গঙ্গায় তলিয়ে গেল সামশেরগঞ্জের শিকদারপুরে গ্রামের যুবক ।

ধুলিয়ান ১৭ জুলাই :- বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। এঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল সোমবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জের শিকদারপুরে। নিখোঁজ যুবকের নাম রাবেকুল সেখ(১৮)। বাড়ি স্থানীয় সাহেব নগর। নিখোঁজ যুবকের বাবা মইমুর সেখ জানান, বন্ধুদের সাথে সকালে স্নান করতে যায় রাবেকুল। সাঁতার না জানায় গঙ্গার জলে তলিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। নদীতে তলিয়ে যাওয়া যুবকের পরিজনরা যুবকের দেহ উদ্ধারের জন্য জেলা পুলিসের সাহায্য চেয়েছেন বলে জানা গিয়েছে। 

সূত্রঃ- puspaprovat

গঙ্গায় তলিয়ে গেল সামশেরগঞ্জের শিকদারপুরে গ্রামের যুবক । গঙ্গায় তলিয়ে গেল সামশেরগঞ্জের শিকদারপুরে গ্রামের যুবক ।

Reviewed by Dhuliyan City on 08:55 Rating: 5

No comments:

Powered by Blogger.