Results for দেশের খবর

খালি পায়ে কলেজ যাত্রা থেকে ইসরোর চেয়ারম্যান, অনুপ্রেরণা দেবে শিবনের জীবনযুদ্ধ

04:49

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ইসরোর চেয়ারম্যান। মহাকাশ গবেষণায় ভারতের অভূতপূর্ব সাফল্যের অন্যতম কারিগর। চাঁদের এক্কেবারে কাছে পৌঁছে যাওয়া থেকে শুরু করে গগণযানের প্রস্তুতি। সবকিছুর পিছনে রয়েছে ডঃ কৈলাসাভাদিভো শিবনের প্রখর মস্তিষ্ক। একদিকে রাজনৈতিক চাপ, অন্যদিকে আন্তর্জাতিক মহলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। দু’দিক সামাল দিয়ে যেভাবে চন্দ্রযান মিশন ৯৫ শতাংশ সফল হয়েছে, সেটাও তো কম কথা নয়। তাই, নিঃসন্দেহে ইসরোর চেয়ারম্যানের প্রশংসা প্রাপ্য। আসলে, লড়াইটা তিনি ছোটবেলা থেকেই শিখে এসেছেন। তাঁর স্কুলজীবন থেকে শুরু করে কলেজজীবন পর্যন্ত চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে যেভাবে তিনি ইসরোর চেয়ারম্যান পদ পর্যন্ত পৌঁছেছেন, তা নিঃসন্দেহে অনুপ্রাণিত করার মতো।

এক প্রান্তিক কৃষক পরিবারে ১৯৫৭ সালে জন্ম শিবনের। ছোটবেলায় এতটায় আর্থিক অনটনের মধ্যে দিন কেটেছে, যে পায়ে দেওয়ার মতো চটি বা জুতো কেনারও সামর্থ্য ছিল না। স্কুলে পড়াকালীন বাবার আম বাগানেও কাজ করতে হত। ছুটির দিনে তিনি খালি পায়ে আমবাগান পাহারা দিতেন। কাজ করতেন অন্য খেতেও। এমনকী কলেজে পড়াকালীনও আধুনিক পোশাক-আশাক কেনার মতো সামর্থ্য ছিল না শিবনের পরিবারের। দীর্ঘদিন তিনি কলেজ যেতেন ধুতি পরে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিবন একবার বলেন, “ছোটবেলায় আমার জীবন খুব মজার ছিল। স্কুলের পাশাপাশি আমাকে ফসলের খেতেও কাজ করতে হত। আমার বাবা কৃষক। আমের মরশুমে উনি আমের ব্যবসাও করতেন। ছুটির সময় আমি যখন বাড়িতে থাকতাম আমার বাবা কোনও শ্রমিক রাখতেন না। আমি তাঁকে সাহায্য করতাম।”

নিজের কলেজ জীবন নিয়ে শিবন বলেন,”এমনিতে পড়ুয়ারা কলেজ বাছেন নিজেদের পছন্দমতো। কিন্তু, আমার ক্ষেত্রে কলেজ বাছার শর্ত ছিল, কলেজটিকে আমার বাড়ির কাছে হতে হবে। আমি মাদ্রাজ আইআইটিতে ভরতি হওয়ার পর্যন্ত খালি পায়ে হাঁটতাম। এমনকী আমাদের পাজামাও ছিল না। ধুতি করেই চলত। আসলে, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলাম। কিন্তু, আমার বাবা বলেন, ইঞ্জিনিয়ারিং পড়া খরচসাপেক্ষ। আমি প্রতিবাদ করি। এমনকী এক সপ্তাহ না খেয়ে ছিলাম। কিন্তু, তাতেও আমার বাবাকে টলাতে পারিনি। শেষ পর্যন্ত নিজেই মত বদলাই। তারপর অঙ্ক নিয়ে বিএসসি করি। বিএসসি পাশ করার পর বাবা বললেন, আমি একবার তোমাকে আটকেছি, আর আটকাব না। নিজের জমি বিক্রি করে তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়াব।”

ইসরো চেয়ারম্যান বলেন,”এরপরই আমি বি-টেক করি। তারপর বেশ কিছুদিন চাকরির অভাবে ভুগেছি। সেসময় একমাত্র হ্যালেই চাকরির সুযোগ ছিল। কিন্তু আমি চাকরিটা পায়নি। তাই আরও পড়াশোনা করি। আইআইএসসি-তে ভরতি হই।” ইসরো প্রধান আক্ষেপ করেন, “আমি জীবনে যা চেয়েছি, তা কখনও পায়নি। আমি চেয়েছিলাম উপগ্রহ কেন্দ্রে যোগ দিতে, কিন্তু, আমার পোস্টিং হল বিক্রম সারাভাই সেন্টারে।”

খালি পায়ে কলেজ যাত্রা থেকে ইসরোর চেয়ারম্যান, অনুপ্রেরণা দেবে শিবনের জীবনযুদ্ধ খালি পায়ে কলেজ যাত্রা থেকে ইসরোর চেয়ারম্যান, অনুপ্রেরণা দেবে শিবনের জীবনযুদ্ধ Reviewed by khokan on 04:49 Rating: 5

বন্ধ হবে না কোনও চ্যানেল, জানিয়ে দিল TRAI

00:13

নয়াদিল্লি:২৯ ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবে সব চ্যানেল। এমনই খবর সম্প্রতি চাঞ্চল্য তৈরি করেছে দেশ জুড়ে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI-এর নয়া নির্দেশিকা থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে এবার সেই খবরের প্রকৃত সত্যতা জানাল খোদ TRAI.

বুধবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ২৯ ডিসেম্বরের পর চ্যানেলগুলি ব্ল্যাক আউট হয়ে যাবে বলে যে তথ্য প্রচার হচ্ছে, তা ভুল। টিভি চ্যানেলের সার্ভিসে কোনও ব্যাঘাত ঘটবে না বলেই জানানো হয়েছে। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে কেবল চ্যানেল এবং বিশেষত পে-চ্যানেল গুলির জন্য নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হয়েছে। আর এর থেকেই চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়াতে শুরু করে।

অথরিটির তরফে জানানো হয়েছে, ”দর্শকরা যেসব টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন, তা ২৯ ডিসেম্বরের পরও দেখতে পাবেন। নতুন রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ফলে পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটবে না।”

TRAI-এই এই নয়া নির্দেশিকার উদ্দেশ্য, কেবল অপারেটরদের দৌরাত্ম্য বন্ধ করা এবং গ্রাহকদের কাছ থেকে ইচ্ছেমত টাকা আদায় করতে না পারা। আরও বিশেষভাবে বলতে গেলে, ট্রাই-এর এই নির্দেশ অনুসারে গ্রাহকরা নিজেদের পছন্দমত চ্যানেল দেখবেন নির্দিষ্ট অর্থের বিনিময়ে।

বর্তমানে ১৭০-১৮০ টাকা মাসিক ভাড়ায় গ্রাহকরা প্রায় সমস্ত চ্যানেলই দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু সূত্রের খবর, নয়া নির্দেশিকা অনুসারে গ্রাহককে ১০০টি ফ্রি চ্যানেলের জন্য প্রায় ১৩০ টাকা দিতেই হবে। তার ওপর চাপবে পে -চ্যানেলের অর্থ জিএসটি সহ।

প্রতিমাসে এই বাড়তি অর্থ দিতে না পারায় অনেক গ্রাহকই কেবল সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন বলে আশঙ্কা করছেন কেবল অপারেটরা।

সৌজন্যে :- Kolkata24x7

বন্ধ হবে না কোনও চ্যানেল, জানিয়ে দিল TRAI বন্ধ হবে না কোনও চ্যানেল, জানিয়ে দিল TRAI Reviewed by khokan on 00:13 Rating: 5

ট্রেনে টিকিট কাটার জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না৷

10:11

ট্রেনে টিকিট কাটার জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না৷ আজ, ১ ডিসেম্বর থেকে শিয়ালদহ ডিভিশনের সব শহরতলির স্টেশনে চালু হচ্ছে কিউআর কোড৷এই অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা আরও সহজ হবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷

 

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, কিউ আর কোডের অর্থ কুইক রেসপন্স কোড। এটি প্রথম জাপানে স্বয়ংচালিত যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্বিমাত্রিক এই কোডের মাধ্যমে দ্রুত অনেক বেশি তথ্য দ্রুত আদানপ্রদান করা যায়। লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য ইতিমধ্যেই ইউটিএস অ্যাপ চালু করেছে ভারতীয় রেল। কিন্তু স্টেশন কিংবা স্টেশন চত্বর ছাড়া আর অন্য কোনও জায়গা থেকে এই অ্যাপে টিকিট কাটা যায় না। সেই জন্যই টিকিট কাটতে কিউআর ব্যবস্থা আনা হল।

কীভাবে অ্যাপটি ব্যবহার করবেন?

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদহ ডিভিশনের সব শহরতলির স্টেশনে কিউআর কোড থাকবে। তাকে স্ক্যান করলেই আপনার গন্তব্যের জন্য টিকিট কাটতে পারবেন। অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে মোবাইলে চলে আসবে কিউআর কোড রিডার। সংশ্লিষ্ট স্টেশনে গিয়ে কোড স্ক্যান করলেই টিকিট কাটা হয়ে যাবে৷

ট্রেনে টিকিট কাটার জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না৷ ট্রেনে টিকিট কাটার জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না৷ Reviewed by khokan on 10:11 Rating: 5

মোমোর লিঙ্ক পাঠিয়ে গ্রেপ্তার সরকারিকর্মী

11:23

মোমো গেমের লিঙ্ক পাঠিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হল এক সরকারি কর্মচারীকে। ধৃত যুবক সুতি দু'নম্বর ব্লকের BDO অফিসে কম্পিউটার অপারেটর।
আনন্দ দাস নামে ওই যুবক ফরাক্কার মহাদেবনগর গ্রামের বাসিন্দা। আজ সকালে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে ফরাক্কা থনার পুলিশ। IC উদয় শংকর ঘোষ জানিয়েছেন, ওই যুবক মোমো গেম নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল। বৃহস্পতিবার রাতে মহাদেবনগরের এক যুবক মহম্মদ ইকবাল হোসেনকে লিঙ্ক পাঠিয়ে মোমো খেলার প্রস্তাব দেয় আনন্দ। আতঙ্কিত হয়ে রাতেই ইকবাল ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে সাইবার সেল। তদন্তে উঠে আসে আনন্দ দাসের নাম। আজ সকালে গ্রেপ্তার করা হয় আনন্দকে। 

পুলিশি জেরায় আনন্দ মোমোর আতঙ্ক ছড়ানোর কথা স্বীকার করে নিয়েছে। আর কাদেরকে লিঙ্ক পাঠিয়েছে আনন্দ, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, দু'দিন আগে সুতিতে দুই যুবক মোমো গেমের লিঙ্ক পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। 

সূত্র :- http://m.bangla.eenaduindia.com/States/South/Murshidabad%20/2018/09/01173855/A-govt-employee-arrested-for-spreading-panic-about.vpf

মোমোর লিঙ্ক পাঠিয়ে গ্রেপ্তার সরকারিকর্মী 
মোমোর লিঙ্ক পাঠিয়ে গ্রেপ্তার সরকারিকর্মী Reviewed by khokan on 11:23 Rating: 5

চেক বাউন্স হলে এবার থেকে কপালে দুঃখ আছে, ঝামেলা থেকে বাঁচতে জেনে নিন নয়া নিয়ম

11:38

এতদিন চেক বাউন্স করলে চেক যিনি ইস্যু করেছেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যেত না, অনায়াসে টাকা না মিটিয়ে পালাতে পারতেন তিনি। কিন্তু এবার সেই রাস্তা বন্ধ করল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী যাঁর চেক বাউন্স করেছে, তাঁকে মোট অর্থের ২০ শতাংশ অভিযোগকারীকে দিতে হবে।

গতকাল লোকসভায় পাশ হয়েছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল-২০১৭। এই বিল অনুযায়ী এবার যদি কেউ চেক বাউন্স করা নিয়ে ট্রায়াল কোর্টে অভিযোগ দায়ের করেন তো অভিযুক্তকে প্রথমেই চেকে ইস্যু করা অর্থের ২০ শতাংশ আদালতে জমা করতে হবে আর সে টাকা দেওয়া হবে অভিযোগকারীকে। চেক ইস্যু করার ৬০ দিনের মধ্যে জমা করতে হবে এই টাকা।

যদি অর্থের পরিমাণ বেশি হয়, তবে তা দুই কিস্তিতে জমা দেওয়ার সুযোগ মিলবে। সঙ্গে আগের ৬০ দিনের সঙ্গে দেওয়া হবে আরও ৩০ দিনের ছাড়। যদি অভিযুক্ত ট্রায়াল কোর্টে দোষী প্রমাণিত হন ও তিনি আপিল করেন, তবে  মোট প্রদেয় অর্থের আরও ২০ শতাংশ আদালতে জমা রাখতে হবে তাঁকে। পাশাপাশি ২০ শতাংশ অর্থ তাঁর জরিমানা হতে পারে। আদালত চাইলে এই জরিমানার অর্থ বাড়িয়ে ১০০ শতাংশ করতে পারে। সরকারের বক্তব্য, এ ধরনের ব্যবস্থা গ্রহণের ফলে চেক বাউন্সের প্রবণতা কমবে।

এই মুহূর্তে গোটা দেশের নিম্ন আদালতগুলিতে চেক বাউন্স সংক্রান্ত ১৬ লাখ মামলা ঝুলছে। সরকারের বক্তব্য, চেক ফেরত যাওয়ার ফলে সঙ্কটে পড়া মানুষদের কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলবেন।

 

Tags: cheque bouncing fine new bill rules

সৌজন্যে :- ABP NEWS

চেক বাউন্স হলে এবার থেকে কপালে দুঃখ আছে, ঝামেলা থেকে বাঁচতে জেনে নিন নয়া নিয়ম চেক বাউন্স হলে এবার থেকে কপালে দুঃখ আছে, ঝামেলা থেকে বাঁচতে জেনে নিন নয়া নিয়ম

Reviewed by khokan on 11:38 Rating: 5

প্রধানমন্ত্রীর অটোগ্রাফের পর বিয়ের প্রস্তাব পাচ্ছেন বাঁকুড়ার রীতা

23:10

প্রধানমন্ত্রীর অটোগ্রাফ পেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন কলেজ ছাত্রী রীতা মুদি। কলকাতা থেকে ২৩০ কিলোমিটার দূরে বাঁকুড়ার রানিবাঁধের শালগেড়া গ্রামের বাসিন্দা রীতা এখন রীতিমতো সেলিব্রিটি। বাড়িতে অতিথিদের ভিড় তো লেগেই আছে, এমনকি বিয়ের প্রস্তাবও পেয়েছেন ১৯ বছরের তরুণী।

গত ১৬ জুলাই মেদিনীপুরে নরেন্দ্র মোদীর সভায় ভেঙে পড়েছিল শামিয়ানার একাংশ। আহত হয়েছিলেন শতাধিক। কয়েকজনকে ভর্তি করা হয়েছিল মেদিনীপুর হাসপাতালে। সভা শেষে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন নরেন্দ্র মোদী। ওই সভায় মোদীর ভাষণ শুনতে মা ও বোনের সঙ্গে গিয়েছিলেন রীতা মুদিও। শামিয়ানা ভেঙে পড়ার পর তাঁকেও ভর্তি করা হয়েছিল হাসপাতালে। যাঁকে এতদিন টিভিতে দেখে এসেছেন, সেই নরেন্দ্র মোদীকে হাতের কাছে পেয়ে অটোগ্রাফের আবদার জুড়ে দেন 'মোদীভক্ত' রীতা। হাসপাতালের বিছানায় শুয়েই চান প্রধানমন্ত্রীর হস্তাক্ষর। রীতা মুদির কথায়, ''আমি ওনার কাছে একটা অটোগ্রাফ চেয়েছিলাম। উনি একটু দ্বিধাবোধ করছিলেন। তবে জোর করায় আবদার রাখলেন। পাশের একজনের থেকে কাগজ নিয়ে লেখেন, 'রীতা মুদি তুমি সুখে থাক, নরেন্দ্র মোদী'।''

হাসপাতালের বিছানায় শুয়েও প্রধানমন্ত্রীর কাছ থেকে অটোগ্রাফ চেয়ে প্রচারের আলোয় চলে আসেন রীতা মুদি। তাঁর কথায়,''সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে আমার ছবির ছাপায় বিখ্যাত হয়ে গিয়েছি''। তারপর থেকে বদলে গিয়েছে জীবনও। গত ১০ দিন ধরে প্রচুর মানুষ বাড়িতে আসছেন। দেখছেন ওই অটোগ্রাফটি। রীতার কথায়, ''যাঁরা আগে কথা বলতেন না, তাঁরাও আসছেন। বাড়িতে ভিড় লেগেই আছে''।

শুধু যে অভ্যাগতদের ভিড় তাই নয়, বিয়ের প্রস্তাবও পেয়েছে ১৯ বছরের রীতা। তাঁর মা সন্ধ্যা মুদির কথায়, ''রীতার জন্য দুটো বিবাহের প্রস্তাব পেয়েছি। প্রথমটি এসেছে ঝাড়খণ্ডের টাটানগর থেকে। পাত্রের নিজস্ব ব্যবসা। কোনও দাবিদাওয়া নেই। এমনকি তাঁরা নিজেদের বাড়িতেও ডেকেছেন আমাদের। আর একটি প্রস্তাব পেয়েছি বাঁকুড়ার ছাতনা থেকে। পাত্রের নিজস্ব চাষের জমি রয়েছে। মেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে চাই না। এখনও বিয়ে নিয়ে ভাবছি না, তাই আগ্রহ দেখাইনি''। 

প্রধানমন্ত্রীর অটোগ্রাফের আগেও বিয়ের প্রস্তাব পেয়েছিলেন রীতা মুদি। তবে তখন ১ লক্ষ টাকা পণের দাবি করেছিল পাত্রপক্ষ। এত টাকা পণ দেওয়ার ক্ষমতা নেই রীতার বাবা পেশায় কৃষক সুভাষচন্দ্র মুদির। বাঁকুড়া খ্রীষ্টান কলেজের ছাত্রী রীতার কথায়, ''আমি পড়াশোনা করতে চাই। তারপর মাবাবার পছন্দের পাত্রকেই বিয়ে করব''।

সৌ:- zee24ghanta

প্রধানমন্ত্রীর অটোগ্রাফের পর বিয়ের প্রস্তাব পাচ্ছেন বাঁকুড়ার রীতা প্রধানমন্ত্রীর অটোগ্রাফের পর বিয়ের প্রস্তাব পাচ্ছেন বাঁকুড়ার রীতা Reviewed by khokan on 23:10 Rating: 5

এবার SIM ছাড়াই করা যাবে আনলিমিটেড কল!

12:20

যখন Jioর একের পর এক ধামাকা অফারে অন্যান্য টেলিকম সংস্থাগুলি কার্যত কোণঠাসা, তখন অন্যদের থেকে একধাপ এগিয়ে থাকল BSNL। ভারতে প্রথম ইন্টারনেট টেলিফোনি (internet telephony) সার্ভিস শুরু করল রাষ্ট্রায়ত্ত টেলি সংস্থা বিএসএনএল৷ এই পরিষেবায় ভারতের যে কোনও নম্বরে ফোন করতে পারবেন অ্যাপএর সাহায্যে। অর্থাত্, SIM ছাড়াই কল করা যাবে এই অ্যাপএর সাহায্যে। ২৫ জুলাই থকেই চালু হয়ে যাচ্ছে বিএসএনএলএর নতুন পরিষেবা৷

বিএসএনএলএর এই পরিষেবাটি পেতে ডাউনলোড করতে হবে ‘Wings’ নামের একটি অ্যাপ। এই অ্যাপ থেকে আনলিমিটেড কল করতে হলে বছরে ১০৯৯ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। তাহলেই যে কোনও টেলিকম অপারেটরের ইন্টারনেট সার্ভিস বা wifiএর মাধ্যমে ভারতের যে কোনও নম্বরে ফোন করা যাবে। এর জন্য অবশ্য বিএসএনএলএর একটি মোবাইল নম্বরের সঙ্গে অ্যাপটি লিঙ্কড করতে হবে। ‘Wings অ্যাপটি ডাউনলোড করে বিদেশ থেকেও ভারতের যে কোনও নম্বরে ফোন করতে পারবেন গ্রাহকরা। বিশ্বের যে কোনও প্রান্তে wifiএর সংযোগ মিললেই যে কোনও নম্বরে আনলিমিটেড কল করতে পারবে গ্রাহকরা।
সৌ:- zee24ghanta

এবার SIM ছাড়াই করা যাবে আনলিমিটেড কল! এবার SIM ছাড়াই করা যাবে আনলিমিটেড কল! Reviewed by khokan on 12:20 Rating: 5

আজকের দুর্গা


দেবাশীষ মণ্ডল, মেদিনীপুর ঃ- পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অন্তর্গত সরিষা কুনারপুর অঞ্চল হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী রুম্পা প্রামাণিক আজ রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছে নিজকর্মে। সাদামাটা চেহারার গ্রাম্য মেয়েটির রূপের জৌলুস হয়তো তেমন চোখ ধাঁধানো নয়। কিন্তু তার মনের ইচ্ছাশক্তি আর বুকের বল যেকোনো সিনেমার নায়ককে হার মানাবে। নায়ক বললাম এই কারণেই যে, আজকে আমাদের পুরুষ শাসিত সমাজে বিশেষত গ্রাম্য পরিবেশে যেখানে মেয়েদের একগাদা বারণ মেনে আজও চলতে হয়, সেখানে রুম্পা একটু আলাদা তো বটেই।
  ঘটনাটি গতকালের হলেও এমন একটি মেয়ের কথা লিখতে পারিনি ওর কোনো ছবি ছিলোনা বলে। তাই আজ লিখলাম।
   গতকাল যখন স্যার ক্লাসে পড়া বোঝানোয় ব্যস্ত, তখনই বর্ষণমূখর প্রাকৃতিক সৌন্দর্যের টানে কোনো এক ফাঁকে রুম্পার নজর বাইরে চলে যায়। পলকের দৃষ্টিতে হঠাৎ স্কুল বিল্ডিংয়ের ওপারে প্রায় একশো মিটার দুরে ভরা পুকুরে কিছু একটা ছোট্ট জিনিস দৃষ্টি আকর্ষণ করে রুম্পার। ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে যায় মূহুর্তে। স্যারের অনুমতির অপেক্ষা না করেই দে দৌড়। বর্ষার এটেল মাটির কাদায় শাড়ি পরে হিমা দাসের মতো ক্ষিপ্র গতিতে পুরো স্কুল বাউন্ডারি পেরিয়ে জীবনের তোয়াক্কা না করে ভরা দিঘিতে ঝাঁপ। কেউ কিছু বুঝে ওঠার আগেই সাঁতরে গিয়ে তুলে নিয়ে আসে একটি আড়াই বছরের শিশুর শান্ত শরীর। ক্ষণিকের বিহ্বলতা কাটিয়ে আশা ছেড়ে দিয়েও একটা শেষ চেষ্টা করে সকলে। হঠাৎ শিশুটির একটি অঙ্গ নড়ে উঠতেই সবাই আশায় বুক বেঁধে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা করতে কিছুটা কাজ হতেই বেলদা গ্রামীণ হাসপাতাল। শেষ পর্যন্ত শিশুটি এখন বিপদমুক্ত হয়ে চিকিৎসাধীন।
  একটি ফুটফুটে শিশুর প্রাণ বাঁচিয়ে রুম্পা এখন এলাকায় সেলিব্রেটি। শুভেচ্ছা আর ভালোবাসার জোয়ারে ভেসেও নির্লিপ্ত রুম্পা। কাজে সফল হতে পেরে খুব খুশি ও। খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ পড়ুয়ারাও। বিদ্যালয়ের গণিত শিক্ষক মেদিনীপুর বাসী সন্তোষ ভকত প্রতিবেদককে বলেন রুম্পার সাহসিকতা ও সহমর্মীতায় বিদ্যালয়ের শিক্ষক মহল গর্বিত। বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে তাকে সম্বর্ধিত করা হবে।
  রুম্পার সাহসিকতা ও সহমর্মিতা আমাদেরও মুগ্ধ করেছে। সাবাস রুম্পা! জীবনে অনেক বড়ো হও।(সংগৃহীত)

আজকের দুর্গা আজকের দুর্গা Reviewed by Dhuliyan City on 10:27 Rating: 5

অনলাইনে টাকা ট্রান্সফার করতে কোন ব্যাঙ্ক কত চার্জ নেয় জেনে নিন

12:25

অনলাইনে টাকা পাঠাতে হলে এনইএফটি (NEFT), আরটিজিএস (RTGS) এবং আইএমপিএস (IMPS)— এই তিনটির ওপরেই আপনাকে নির্ভর করতে হবে। সাধারণত ব্যাঙ্ক এই অনলাইন লেনদেনের কাজগুলির জন্য ৫০ টাকা করে নেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এই টাকার পরিমাণ কমবেশিও হয়। এসবিআই, আইসিআইসিআই, ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্কে অনলাইন লেনদেনের এই পরিষেবা পেতে কোথায় কত টাকা খরচ হয় জেনে নেওয়া যাক।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এনইএফটি (NEFT) করতে প্রতি ১০,০০০ টাকায় ১ টাকা মাশুল নেয় এসবিআই। আরটিজিএস (RTGS)এর জন্য এসবিআই নেয় ৫ টাকা। ১ টাকা বা ৫ টাকা দিয়ে ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পাঠানো সম্ভব। লেনদেনের পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হলে দিতে হবে ১০ টাকা।

ব্যাঙ্ক অফ বরোদা: ২ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন লেনদেনের জন্য এনইএফটি (NEFT)তে খরচ ১৫ টাকা আর আরটিজিএস (RTGS)এ খরচ ২৫ টাকা। তবে দিনের বিভিন্ন সময়ে পরিষেবা বাবদ ব্যাঙ্কের চার্জ করা টাকার অঙ্ক বিভিন্ন।

আইসিআইসি ব্যাঙ্ক: ১০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন লেনদেনের জন্য এনইএফটি (NEFT)তে খরচ ২.৫ টাকা আর আরটিজিএস (RTGS) করতে লাগে নূন্যতম ২৫ টাকা। এই টাকা দিয়ে ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্য্যন্ত পাঠানো যায়। ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত এনইএফটি (NEFT)তে খরচ ২৫ টাকা।  ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পাঠাতে দিতে হয় ৫০ টাকা। ১ লক্ষ টাকা পাঠাতে আইএমপিএস (IMPS) বাবদ দিতে হয় ৫ টাকা।

এইচডিএফসি: ব্যাঙ্কের শাখায় গিয়ে এনইএফটি (NEFT) বাবদ দিতে হয় ২.৫ টাকা। এখানেও আরটিজিএসের (RTGS) করতে লাগে ২৫ টাকা। আইএমপিএস (IMPS) পরিষেবায় এখানে ৫ টাকা খরচ করে ১ লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যায়। টাকার পরিমাণ তার বেশি হলে দিতে হয় ১৫ টাকা।

** সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রেই আলাদা করে জিএসটি দিতে হয়।

READ SOURCE
Zee News 24 Ghanta

অনলাইনে টাকা ট্রান্সফার করতে কোন ব্যাঙ্ক কত চার্জ নেয় জেনে নিন অনলাইনে টাকা ট্রান্সফার করতে কোন ব্যাঙ্ক কত চার্জ নেয় জেনে নিন Reviewed by khokan on 12:25 Rating: 5

SBI তে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে অবশ্যই পড়ুন

13:32

লেনদেনকে আরও সহজ করল ভারতীয় স্টেট ব্যাংক৷ মোবাইল অ্যাপের মাধ্যেমেই এবার হবে আদান-প্রদান৷ তবে, সেজন্য প্রয়োজন পড়বে আইএফএসসি (IFSC) কোডের৷ ট্যুইটারে এমনই জানান প্রথম সারির এই ব্যাংকটি৷ বিএইচআইএস এসবিআই পে, মোবাইল অ্যাপটি তেরি হয়েছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) প্রক্রিয়াটির উপর নির্ভর করে৷ যেখানে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে সম্ভব হবে লেনদেন৷ মাধ্যম হিসেবে থাকছে একটি মোবাইল অ্যাপ৷ সুবিধাটির জন্য মোবাইল নম্বরের সঙ্গে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করানো বাধ্যতামূলক৷

মোবাইল অ্যাপটির বিষয়ে জেনে নিন কয়েকটি তথ্য-

১) বিএইচআইএস এসবিআই পে, মোবাইল অ্যাপটির মাধ্যমে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা৷
২) শুধুমাত্র ব্যাংকেই নয়, লেনদেনের সুযোগ থাকবে অন্যান্য ক্ষেত্রেও৷ প্রি-পেড, পোস্ট-পেড, ডিটিএইচ কানেকশনের বিল মেটানো যাবে কার্ডটি ব্যবহার করে৷ এছাড়া, খাবারের অর্ডার দেওয়ার জন্য অনেকেই অ্যাপ ব্যবহার করেন৷ সেক্ষেত্রেও, সাহায্য করবে এসবিআইয়ের এই মোবাইল অ্যাপটি৷
৩) মোবাইল অ্যাপটি মাধ্যমে পাঁচ প্রকারের লেনদেন সম্ভব হবে৷ যার মধ্যে ভার্চুয়াল আইডি, আইএফএসসি কোড, আধার নম্বরের মাধ্যমে, কিউআর কোড অন্যতম৷
৪) মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে একটি নির্দিষ্ট অ্যাড্রেস ব্যবহার করে লেনদেন করতে পারবেন৷
৫) “xyz@sbi” এই ফরম্যাটে গ্রাহক একটি ভার্চুয়াল অ্যাড্রেস পাবেন৷ থাকবে একটি আলাদা আইডি৷ ইউজার একটি VPA তৈরি করতে পারবেন যখন নিজেকে রেজিস্টার করবেন অ্যাপটিতে৷
৬) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, VPA মাধ্যমে অনেকগুলি অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন৷ ফোন চুরি হয়ে গেলে মোবাইল নম্বরটি অবশ্যই ব্লক করুন৷ তবেই, সুরক্ষিত হবে
আপনার অ্যাকাউন্টটি৷
৭) অ্যাপটিতে লগ-ইন করলে ইউজার দুটি অপশন পাবেন৷ ‘নেভিগেট টু পে’ এবং ‘নেভিগেট টু কালেক্ট’৷ এই দুটির মাধ্যমেই সম্ভব হবে লেনদেন পর্ব৷ এরপর, অ্যাকাউন্ট নম্বর সহ বেশ কিছু তথ্যর প্রয়োজন পড়বে৷

সৌজন্যে :- Kolkata24x7

SBI তে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে অবশ্যই পড়ুন SBI তে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে অবশ্যই পড়ুন Reviewed by khokan on 13:32 Rating: 5

ভারতে উর্দুতে রামায়ণ অনুবাদ করলেন মুসলিম অধ্যাপিকা :

07:26

সাম্প্রতিক সময়ে বিশ্বের সকল সংঘাতের মূলে ধর্ম নিয়ে বাড়াবাড়িকেই মনে করা হয়। ইসলামের নামে সন্ত্রাসবাদ, আবার কোথাও ভগবান রামচন্দ্রকে হাতিয়ার করে ধ্বংসলীলা চালানো এখন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে এসবের মধ্যেই ভগবান রামচন্দ্রকে সম্প্রীতির মাধ্যম হিসেবে ব্যবহার করলেন এক মুসলিম নারী। পুরো রামায়ণ মহাকাব্য উর্দুতে অনুবাদ করেছেন ভারতের কানপুরের অধ্যাপিকা ড. মাহি তালাত সিদ্দিকি।

তিনি জানান, দুই বছর আগে তাকে রামায়ণ উপহার দিয়েছিলেন বদ্রী নারায়ণ তিওয়ারি নামে কানপুরের এক বাসিন্দা। উপহার পাওয়ামাত্র মহাকাব্যটি অনুবাদ করার সিদ্ধান্ত নেন তালাত। প্রথম ছয়মাস ব্যয় করেছেন রামায়ণ পড়ে তার অন্তর্নিহিত অর্থ বুঝতে। তারপরই শুরু করেন লিখতে। দেড় বছরের কঠোর পরিশ্রমের পর সফল হন তিনি।

তিনি বলেন, অন্য ধর্মগ্রন্থের মতো রামায়ণও খুব সুন্দর। রামায়ণেও লুকিয়ে রয়েছে শান্তি আর ভ্রাতৃত্বের বাণী। এর লেখনীও খুব সুন্দর, অনুবাদ করার সময় আমি মানসিকভাবে শান্তি পেয়েছি।

তার দাবি, দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির নিদর্শন তৈরি করতেই তার এই উদ্যোগ।

তালাত বলেন, কিছু মানুষ আছেন যারা ধর্মের নামে উসকানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করেন। কোনও ধর্মই একে অপরকে ঘৃণা করতে শেখায় না। প্রত্যেকেরই উচিত প্রত্যেক ধর্মকে সম্মান জানানো।

তিনি আরও বলেন, সব ধর্মের মানুষেরই উচিত অন্য ধর্মকে বোঝা। মুসলিমরা যাতে রামচন্দ্র সম্পর্কে জানতে পারেন তা নিশ্চিত করতেই রামায়ণ লেখার এই উদ্যোগ।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভারতে উর্দুতে রামায়ণ অনুবাদ করলেন মুসলিম অধ্যাপিকা : ভারতে উর্দুতে রামায়ণ অনুবাদ করলেন মুসলিম অধ্যাপিকা : Reviewed by khokan on 07:26 Rating: 5
Powered by Blogger.