবিতে আজ স্মারকলিপি প্রদান করা হলো পিএসসি দফতরে।
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা এবং ফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার আনার দাবীতে বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতিকে। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) এর রাজ্য সম্পাদক ইমাম হোসেন বলেন, “ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা এবং ফল প্রকাশে স্বচ্ছতার শর্ত পালনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। কারন রাজ্য পি এস সি বোর্ডের পক্ষ থেকে স্বচ্ছতার প্রশ্নে রেজ্যুল্যুশন নেওয়ার মাধ্যমে বলা হয়েছিলো, প্রতিযোগী পরীক্ষার্থীদের কাট অফ মার্ক্স কত তা সংস্থার ওয়েবসাইটে দেওয়া হবে। যাতে করে এটা পরিষ্কার হয়, মেধা তালিকায় থাকতে গেলে নুন্যতম কত নম্বর পেতে হবে, কিন্তু কেন রাজ্য পি এস সি বোর্ড এই নিয়ম কার্যকর করলো না ?” সংগঠনের রাজ্য সাংগঠনিক সম্পাদক খালিদ আলি বলেন,‘পিএসসি’র মতো সাংবিধানিক একটা সংস্থা কিসের ভিত্তিতে নিজেদের তৈরি করা নিয়ম নিজেরা ভাঙতে পারে ! তা পরিষ্কার করুক, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। তিনি আরো বলেন, যদি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, প্রি-লিমিনারি, মেইনস ও ফাইনাল পরীক্ষার কাট অফ মার্ক্স প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন নয় কেনো ? সেই সাথে তিনি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি পদত্যাগের দাবী করেন। এদিন স্মারকলিপি প্রদানে প্রতিনিধি দলের সাথে ছিলেন এসআইও’র রাজ্য জনসংযোগ সম্পাদক সুজাউদ্দিন আহমেদ।
সৌজন্য :SIO MURSHIDABAD
Reviewed by Dhuliyan City
on
10:41
Rating: 5
বিকৃতকাম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে! যুবতী, কিশোরী বা শিশুকে ধর্ষণ তো অহরহ ঘটছেই। এবার মানুষের যৌন লালসার হাত থেকে রেহাই পেল না গরুও। রাতের অন্ধকারে প্রতিবেশীর গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শ্যামপুর থানার বাড়গ্রাম পূর্বপাড়ায়। বৃহস্পতিবার বাড়গ্রামে নদীর ধারে একজন প্রাণী চিকিৎসক ও ছয়জন প্রাণী স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে গরুটির ময়নাতদন্ত করা হয়। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়গ্রামের ছায়া মণ্ডল নামে এক গৃহবধূর একটি সাদা রঙের দু’বছর বয়সের বকনা গরু ছিল। ছায়াদেবী গরুটির নাম দিয়েছিলেন চামেলি। তিনি ওই নাম ধরে ডাকলে যেখানেই থাকুক না কেন ছুটে ছায়াদেবীর কাছে চলে আসত চামেলি। কিন্তু বুধবার সকালে চামেলিকে গোয়াল ঘরে দেখতে না পেয়ে তার নাম ধরে অনেক ডাকাডাকি করা সত্ত্বেও কোনও খোঁজ পাননি। বাধ্য হয়ে তিনি যখন প্রতিবেশীদের কাছে চামেলির খোঁজ নিচ্ছিলেন, তখন কয়েকজন তাঁকে জানান বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে একটা সাদা গরু পড়ে রয়েছে। তৎক্ষণাৎ ছায়াদেবী মাঠে গিয়ে দেখেন চামেলি আর বেঁচে নেই। তখনও তার নাক, মুখ থেকে রস গড়াচ্ছে। হঠাৎ তিনি লক্ষ্য করেন গরুটির যৌনাঙ্গ ও পায়ুতে খেজুর কাঁটার ডাঁটা ঢোকানো রয়েছে। এবং যৌনাঙ্গ ও পায়ু অস্বাভাবিকভাবে ফুলে আছে। সেই অংশ দিয়ে পেটের নাড়িভুঁড়িও কিছুটা বেরিয়ে এসেছে। এই ঘটনা দেখে এলাকাবাসী তাজ্জব হয়ে যান। সকলেরই সন্দেহ গিয়ে গিয়ে পড়ে বছর কুড়ির যুবক সুজল মাইতির উপর।
মাস ছয়েক আগে এক রাতে সুজল এই গরুটিকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিল। এছাড়াও এর আগে বেশ কয়েকবার স্ত্রী গরুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তাই চামেলির এই পরিণতিতে গ্রামবাসীর সন্দেহ স্বাভাবিক কারণেই তার উপরে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে আসা হয়। গ্রামবাসীরা তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সুজল অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
শ্যামপুরের এই ঘটনা সকলকে তাজ্জব করে দিয়েছে। বিশিষ্ট মনোবিদ অধ্যাপক মৌসুমী মজুমদার এই ঘটনাকে এক ধরনের মানসিক বিকার বলে মনে করেন। তিনি বলেন অভিভাবকদের স্নেহ মায়া-মমতা থেকে বঞ্চিত হলে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে এই ধরনের পৈশাচিক প্রবৃত্তি জন্ম নেয়। এই ক্ষেত্রে যে এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছে সে খুব সচেতনভাবেই বুদ্ধি খাটিয়ে তার যৌন চাহিদা মেটানোর জন্য সহজ মাধ্যম বেছে নিয়েছে। অন্য ক্ষেত্রে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নিরীহ অবলা জীবকে সে তার যৌন খিদে মেটানোর আধার হিসেবে বেছে নিয়েছিল।
Reviewed by khokan
on
12:26
Rating: 5

টিডিএন বাংলা, মুর্শিদাবাদ : হাইমাদ্রাসায় মাধ্যমিকের রেজাল্টে এবার বাজিমাত করলো মুর্শিদাবাদ জেলা। প্রথম দশ জনের মধ্যে চারজনই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র। জেলার এহেন সাফল্যে উল্লাশের জোয়ার বইছে মাদ্রাসা গুলোতে।
বোর্ড সুত্রে জানা গেছে, এবারে মাদ্রাসায় মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে জেলার ডোমকল মহুকুমার পামাইপুকুর হাইমাদ্রাসার ছাত্র তৌফিক আনোয়ার। ৭৫৩ পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার সে। আবার রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে ইসলামপুরের ওয়ালিউর রহমান । তার প্রাপ্ত নম্বর ৭৪৭। সাথে সাথে রাজ্যে নবম স্থান হয়েছে বেলডাঙার ভাবতা আজিজিয়া হাইমাদ্রাসার ছাত্রী তাসনিয়া খাতুন( ৭৪২) এবং দশম স্থান অধিকারী রানিনগরের আমিরাবাদ হাইমাদ্রাসার ছাত্র কমল হাসান(৭৪১)। রাজ্যে মাদ্রাসা বোর্ডের এই সাফল্যে খুশির জোয়ার বইছে জেলা জুড়ে।
দু’দিন ধরে স্বামীর খোঁজ পাচ্ছেন না স্ত্রী। বেকায়দায় পড়ে নিজের বাবাকে ফোন করলেন ওই মহিলা। কিন্তু সেখানে ফোন করে হতবাক হয়ে যান তিনি। জানতে পারেন দু’দিন ধরে নিঁখোজ রয়েছেন তাঁর মা-ও।
বর্ধমানের কেতুগ্রামে শাশুড়িকে নিয়ে পালালেন জামাই। গুণধর এই জামাইয়ের নাম প্রসেনজিৎ হাজরা। জানা গিয়েছে, বছর দুয়েক আগে কেতুগ্রামের বাসিন্দা প্রসেনজিতের সঙ্গে বহরান গ্রামের অনুরূপা বর্মনের বিয়ে হয়। মোবাইল ফোনে পরিচয়। তার পরেই প্রেম করে বিয়ে হয় দু’জনের। তাঁদের একটি সন্তানও রয়েছে।
অনুরূপার অভিযোগ, ইদানীং শ্বশুরবাড়িতে আনাগোনা বেড়ে গিয়েছিল প্রসেনজিতের। সেই থেকেই শাশুড়ির সঙ্গে প্রসেনজিতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে সন্দেহ করছেন অনুরূপা। তাঁর দাবি, মাঝে মধ্যে তিনি দেখতেন মোবাইল ফোনে দু’জনের মধ্যে লুকিয়ে কথা চলত। আলাদা বসে গল্পও করতেন তাঁর স্বামী ও শাশুড়ি। কিন্তু তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, এমনটা কোনওদিন ভাবতে পারেননি বলে জানান অনুরূপা।
জামাই-শাশুড়ির এমন কাণ্ডের পর কার্যত হইচই পড়ে গিয়েছে এলাকায়। লজ্জার পড়ে বাবা-মেয়ে— দু’জনেরই বাড়ি থেকে বেরনো কার্যত বন্ধ হয়ে গিয়েছে। অনুরূপার বাবা কৃষ্ণ বর্মন পেশায় হকার। তিনি জানিয়েছেন, তাঁর কয়েকজন বন্ধু শাশুড়ি ও জামাইকে একসঙ্গে বেশ কয়েক জায়গায় দেখেছেন।
ইতিমধ্যে পুলিশের কাছে জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ।
Source :- https://ebela.in/state/man-runs-away-with-mother-in-law-in-bardhaman-dgtl-1.802474?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=fb_mab
Reviewed by khokan
on
22:54
Rating: 5
ডেবরা, ১ অগাস্ট : প্রতারণার ফাঁদে পড়ে সিভিক ভলান্টিয়ারের চাকরি পেতে কাউকে টাকা দেবেন না। চাকরিপ্রার্থীদের কাছে এই আবেদন জানিয়ে প্রচার শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ সুপার ভারতী ঘোষের নির্দেশে জেলার প্রত্যেকটি থানা এলাকায় চলছে প্রচার।
কয়েকদিন আগেই নতুন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কিন্তু দেখা যাচ্ছে, পুলিশের উচ্চপদাধিকারী বা দালালদের টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করছেন আবেদনকারীরা। বিভিন্ন থানার মাধ্যমে খবর যায় জেলা পুলিশের শীর্ষ কর্তাদের কাছে। তাই চাকরিপ্রার্থীদের সচেতন করতে জেলার প্রত্যেকটি থানা এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে। হ্যান্ডবিল বিলি করেও আবেদন জানানো হচ্ছে। থানা চত্বরে নোটিস লাগিয়ে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানাকে।
গতকাল ডেবরা থানার উদ্যোগে সারাদিন ডেবরা ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার করা হয়। সিভিক ভলান্টিয়ার নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে হবে, তাও জানানো হয় প্রচারে।
সূত্রঃ- EenaduIndia
Reviewed by Dhuliyan City
on
05:13
Rating: 5
Reviewed by khokan
on
09:57
Rating: 5