পিএসসি পরীক্ষা ও ফল প্রকাশ স্বচ্ছতার দাবিতে স্মারকলিপি প্রদান পিএসসি দফতরে।

পিএসসি পরীক্ষা ও ফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার দাবিতে আজ স্মারকলিপি প্রদান করা হলো পিএসসি দফতরে।

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা এবং ফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার আনার দাবীতে বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতিকে। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) এর রাজ্য সম্পাদক ইমাম হোসেন বলেন, “ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা এবং ফল প্রকাশে স্বচ্ছতার শর্ত পালনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিশ্বাসযোগ্যতা  হারিয়েছে। কারন রাজ্য পি এস সি বোর্ডের পক্ষ থেকে স্বচ্ছতার প্রশ্নে রেজ্যুল্যুশন নেওয়ার মাধ্যমে  বলা হয়েছিলো, প্রতিযোগী পরীক্ষার্থীদের কাট অফ মার্ক্স কত  তা সংস্থার ওয়েবসাইটে দেওয়া হবে। যাতে করে এটা পরিষ্কার হয়, মেধা তালিকায় থাকতে গেলে নুন্যতম কত নম্বর পেতে হবে, কিন্তু কেন রাজ্য পি এস সি বোর্ড এই নিয়ম কার্যকর করলো না ?” সংগঠনের রাজ্য সাংগঠনিক সম্পাদক খালিদ আলি বলেন,‘পিএসসি’র মতো সাংবিধানিক একটা সংস্থা কিসের ভিত্তিতে নিজেদের তৈরি করা নিয়ম নিজেরা ভাঙতে পারে ! তা পরিষ্কার করুক, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। তিনি আরো বলেন, যদি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, প্রি-লিমিনারি, মেইনস ও ফাইনাল পরীক্ষার কাট অফ মার্ক্স প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন নয় কেনো ? সেই সাথে তিনি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি পদত্যাগের দাবী করেন। এদিন স্মারকলিপি প্রদানে প্রতিনিধি দলের সাথে ছিলেন এসআইও’র রাজ্য জনসংযোগ সম্পাদক সুজাউদ্দিন আহমেদ।

সৌজন্য :SIO MURSHIDABAD

পিএসসি পরীক্ষা ও ফল প্রকাশ স্বচ্ছতার দাবিতে স্মারকলিপি প্রদান পিএসসি দফতরে। পিএসসি পরীক্ষা ও ফল প্রকাশ স্বচ্ছতার দাবিতে স্মারকলিপি প্রদান  পিএসসি দফতরে। Reviewed by Dhuliyan City on 10:41 Rating: 5

No comments:

Powered by Blogger.