আকাশ ছোঁয়া পেঁয়াজ , চোখে জল বাড়ির কর্তাদের


ধুলিয়ান ২৯ নভেম্বর :- আমারা দেখে ও শুনে থাকি যে বাড়ির মহিলাদের পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল বেড়িয়ে আসে।কিন্তু এবারে বাড়ির মহিলাদের সাথে সাথে বাড়ির কর্তাদের সেই পেঁয়াজ বাজারে কিনতে গিয়ে চোখের জল ফেলতে হচ্ছে, পেয়াজের মূল্য বৃদ্ধির কারণে। এবারে পেয়াজের বাজার মূল্য ৫০ থেকে ৫৫  টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে।পেঁয়াজের দামে নাজেহাল সাধারণ মানুষ । প্রতিদিন সামশেরগঞ্জ ও তাঁর পার্শ্ববর্তী এলাকা জুড়ে বেড়েই চলেছে পেয়াজের দাম। পেঁজার প্রতিটি ঘড়েই প্রতিদিনের নিত্য প্রয়জনীয় রান্নার সামগ্রীর মধ্যে অন্যতম। মূল্য বৃদ্ধির কারণে  পেঁয়াজ খাওয়াও বর্তমানে বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ অনেকে। কিছুদিন আগে যে পিঁয়াজের দাম ছিল খুচরো বাজারে ২৫ থেকে ৩০ টাকা কেজি। আজ সেই পিঁয়াজের সাধারণ মানুষের চোখে জল এনে দিয়েছে ধুলিয়ান শিবমন্দির বাজার সহ  জঙ্গিপুর, ফারাক্কা ,সুতি ও অন্যান্য অঞ্চল জুড়েই বেড়েই চলেছে। সবজির দাম কিছুটা নাগালে থাকলেও পেঁয়াজ হার মানছে না। খুচরো বাজারে বর্তমানে  ৫০ থেকে ৫৫  টাকা দরেও  বিক্রি হচ্ছে পেঁজায়। পেঁয়াজের এই পকেট ফাঁকা করা দামে মানুষ পেঁয়াজ খাওয়াও বন্ধ করে দিচ্ছে ।কারন পেঁয়াজ ক্রমশ মহার্ঘ্য হচ্ছে।

পেঁয়াজের পাইকার বিক্রেতারা জানায়,সাধারনত পেঁয়াজ  নাসিক থেকেই আসে আমাদের দিকে।কিন্তু পূজোর আগে সারা দেশে বন্যা হয়েছিল সেই কারনে পেঁয়াজ চাষে খতি হয়েছে,তার সাথে সাথে পেঁয়াজ শিত কালে কম পরিমান আমদানি হবার কারনেই বাজার মূল্য বৃদ্ধি হয়েছে। আশা করা যায় আগামী কিছু দিনের মধ্যেই পেঁয়াজের দাম হ্রাস পাবে।

খুচরো ব্যবসায়ীরা জানান, এবারে পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে।খুচরো বক্রি করছে তারা ৬০ টাকা কেজি দরে। তারা বেশি দামে কিনছে বলেই বাজার দর বৃদ্ধি হয়েছে। পাইকারেরা জানান সাম্প্রতি যে বন্যা হয়েছে সেই কারনে দাম বৃদ্ধি পেয়েছে।

ক্রেতারা জানান, বাজারে অন্যান শিতকালের সবজির দাম কিছুটা ঠিক থাকলেও। পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি ।ফলে পেঁয়াজ কিনতে তাদের হিমশীম খেতে হচ্ছে।এখন কত দিনেই যে পেঁয়াজের দাম কমবে সেটাই দেখার।কারন প্রতিটি বাড়িতেই কিমি. বেশি প্রতিদিন পেঁয়াজের প্রয়জন। ছবি ও তথ্য - -রেখা রায়

আকাশ ছোঁয়া পেঁয়াজ , চোখে জল বাড়ির কর্তাদের আকাশ ছোঁয়া পেঁয়াজ , চোখে জল বাড়ির কর্তাদের 
Reviewed by Dhuliyan City on 08:52 Rating: 5

No comments:

Powered by Blogger.