Results for ধুলিয়ান নিউজ

সামশেরগঞ্জে স্কুল ছাত্রীর জেদে বাড়িতে শৌচাগার

10:09

সামশেরগঞ্জ, ২০ নভেম্বর : বাড়িতে শৌচাগার না থাকায় স্কুলে প্রতিদিন শুনতে হত গঞ্জনা। স্কুলের মাঠে প্রার্থনার লাইনে দাঁড়িয়ে রোজ শিক্ষকের প্রশ্নের সামনে পড়তে হত ছোট্ট মেয়েটিকে। সহপাঠীদের কাছে শুনতে হত কটূক্তি। লজ্জায় স্কুল যাওয়া বন্ধ করে চতুর্থ শ্রেণির ছাত্রী সুষমা খাতুন। নিমতিতা প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্রী একারণে একমাস স্কুল যায়নি। অবশেষে মেয়ের জেদের সামনে হার মানে আম্মা সায়েমা বিবি। নিজের কানের দুল ও ছাগল বিক্রি করে তিনি বাড়িতে শৌচাগার নির্মাণ করেন। সামশেরগঞ্জ ব্লকের শেরপুরের এই ঘটনা এলাকাবাসীর কাছে এক অন্যন্য নজির। এলাকার BDO সুষমাকে পুরষ্কৃত করার করার কথা ঘোষণা করেছেন।


সৌজন্যে ... www.eenaduindia.com

সামশেরগঞ্জে স্কুল ছাত্রীর জেদে বাড়িতে শৌচাগার সামশেরগঞ্জে স্কুল ছাত্রীর জেদে বাড়িতে শৌচাগার Reviewed by khokan on 10:09 Rating: 5

ক্ষুদিরাম বসুর প্রয়ান দিবস পালিত হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে

সামশেরগঞ্জ ১১ আগস্ট:- অাজ শনিবার ১১ই আগস্ট বিপ্লবী শহীদ  ক্ষুদিরাম বসুর ১১১তম  প্রয়াণ দিবস পালিত হল সামশেরগঞ্জের নুর মুহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে।  এদিন প্রয়ান দিবসে সামশেরগঞ্জ থানার পক্ষ থেকে  এই নুর মুহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন  কর্মসূচি পালন করা হয়। এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  নুর মহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত  গর্ভানিং বডির পেসিডেন্ট মানীয় খলিলুর রহমান মহাশয়।এছাড়া  উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ থানার  মেজো বাবু মেশের আলি মহাশয়,ও এই কলেজের শিক্ষক/শিক্ষিকা এবং ছাত্র- ছাত্রীরা।

ছবি ও তথ্য :-MD Asaduzzaman

ক্ষুদিরাম বসুর প্রয়ান দিবস পালিত হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ক্ষুদিরাম বসুর প্রয়ান দিবস পালিত হল মুর্শিদাবাদের  সামশেরগঞ্জে Reviewed by Dhuliyan City on 04:53 Rating: 5

ছাত্রীকে অপহরণ করে সারা রাত পাশোবীক অত্যাচার চালাল দুষ্কৃতিরা

সামশেরগঞ্জ , ৫ জুলাই : এক ছাত্রীকে অপহরণ করে পাশবিক অত্যাচার চালানোর পর মৃত্যু বলে ফেলে যাওয়ার অভিযোগ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে l । পরিবার ও স্থানীয় সূত্রে খবর , গত কাল দশটার সময় সেই ছাত্রী বাড়ি থেকে হাউস নগর হাই মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য স্কুলে যাই l

সেখানে গিয়ে সে জানতে পারে তার ব্যাংক একাউন্টে কিছু টাকা ঢুকেছে সেই টাকা তুলার জন্য তখন সেই স্কুল থেকে বেরিয়ে পড়ে l সেই স্কুল থেকে সরাসরি চলে য়ায় ধুলিয়ান ডাকবাংলা মোড়ে ব্যংকে টাকা তোলার জন্য l ব্যাংকের নিকটে একজন পরিচিত ও কয়েকজন অপরিচিত লোককে দেখতে পায় l এর মধ্যে একজন অপরিচিত লোক পিছন দিক থেকে মুখে কিছু শুকিয়ে দিলে সে অজ্ঞান হয়ে পড়ে l অচৈতন্য অবস্থায় সেখান থেকে তারা কোন এক জায়গায় নিয়ে গিয়ে সারারাত ব্যাপী পাশবিক অত্যাচার চালায় সে ছাত্রের উপর l আজ সকালে মৃত্যু হয়েছে ভেবে সে ছাত্রীকে তার বাড়ির সামনে সকাল ছটা নাগাদ ফেলে তারা পালিয়ে যায় l আর মাথায় কপালে ও হাতে ক্ষতের চিহ্ন রয়েছে l সেই ছাত্রী এখন অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে l ছাত্রীর মা  বলেন , আজ সকালে মেয়ে মৃত্যু হয়েছে বলে বাড়ির সামনে কে বা কারা ফেলে চলে যায় l পরে মেয়ের নিকট জানতে পারি যে একজন পরিচিত লোক তাদের মধ্যে ছিল বলেই মেয়ের চোখ উপড়ে ফেলার চেষ্টা করে l কিন্তু মৃত্যু হয়েছে ভেবে বাড়ির সামনে ফেলে চলে যায় l ছাত্রীর পরিবারের সদস্যরা জনান এই  অত্যাচার যারা চালিয়েছে তাদের কঠর শাস্তি চাই ।

সুত্রঃ মধ্যবঙ্গ সংবাদ

ছাত্রীকে অপহরণ করে সারা রাত পাশোবীক অত্যাচার চালাল দুষ্কৃতিরা ছাত্রীকে অপহরণ করে সারা রাত পাশোবীক অত্যাচার চালাল দুষ্কৃতিরা Reviewed by Dhuliyan City on 10:18 Rating: 5

বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে খুন সমাজকর্মী

ধুলিয়ান : বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হলো এক সমাজকর্মীকে। মৃত ওই সমাজকর্মীর নাম মোতাহার হোসেন (৫০)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নামো চাচন্ড গ্রামে। ঘটনার পর থেকেই বাড়ি থেকে পলাতক অভিযুক্ত আসমা বিবি ও তার প্রেমিক বানী ইসরাইল। স্বামীকে খুন করার অপরাধে বানী ইসরাইলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নিহত সমাজকর্মী মোতাহার হোসেনের স্ত্রী কায়েমা বিবি।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, স্বামী বিদেশে থাকার সুবাদে প্রতিবেশি এক যুবক বানী ইসরাইলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে আসমা বিবি নামে ওই মহিলার। স্বামীর অনুপস্থিতিতে অবাধেই নিত্যদিন মহিলার বাড়ি যাতায়াত করতো গ্রামেরই যুবক বানী ইসরাইল। তাদের এই যাতায়াতের খবর এলাকায় জানাজানি হতেই শনিবার রাতে আসমা বিবির বাড়িতে হানা দেয় গ্রামবাসীরা। হাতেনাতেই ধরা পড়তেই শুরু হয় ধস্তাধস্তি। বানী ইসরাইল নিজেকে রক্ষা করতে তার কাছে থাকা চাকু দিয়ে হঠাতই মোতাহার হোসেনের উপর আক্রমন করে। পেটে চাকু ভরে দিয়ে কোনোরকমে পালিয়ে যায় সে। গ্রামবাসীরা ছুটে এসে তাকে অনুপনগর হাসপাতাল ও পরে জঙ্গীপুর মহুকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। মোতাহার হোসেনের স্ত্রীর অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।  

সুএ TDN BANGLA

বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে খুন সমাজকর্মী বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে খুন সমাজকর্মী Reviewed by Dhuliyan City on 22:32 Rating: 5

সামশেরগঞ্জে হটাৎ করে এমন সমস্যা হল কেন?

ধুলিয়ান ১ জুলাই :- সামশেরগঞ্জের বেশ কিছু জায়গায় কিছুদিন থেকে বিদ্যুতের বিশাল সমস্যা চলছে।বারবার ট্রান্সফর্মা পুড়ে যাওয়া থেকে শুরু করে দফায় দফায় লোডশেডিং,বিশেষ করে রাতে প্রচন্ড লো ভোল্টেজ ও লাইন সিরিজ সহ নানা সমস্যা লেগেই আছে।উন্নয়নের যুগে এবং বদলে যাওয়া সামশেরগঞ্জে হটাৎ করে এমন সমস্যা হল কেন?
          বর্তমানে বহুল প্রচলিত যানবাহন টুকটুকি।ব্যাটারি চালিত ছোট যানবাহন।৪ জন যাত্রী বহনে সক্ষম ।সামশেরগঞ্জে কয়েক হাজার ব্যাটারি চালিত এই টুকটুকি গাড়ি চলছে।আমাদের সামশেরগঞ্জে বছর খানেক আগেও এই রিক্সা তেমন চল ছিল না।কিন্তু এখন অলিতে গলিতে এই ব্যাটারি চালিত রিকশা চলছে।মানুষ চালিত রিক্সার চেয়ে এই রিক্সাগুলো ভালো। একটা দরিদ্র মানুষকে পাশবিক শ্রম থেকে বাচিয়ে দিচ্ছে এই প্রযুক্তি । অনেক বেকার ছেলের জীবন জীবিকা জড়িত।যুগের সাথে তাল মিলিয়ে ব্যাপক হারে বেড়েছে এই রিকশা।এই রিকশা আসার ফলে বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে।পাবলিক পরিবহন ব্যবস্থারও আমূল মেজাজ পাল্টে দিয়েছে এই টুকটুকি।অল্প খরচে খুব সহজে হালকা দূরের গন্তব্যে পৌঁছনো যাচ্ছে।'ইউনিয়ন' নাম দিয়ে তোলা আদায়ের মাধ্যমে শোষণও চলছে।চালকেরা নানা কারণে তোলা দিতে বাধ্য হয়।অভিযোগ,প্রশাসনের মদতে চলে এই তোলাবাজি।
এই টুকটুকি রিক্সার চালন শক্তিই হল ব্যাটারি।ফলে প্রতিদিন ব্যাটারি চার্জ করতে হয়।সারাদিন গাড়ি চালিয়ে রাতে চার্জ করে সকল গাড়ি চালক।একটি রিকশা ফুল চার্জ হতে বিদ্যুৎ খরচ হয় প্রায় ৭ ইউনিট।তাহলে ধুলিয়ান সহ সামশেরগঞ্জে কয়েক হাজার টুকটুকি প্রতিদিন চার্জ করতে কয়েক হাজার ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে।বিদ্যুৎ সরবরাহ বিভাগ আলাদা করে তো আর ব্যাটারি চার্জ করার জন্য বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করেনি সাধারণ আলো পাখা জ্বালানোর জন্য যে সরবরাহ দরকার হয় সেটা থেকে এই টুকটুকি চার্জ করা হচ্ছে।এই ব্যাটারি চার্জের জন্য বিদ্যুৎ বেশির ভাগই চুরি করে করা হচ্ছে।কিছু জায়গায় অবৈধ ভাবে বিদ্যুৎ চুরি করে ব্যাবসায়িক ভাবে ব্যাটারি চার্জ পয়েন্ট অবধি গড়ে উঠছে।হাতে গোনা কিছু সৎ চালক বৈধ সংযোগ থেকেও চার্জ করছে।গ্রামের দিকে ৬৩ kv বা ১০০ kv ট্রান্সফর্মা লাগানো থাকে।বিদ্যুৎ বিভাগের নজরদারির অভাব ও উদাসীনতায় হুকিং করে এমনিতেই বিদ্যুৎ চুরি হয় তার উপর এই টুকটুকি চার্জ সমস্যাকে আরও জটিল করে তুলেছে। বিদ্যুৎ বিভাগ এতই অলস এবং নিষ্কর্মা যে সামান্য ফিউজ সারাতে ঠিক সময়ে আসেনা।বহরমপুরের কল সেন্টারের ফিউজ সারানোর আবেদন করতে হয়।এবেলা আবেদন করে ঐ বেলা বিদ্যুৎ কর্মীরা ফিউজ সারাতে আসে।স্থানীয় মানুষেরাই নিজে ফিউজ সারিয়ে নিতে বাধ্য হয়।
আসল বিষয় হচ্ছে ট্রান্সফরমারের লোড ক্যাপাসিটির বাইরে যদি বহুল পরিমানে বিদ্যুৎ ব্যবহার হয় তাহলে লো ভোল্টেজ বা ট্রান্সফর্মা বিকলের মতো সমস্যা হবেই এবং সেটাই হচ্ছে।সমস্যা থেকে মুক্তির উপায়?
প্রথমত,পুরসভা ও পঞ্চায়েত গুলির মাধ্যমে ব্যাটারি চালিত টুকটুকি রিক্সার রেজিস্ট্রেশন করে নিয়ন্ত্রণ করা ও ব্যাটারি চালিত রিক্সা র বদলে সোলার প্যানেল যুক্ত রিক্সার ব্যবহারে জোর দেওয়া।আপাতত যতদিন এসব না হচ্ছে ততদিন বিদ্যুৎ বিভাগের উচিত বিদ্যুৎ সরবরাহ ব্যাবস্থার উন্নতি করা ও অবৈধ বিদুৎ চুরি বন্ধ করা।যুগের সাথে তালমিলিয়ে চলতে গিয়ে ট্রেনে যেমন মোবাইল ল্যাপটপ চার্জিং পয়েন্ট থাকে তেমনই বিদ্যুৎ বিভাগের বিশেষ উদ্যোগে সরকারি ভাবে নানা জায়গায় টুকটুকি চার্জিং পয়েন্ট করা।

‌◆◆◆মোতাহার আলি◆◆◆

Source :- https://m.facebook.com/story.php?story_fbid=1282371495231943&id=100003773134376

সামশেরগঞ্জে হটাৎ করে এমন সমস্যা হল কেন? সামশেরগঞ্জে হটাৎ করে এমন সমস্যা হল কেন? Reviewed by Dhuliyan City on 10:20 Rating: 5

কংগ্রেসের ৫ জন জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

11:04

আজকে মালঞ্চা ,গাজিনগর অঞ্চলের অধীন মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস জয়ী প্রার্থী,
৫ জন কংগ্রেস ছেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাদের নাম: উতেম কুমার সাহা, সীমান্ত দাস ,রুমা দাস ,মির শরাব আলি, রোমিসা বিবি, #আনারুল_হক(বিপ্লব) হাতধরে তারা তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন.

কংগ্রেসের ৫ জন জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কংগ্রেসের ৫ জন জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। Reviewed by khokan on 11:04 Rating: 5

কালী মন্দির থেকে গয়না চুরি

ধুলিয়ান ১০ এপ্রিল :- সামশেরগঞ্জ ব্লকের মহেশটোলা শ্মশানে এক কালী মন্দির থেকে চুরি হয়ে গেল বিগ্রহের সোনা ও রুপোর গয়না । মন্দির কর্তৃপক্ষের দাবি এই মন্দির টি ৭০ বছরের পুরনো । ওই মন্দিরের বিগ্রহের গায়ে ছিল ১.৫ ভরি সোনা ও দেড় থেকে দুই কেজি রুপোর গয়না । সোমবার সকালে পুরোহিত মন্দিরে পুজো করতে  এসে দেখেন তালা খোলা । বিগ্রহের গায়ের সব গয়না উধাও । সামশেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে , মন্দিরের চুরির খবর পেয়ে তদন্তে নেমেছে ।



কালী মন্দির থেকে গয়না চুরি কালী মন্দির থেকে গয়না চুরি Reviewed by Dhuliyan City on 02:20 Rating: 5

ফের সামশেরগঞ্জ থানা পুলিশের তৎপরতায় হেরোইন উদ্ধার

সামশেরগঞ্জ :-ফের মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা পুলিশ তৎপরতায় ৪৭৫ গ্রাম হেরোইন উদ্ধার। কয়েক লক্ষ টাকার হেরোইন সহ দুই পাচারকারী গ্রেফতার। পুলিশ সূত্রে জানা যায় -গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান সি জি মোড় থেকে ধৃত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সইবুর সেখ ও আনেকুল সেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানা এলাকায়। তারা মালদা থেকে হেরোইন কিনে এনেছিল বিহারে বিক্রি করা জন্য।তবে তাদের মূল পানডা কে এই বিষয়ে তদন্ত করছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

সূত্রঃ নিউজ 24×7 বাংলা,

লিংক :-http://news24x7bangla.in/police-recovered-the-heroin-from-the-hands-of-samsharganj-police-station/

ফের সামশেরগঞ্জ থানা পুলিশের তৎপরতায় হেরোইন উদ্ধার ফের সামশেরগঞ্জ থানা পুলিশের তৎপরতায় হেরোইন উদ্ধার

Reviewed by Dhuliyan City on 23:03 Rating: 5

মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবিতে জেলাজুড়ে জাতীয় সড়কে মানব বন্ধন


সামশেরগঞ্জ : "২০১৮ সালই হোক মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাল" এই শিরোনামে আজ এসআইও-র  জেলাজুড়ে ৩৪ নং জাতীয় সড়কে মানব বন্ধন দিবস পালন করলো। ভারতবর্ষের অন্যতম একটি জেলা হলো মুর্শিদাবাদ। ১৯৫৭ সালে এই মুর্শিদাবাদ জেলাতেই ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ হয়েছিল, আবার একসময় এই মুর্শিদাবাদ জেলা অবিভক্ত বাংলা-বিহার-ওড়িশার রাজধানী হিসাবেও সকলেই জানে মুর্শিদাবাদের নাম। সেই সময়ে ইংরেজ লর্ড ক্লাইভ এই জেলার সংস্কৃতি, শিক্ষা, পরিবেশ, দেখে তিনি বলেছিলেন এই জেলা "লন্ডন শহরকেও হার মানাবে" বলে তিনি সেই সময়ে মন্তব্য করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য আজ এই জেলা আজ মরূদ্যানে পরিণত হয়েছে। জেলা বাসী দীর্ঘদিন ধরে তাদের নিজের জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে সরকারকে। ডান-বাম সরকারও দেশ স্বাধীনের সত্তর বছর পরেও এই জেলায় একটিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেনি, এমনকি বর্তমান "মা মাটি সরকার এব্যাপারে কোনো পরিকল্পনা রাখেনি।" এই জেলার মানুষ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে এই জেলাবাসি। কিন্ত সরকার তাদের দাবি পূরণে দুর্বলতা দেখালে আন্দোলনে নামে জেলা বাসি। ৮০ লক্ষ জনসংখ্যা বিশিষ্ঠ এই জেলাতে আজও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই।ক্ষোভ জাগে বুদ্ধিজীবী মহলে। তাই আজ স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইনডিয়া (এসআইও) -র পক্ষ থেকে আজ মুর্শিদাবাদ জেলাজুড়ে ৩৪ নং জাতীয় সড়কে মানব বন্ধন পালিত হয়। কিন্তু আজও কেন স্বাধীনতার সত্তর বছর পরও এই ঐতিহাসিক জেলায় একটিও বিশ্ববিদ্যালয় নেই কেন? প্রশ্ন জাগে এই জেলা বাসির মনে। তবে কি এই জেলাকে পিছিয়ে রাখা হয়েছে। জেলাবাসির দাবি আমাদের কি শিক্ষার অধিকার নেই, আমরা কি শিক্ষার অধিকার মৌলিক অধিকার তা থেকে আমাদের জেলাকে বঞ্চিত রাখা হয়েছে কেন? আজ এই নতুন বছরের শুরু হওয়ায় মধ্য দিয়ে এই জেলাবাসী সরকারকে জানাতে চাই এই মুর্শিদাবাদ জেলায় ২০১৮ সালই যেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাল হয়। তাই আজকের এই জেলাজুড়ে জাতীয় সড়কে মানব বন্ধন। সংগঠনের পক্ষথেকে বলা হয় এই ঐতিহ্যপূর্ন এই জেলায় আজও কোনো ডান-বাম সরকার বিশ্ববিদ্যালয়ের জন্য চিন্তা ভাবনা করেনি যদিও এই জেলাবাসি দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে তাই আমরা এর আগেও বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেছি এবং আগামীতে মুর্শিদাবাদে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবো বলে দাবি করা হয় সংগঠনের পক্ষ থেকে।

মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবিতে জেলাজুড়ে জাতীয় সড়কে মানব বন্ধন মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবিতে জেলাজুড়ে জাতীয় সড়কে মানব বন্ধন Reviewed by Dhuliyan City on 08:35 Rating: 5

উন্মুক্ত মল বিহীন সপ্তার উৎযাপন পালিত হল আজ ঘনেশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের

ধুলিয়ান ২০ নভেম্বর :- উন্মুক্ত মল বিহীন সপ্তার উৎযাপন পালিত হল আজ ঘনেশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের । রাজ্য জুরে পালিত হতে নির্মল বাংলা অভিযান ।


এদিন ধুলিয়ান চক্র, অরাঙ্গাবাদ চক্র, ফারাক্কা চক্র সহ রাজ্যের বিভিন্ন চক্রে পালিত হচ্ছে , উন্মুক্ত মল বিহীন সপ্তার উৎযাপন পালিত হবে ( ১৮/১২/২০১৭ - ২৩/১২/২০১৭ ) পর্যন্ত । এদিন ঘনেশ্যামপুর প্রাথমিক উন্মুক্ত মল বিহীন উদযাপনে উপস্থিত ছিলেন ধুলিয়ান চক্রের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ সহ সামশেরগঞ্জ বিডিও জয়দ্বীপ চক্রবর্তী , স্কুল পড়ুয়াদের স্বচ্ছ থাকার সমন্ধে বোঝানো যে তাঁরা যেন , খোলা জায়গায় শৌচকর্ম না করে,যেখানে সেখানে আবর্জনা না ফেলে । ও পরিস্কার পরিচ্ছন্ন থাকা থেকে শুরু করে অনেক সমন্ধে বোঝানো হয় ।


উন্মুক্ত মল বিহীন সপ্তার উৎযাপন পালিত হল আজ ঘনেশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের উন্মুক্ত মল বিহীন সপ্তার উৎযাপন পালিত হল আজ ঘনেশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের Reviewed by Dhuliyan City on 09:23 Rating: 5

এক কিলো হেরোইন সহ এক জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ

ধুলিয়ান ১৯ ডিসেম্বর :- মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা পুলিশের তৎপরতায়  ফের ১ কেজি হেরোইন সহ এক পাচারকারী গ্রেপ্তার  । বিগত কয়েক মাস ধরে সামশেরগঞ্জ থানা পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে  বেআইনি মদ ব্যাবসা সহ ,অস্ত্র পাচার , জাল নোট ,সহ  বেআইনি কাজ থেকে শুরু করে অনেক কাজে সাফল্য এনেছে । বিগত শনিবার ( ২৬ /১২/২০১৭ )  এক লক্ষ্য টাকার জাল নোট বাজেয়াপ্ত করে । সেই ঘোর করতে না কাটতেই গত কাল  সোমবার ৩৪ নং জাতীয় সড়কে ডাকবাংলো এলাকা থেকে সমীর সেখ নামে এক ব্যাক্তিকে আটক করে সামশেরগঞ্জ থানার পুলিশ , তাকে সার্চ করে , তাঁর কাছ থেকে ১ কিলো হেরোইন উদ্ধার হয়। সামশেরগঞ্জ থানার ওসি শ্রী অমিত ভগত জানান, ঐ ব্যাক্তি ডাকবাংলো হয়ে পাকুড়ের উদ্যশ্যে হেরোইন নিয়ে যাচ্ছিলো বলে জানা যায় । ধৃত সমীর শেখ কে আজ জঙ্গিপুর কোর্টে তুলা হলে , তাকে দুদিন ডিমানতে রাখার নির্দেশ দেন ।

এক কিলো হেরোইন সহ এক জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ এক কিলো হেরোইন সহ এক জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ Reviewed by Dhuliyan City on 06:43 Rating: 5

সামশেরগঞ্জে ইুয়থুস ইসলামিক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে তিন দিন ব্যাপি (তার বিয়াতি) প্রগ্রাম

ধুলিয়ান ১৭ ডিসেম্বর  :- ইয়থুস  ইসলামিক অ্যাসোসিয়েশন এর  উদ্যোগে ১৫ থেকে ১৭ ডিসেম্বর  তার বিয়াতি পোগ্রাম অনুষ্ঠিত হল  মুর্শিদাবাদে সামশেরগঞ্জের  হাউসনগর হাই মাদ্রাসায়।এই( তার বিয়াতি) পোগ্রামের শিরনাম হল Come TobThe Light,।এই তিন দিনব্যাপী প্রোগ্রামের রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১৫০ জন ছাত্র যুবক অংশ গ্রহণ করেন।
এই প্রোগ্রামের অনুষ্ঠানের শুভ সূচনা  করেন জনাব কাউসার অালি তিনি  কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এই পরে প্রগ্রামে উপস্থিত বক্তাগণেরা পর্যায়ক্রমে তাদের মূল্যবান বক্তব্যগুলি পেশ করেন। তার পরে মালদার ভাগিরতী হাইস্কুলের প্রধান শিক্ষক যে নাম শামসুদ্দোহা সাহেব বলেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন  ব্যাবস্থা ওপর একটি ছাত্র গর্ভ আলোচনা রাখেন, এবং তিনি বলেন ইসলামকে যদি আমরা সম্পূর্ণ রূপে মেনে চলি তাহলে আমাদের জীবনে শান্তি বিরাজ করবে। এর পরে বক্তব্য রাখেন ডাঃ অাবু  দাইয়ান তিনি বলেন  মুসলিম সমাজ অাজ  বিভিন্ন দিক থেকে অপ-সংস্কৃতির শিকার হচেছ,, তাই অামাদের ইসলামিক সংস্কৃতি সমাজের বুকে ছড়িয়ে দিতে হবে। এছাড়া এই প্রোগ্রামে একটি Pannal Discussion  এর অায়োজন করা হয়। যার বিষয় ছিল ' বর্তমান ভারতের পরিস্থিতি ও আমরা:,  এ বিষয়ে বক্তৃতা  রাখেন বাসুদেবপুর হাই স্কুল এর শিক্ষক সাবির অালি সাহেব বলেন, বর্তমান ভারতে যেভাবে মুসলিমদের টার্গেট করা হচ্ছে, তাতে আমাদের কে হতাশ হলে হবে না।অাল্লাহ ওপর ভরসা  রেখে এগিয়ে যেতে হবে। এর পর শেষ পর্যায়ে বক্তব্য রাখেন সংগঠের রাজ্য সভাপতি বাহারুল ইসলাম বিভিন্ন সামাজিক  সচেতনের বিষয়ে বক্তব্য রেখে পোগ্রামের সমাপ্তি ঘোষনা করেন।
সামশেরগঞ্জে ইুয়থুস ইসলামিক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে তিন দিন ব্যাপি (তার বিয়াতি) প্রগ্রাম সামশেরগঞ্জে ইুয়থুস ইসলামিক অ্যাসোসিয়েশন   এর উদ্যোগে তিন দিন ব্যাপি (তার বিয়াতি)  প্রগ্রাম Reviewed by Dhuliyan City on 02:01 Rating: 5

১ লক্ষ্য জাল নোট সহ তিন জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ


ধুলিয়ান ১৭ ডিসেম্বর :- ১ লক্ষ্য জাল নোট সহ গ্রেপ্তার তিন ব্যাক্তি ।  গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে     সামশেরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ধুলিয়ান বাজার থেকে  ১ লক্ষ্য জাল নোট  সহ তিন জন পাচারকারিকে আটক করে ।
 
তিন জন ধৃত ব্যাক্তি



সামশেরগঞ্জ থানার ওসি শ্রী অমিত ভগত জানান , শনিবার রাত্রি ৯ নাগাদ ৩ জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে এক লক্ষ্য টাকা জাল নোট উদ্ধার করা হয় ।  সবগুলো ৫০০ টাকার নোট। ধৃত ব্যাক্তিদের নাম (1) আকবর আলি  (২) আবু তাহের ,সুতি থানার এলাকা  বাসিন্দা, (৩)  সাত্তার শেখ , সাহেবগঞ্জ ঝাড়খণ্ড । মুর্শিদাবাদ জেলা পুলিশ জানান এই প্রথমবার ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে জেলা থেকে । 


৫০০ টাকার জাল নোট
১ লক্ষ্য জাল নোট সহ তিন জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ ১ লক্ষ্য জাল নোট সহ তিন জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ Reviewed by Dhuliyan City on 19:31 Rating: 5

ভোজালির কোপে নাবালকের মৃত্যু

ধুলিয়ান ১২ ডিসেম্বর :- মাদ্যপ যুবকের তান্ডব প্রতিবাদ করায় ভোজালির কোপ, হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তরদীপ এলাকায়। রিজুয়ানের অতীয় কাছে জানাযায় গত শনীবার রাত ১০ টা নাগাদ স্থানীয় নাবালক রিজুয়ান সেখ(১৫) ডিম কিনে বাড়ি ফিরছিল সেই সময়ে আফুরুদ্দিন সেখ নামে এক মদ্যপ যুবক এলাকায় তান্ডব চালায়, এর প্রতিবাদ করেছিল রিজুয়ান , সেই সময়ে তাকে ভোজালির কোপ মারে সেই মদ্যপ, প্রথমে তাকে জঙ্গীপুর মহকুমা হাসপাতাল ও পরে অবস্থা অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তী করা হয়। গতকাল রাতে তার মৃত্যু হয়। তথ্য – বিনয় রায়

ভোজালির কোপে নাবালকের মৃত্যু ভোজালির কোপে নাবালকের মৃত্যু

Reviewed by Dhuliyan City on 02:07 Rating: 5

ফের বাল্যবিবাহ প্রতিরোধের করলো ব্লক প্রশাসন।

মুর্শিদাবাদ :- সামশেরগঞ্জে এক নাবালিকা ছাত্রীর বিয়ে রুখে দিলো ব্লক প্রশাসন। আগামী শনিবার ব্লকের গাজিনগরের বদরুল সেখের মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী জাসমিনারা খাতুনের (১৬) সাথে ব্লকেরই সাকারঘাট গ্রামের জামিরুদ্দিন সেখের বিয়ে হওয়ার কথা। কিন্তু বুধবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে ব্লক প্রশাসনকে এই খবর জানান আইনী সহায়তা কেন্দ্রের নেত্রী মহুয়া মুখোপাধ্যায়। সাথে সাথে সামশেরগঞ্জ ব্লক প্রশাসন এবং মহুয়া মুখোপাধ্যায় ছুটে যান ওই নাবালিকা মেয়েটির বাড়ি। নাবালিকার বাবা ও মা কে বুঝানো হয় বাল্যবিবাহের কুফল সম্পর্কে। দেখানো হয় আইনী জটিলতাও। পরে বুঝতে পেরে নাবালিকা মহিলার বাবা বিয়ে বন্ধ করার আশ্বাস দেন প্রশাসন কে।নাবালিকার বাবা বদরুল সেখ জানান, আমরা প্রথমে বুঝতে পারিনি তাই নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছিলাম। এখন ভুল বুঝতে পেরে মেয়ের বিয়ে বন্ধ করলাম।


সূত্রঃ নিউজ 24x7 বাংলা

ফের বাল্যবিবাহ প্রতিরোধের করলো ব্লক প্রশাসন। ফের বাল্যবিবাহ প্রতিরোধের করলো ব্লক প্রশাসন। Reviewed by Dhuliyan City on 04:37 Rating: 5

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাংস্কৃতিক, ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান সামশেরগঞ্জে


Dc প্রতিবেদক, ধুলিয়ান ৩ ডিসেম্বর :- রবিবার  বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। এদিন বিশ্ব  প্রতিবন্ধী দিবস উপলক্ষে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয় হাউসনগর হাই স্কুলের পাশ্বে অফিস সংলগ্ন ফাঁকা মাঠে।অনুষ্ঠানের অায়োজন  করেন হাউস নগর প্রতিবন্দী উন্নয়ন সমিতি। এদিন বিশ্ব প্রতিবন্ধী  দিবস উপলক্ষে  সামশেরগঞ্জ  ব্লকের  প্রায় ২৭০ জন  প্রতিবন্ধীদের  প্রতিবন্ধীকে বস্ত্র বিতরণ করা হয়।এর পাশাপাশি তিন  জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়। এর পাশাপাশি  প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য  (১) নাচ - উভয়ই (২) ট্রাই সাইকেল রেস। প্রতিবন্ধী ছেলেদের জন্য -(১)  বিস্কুট খাওয়া (২)মিউজিক্যাল বল (৩)মেরিট টেস্ট।
অন্যদিকে প্রতিবন্ধী মেয়েদের জন্য  মোমবাতি জ্বালানো, মিউজিকাল বল, বিস্কুট খাওয়া, ও মেরিট টেস্ট। তার পরে সর্বশেষে এক বিশেষ অাকর্ষনীয়  নাটক "ভগবান কোথায়'' অায়োজন করা হয়।হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির  সভাপতি মো: তৌসিক অাহম্মেদ  তিনি বলেন অামাদের এই প্রতিবন্ধী সমিতির উদ্দেশ্য  হল :- এলাকার সমস্ত প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তি দূর করা। বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া।যেমন, ফ্রিতে প্রতিবন্ধীরা কম্পিউটার  শেখানো,টেলারিং শেখানো হবে। প্রতিবন্ধীদের ক্ষুদ্র ব্যবস্থা করার জন্য হাউস  নগর প্রতিবন্ধীদের  উন্নয়ন  সমিতির পক্ষ থেকে তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করা হবে। বাৎসরিক প্রতিবন্ধীদের বস্ত্র প্রদান করা হবে। সরকারি বিভিন্ন ভাতার ব্যবস্থা করা হবে। সমস্ত  প্রতিবন্ধীদের সাটিফিকেট করে দেয়ার জন্য সাহায্য, সহযোগিতা করা হবে। ব্লক বা পঞ্চায়েত সরকারি ভাতা বা কাজ আসলে সেই খবর প্রতিবন্ধীদের কাছে পৌঁছায় না, সেই খবর গুলি  আমাদের হাউস নগর প্রতিবন্দী উন্নয়ন সমিতির সমস্ত প্রতিবন্ধীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। বর্তমানে প্রতিবন্ধীদের সরকারি বিভিন্ন কাজের ফর্ম- ফিলাপ হচ্ছে কম্পিউটারে নেটের মাধ্যমে, কম্পিউটার ও নেট  পরিষেবা প্রতিবন্ধীকে আমাদের হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতি দিবে।এর পাশাপাশি প্রতিবন্ধীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে ৩০ থেকে ৪০% হাউস নগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতি বহন করবে।  এই    বিশ্ব  প্রতিবন্ধী দিবসে , সাংস্কৃতিক ও  বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অামিরুল ইসলাম, সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভকত, ও বিশিষ্ট জনেরা।

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাংস্কৃতিক, ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান সামশেরগঞ্জে বিশ্ব প্রতিবন্ধী দিবস  উপলক্ষে সাংস্কৃতিক, ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান  সামশেরগঞ্জে Reviewed by Dhuliyan City on 07:54 Rating: 5

রাস্তা দখল মুক্ত করতে কাজ শুরু করল PWD কর্তৃপক্ষ

ধুলিয়ান ৩ ডিসেম্বর :- দিন দিন বাড়ছে জনসংখ্যা সংকীর্ণ হচ্ছে রাস্তাঘাট, শহর নগর, ভিড় বাড়ছে মানুষের, ধুলিয়ানের রাস্তার কথা বললে সে কথা বেশ মানানসই, মাঝে মাঝেই উল্টাই টুকটুক , হাত-পা ভাঙে যাত্রীদের।
এখন পি ডব্লুউর নির্দেশে চলছে ডাকবাংলোর রাস্তার ধারে দোকান ভাঙার কাজ। ভাঙা হচ্ছে লাইফ কেয়ার থেকে DDH পর্যন্ত ।
রাস্তার দুই ধারে ১২ ফুট করে নিবে PWD । রাস্তার এক ধারে ড্রেন হবে ।
সরকারি নির্দেশ অনুযায়ী ভাঙতে হবে না হলে তারা জিসিবি নিয়ে ভাঙবে । সেই আদেশ দোকানদার রা না মানাই সামশেরগঞ্জ থানার বিশাল পুলশ বহিনী গিয়ে সেই কাজ সম্পন্ন করছে।

সূত্রঃ ধুলিয়ান নিউজ

রাস্তা দখল মুক্ত করতে কাজ শুরু করল PWD কর্তৃপক্ষ রাস্তা দখল মুক্ত করতে কাজ শুরু করল PWD কর্তৃপক্ষ Reviewed by Dhuliyan City on 23:17 Rating: 5

আকাশ ছোঁয়া পেঁয়াজ , চোখে জল বাড়ির কর্তাদের


ধুলিয়ান ২৯ নভেম্বর :- আমারা দেখে ও শুনে থাকি যে বাড়ির মহিলাদের পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল বেড়িয়ে আসে।কিন্তু এবারে বাড়ির মহিলাদের সাথে সাথে বাড়ির কর্তাদের সেই পেঁয়াজ বাজারে কিনতে গিয়ে চোখের জল ফেলতে হচ্ছে, পেয়াজের মূল্য বৃদ্ধির কারণে। এবারে পেয়াজের বাজার মূল্য ৫০ থেকে ৫৫  টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে।পেঁয়াজের দামে নাজেহাল সাধারণ মানুষ । প্রতিদিন সামশেরগঞ্জ ও তাঁর পার্শ্ববর্তী এলাকা জুড়ে বেড়েই চলেছে পেয়াজের দাম। পেঁজার প্রতিটি ঘড়েই প্রতিদিনের নিত্য প্রয়জনীয় রান্নার সামগ্রীর মধ্যে অন্যতম। মূল্য বৃদ্ধির কারণে  পেঁয়াজ খাওয়াও বর্তমানে বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ অনেকে। কিছুদিন আগে যে পিঁয়াজের দাম ছিল খুচরো বাজারে ২৫ থেকে ৩০ টাকা কেজি। আজ সেই পিঁয়াজের সাধারণ মানুষের চোখে জল এনে দিয়েছে ধুলিয়ান শিবমন্দির বাজার সহ  জঙ্গিপুর, ফারাক্কা ,সুতি ও অন্যান্য অঞ্চল জুড়েই বেড়েই চলেছে। সবজির দাম কিছুটা নাগালে থাকলেও পেঁয়াজ হার মানছে না। খুচরো বাজারে বর্তমানে  ৫০ থেকে ৫৫  টাকা দরেও  বিক্রি হচ্ছে পেঁজায়। পেঁয়াজের এই পকেট ফাঁকা করা দামে মানুষ পেঁয়াজ খাওয়াও বন্ধ করে দিচ্ছে ।কারন পেঁয়াজ ক্রমশ মহার্ঘ্য হচ্ছে।

পেঁয়াজের পাইকার বিক্রেতারা জানায়,সাধারনত পেঁয়াজ  নাসিক থেকেই আসে আমাদের দিকে।কিন্তু পূজোর আগে সারা দেশে বন্যা হয়েছিল সেই কারনে পেঁয়াজ চাষে খতি হয়েছে,তার সাথে সাথে পেঁয়াজ শিত কালে কম পরিমান আমদানি হবার কারনেই বাজার মূল্য বৃদ্ধি হয়েছে। আশা করা যায় আগামী কিছু দিনের মধ্যেই পেঁয়াজের দাম হ্রাস পাবে।

খুচরো ব্যবসায়ীরা জানান, এবারে পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে।খুচরো বক্রি করছে তারা ৬০ টাকা কেজি দরে। তারা বেশি দামে কিনছে বলেই বাজার দর বৃদ্ধি হয়েছে। পাইকারেরা জানান সাম্প্রতি যে বন্যা হয়েছে সেই কারনে দাম বৃদ্ধি পেয়েছে।

ক্রেতারা জানান, বাজারে অন্যান শিতকালের সবজির দাম কিছুটা ঠিক থাকলেও। পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি ।ফলে পেঁয়াজ কিনতে তাদের হিমশীম খেতে হচ্ছে।এখন কত দিনেই যে পেঁয়াজের দাম কমবে সেটাই দেখার।কারন প্রতিটি বাড়িতেই কিমি. বেশি প্রতিদিন পেঁয়াজের প্রয়জন। ছবি ও তথ্য - -রেখা রায়

আকাশ ছোঁয়া পেঁয়াজ , চোখে জল বাড়ির কর্তাদের আকাশ ছোঁয়া পেঁয়াজ , চোখে জল বাড়ির কর্তাদের 
Reviewed by Dhuliyan City on 08:52 Rating: 5

সামশেরগঞ্জ ব্লকের বেআইনি মদ ব্যাবসা বন্ধ করতে তৎপরতা প্রশাসন

ধুলিয়ান ২৯ নভেম্বর :- সামশেরগঞ্জ ব্লকের বেআইনি মদ ব্যাবসা বন্ধ করতে এবার ময়দানে নামলো প্রশাসন । মঙ্গলবার সামশেরগঞ্জ থানার উদ্দ্যেগে প্রায় দশ জায়গায় হানা দিয়ে বাজেয়াপ্ত করে চোলাই  ও দেশি মদ , তাঁর পাশাপাশি গ্রেপ্তার করে দশ জন  মাদক ব্যবসায়ীদের ।
সামশেরগঞ্জ ব্লকে বেআইনি মদ মুক্ত করতে এদিন থেকেই অভিযান শুরু করলো প্রশাসন ।
বেআইনি  মদের বিরুদ্ধে এই ব্লকের  কিছু অংশে ,বাসুদেবপুর,চাচন্ড,কাঁকুড়িয়া ,ভাসাইপাইকর, নিমতিতা, ধুলিয়ান টাউন ও অন্যান্য জায়গায় হঠাৎ হানা দিয়ে সমস্ত মদ ভেঙ্গে গুঁড়িযে দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ ।
শুধু মদের ঠেক ভাঙায় নয় , ব্লক থেকে মদ মুক্ত করতে প্রচারাভিযানও চালাবে বলে জানিয়েছেন সামশেরগঞ্জ থানার পুলিশ । সামশেরগঞ্জ থানার ওসি শ্রী অমিত ভকত এবিষয়ে জানান , এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ করতে আমরা উদ্দ্যেগ নিয়েছি।

সামশেরগঞ্জ ব্লকের বেআইনি মদ ব্যাবসা বন্ধ করতে তৎপরতা প্রশাসন সামশেরগঞ্জ ব্লকের বেআইনি মদ ব্যাবসা বন্ধ করতে তৎপরতা প্রশাসন Reviewed by Dhuliyan City on 21:03 Rating: 5

সামশেরগঞ্জ ব্লকে রক্ত দান শিবির

DC প্রতিবেদক , ধুলিয়ান ২৬ নভেম্বর:- মুর্শিদাবাদ জেলার বিভিন্ন হাসপাতালে  রক্তের অভাব দুর করতে তৃনমূল কংগ্রেস এর বিধায়ক দের উদ্যেগে সমস্ত ব্লকে  চলছে রক্তদান শিবির।অাজ রবিবার  মুর্শিদাবাদের সামশেরগঞ্জে  ব্লকের লস্করপুর হাই স্কুলে বিধায়ক  অামিরুল ইসললাম এর  উদ্যেগ, এবং  লস্করপুর গ্রামের বিশিষ্ট সামজসেবী অসিকুল বিশ্বাস ও মাননীয় কেতারুল বিশ্বাস এর সহযোগিতায় অাজ রবিবার   রক্তদান  শিবিরের অায়োজন করা হয়।এদিন সামশেরগঞ্জ ব্লকের লস্করপুর গ্রামে রক্তদান শিবির খোলা হয়। উদ্যগতার যেটা জানাচ্ছে যে লস্করপুর গ্রাম  একটি প্রত্যান্ত এলাকা হলেও। উক্ত রক্তদান শিবিরে    ৫২ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন রক্তদান শিবিরে উউপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক সভাপতি  সহিদুল ইসলাম,সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভকত ও বিশিষ্ট ব্যাক্তিরা।  রক্তদান শিবিরের উদ্যেগতা  বিশিষ্ট সমাজসেবী কেতারুল বিশ্বাস বলেন শিবিরের সাফল্য অামরা খুশি হয়েছি।

সামশেরগঞ্জ ব্লকে রক্ত দান শিবির সামশেরগঞ্জ ব্লকে রক্ত দান শিবির Reviewed by Dhuliyan City on 08:53 Rating: 5
Powered by Blogger.