ধুলিয়ান ৯ সেপ্টেম্বর : মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ৩৪ নং জাতীয় সড়ক সংলগ্ন বাসুদেবপুরের বালসারেন মোড়ের অধীনস্ত একটি বাড়ি থেকে তরতাজা ২১ টি বোমা উদ্ধার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ , বোমা সহ দু-জন ব্যাক্তিকে গ্রেপ্তার করে ।পুলিশ সূত্রে জানাযায় ধৃত ব্যাক্তিদের নাম ইসরাজুল শেখ (২২),বাদিরুদ্দীন শেখ (৫৫), এদিন গোপন সূত্রে খবর সামশেরগঞ্জ থানার পুলিশ রাত্রি ২ টা নাগাদ বালসারেন মোড়ে অধীনস্ত ইসরাজুল শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে ২১ টি তরতাজা বোমা উদ্ধার করেন । যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়াই। পরে পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করে, এই ঘটনার ফলে এলাকার জনসাধারণের মধ্যে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি হয়। এই ঘটনায় আর কে কে যুক্ত আছে কিনা তানিয়ে তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ ।
৩৪ নং জাতীয় সড়কের সংলগ্ন এলাকা থেকে তরতাজা ২১ টি বোমা উদ্ধার
Reviewed by Dhuliyan City
on
05:40
Rating:
Reviewed by Dhuliyan City
on
05:40
Rating:
No comments: