আমি এক যাযাবর

হাত সাফাইয়ের খেলা দেখিয়ে -
পথিক কে অবাক করে দিতাম  ;
আমি যদি জিপসি মেয়ে হতাম  ! 

কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখার মধ্য দিয়ে জিপসি মেয়ে হওয়ার বাসনা প্রকাশ করা হলেও বাস্তবে তাদের জীবনধারা কিরকম সেটা অনেকেই হয়তো অনেকেই প্রত্যক্ষ করে থাকবেন  ।  

কোনও জনবসতি এলাকার কাছাকাছি  কোনও ফাঁকা মাঠ বা পড়ো জমিতে হঠাত একদিন দেখা গেল  সেনা ছাউনির মত ছেঁড়া-ফুটোফাটা অনেকগুলো তাঁবু , প্রচুর মানুষ সঙ্গে নানারকম গৃহপালিত প্রাণী - কুকুর , হাস-মুর্গী , কখনো গাধা , টাট্টু ঘোড়া , বাঁদর ।  আবর্জনা থেকে কুড়িয়ে আনা প্লাস্টিক - চট ইত্যাদি । ধুলোমাখা আর নোংরা দারিদ্র্যের ছাপ চেহারা ভেদ করেও বেরিয়ে আসছে ফর্সা ও সৌন্দর্য । 
জীবিকা হিসাবে যাদু , সার্কাস , পশুপাখির তেল জড়ি-বুটি , রং - বেরঙের পাথর বিক্রি , নাচ দুর্বোধ্য ভাষায় গান ও কথাবার্তা  এইসব । 

পথ চলতি মানুষ এদের সন্দেহের চোখে দেখে ; এলাকার মানুষ তটস্থ কখন কার বাড়ির থেকে হাঁসমুরগি চুরি করে পালাবে এছাড়া শিশু অপহরনের দুর্নামও রয়েছে  ।  এদের চৌর্যবিদ্যা নিয়ে বিখ্যাত ফরাসী সাহিত্যিক  ভিক্টর হ্যুগো ১৯৩১ সালে তাঁর বিখ্যাত রচনা " দ্য হাঞ্চব্যাক অফ নটরডেম " এ বর্ণনা দিয়েছেন । এরই অনুসরণে একটি বিখ্যাত হিন্দি ছায়াছবি 'দুলারী' ১৯৪৯ সালে মুক্তি পায় । 
সমাজের মূল স্রোতের মত নেই এদের ক্যারিয়ার তৈরী করবার প্রবনতা , ঘুরে ঘুরে সুযোগ মত শিবির গেড়ে কিছুদিনের জন্য বাস করে অন্য জায়গায় গিয়ে অস্থায়ী আস্তানা গড়ে এই যাযাবর মানুষের দল ।

বলা হয় এদের মূল উৎস ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলে  পাঞ্জাব , হরিয়ানা , সিন্ধু , আফগানিস্থানে দলিত এবং অছ্যুত সম্প্রদায় থেকে ; প্রায় এক হাজার বছর আগে এদের একটা বড় অংশ চলে যায় পর্তুগাল , ফ্রান্স , স্পেন সহ ইউরোপের বিভিন্ন স্থানে ; এছাড়া অ্যামেরিকার কোনও কোনও অঞ্চলেও এদের দেখা পাওয়া যায় । কারোওর মতে এদের পূর্বপুরুষ দের ক্রীতদাস হিসাবে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয় ।  এরা অনেক জায়গায় 'রোমা' হিসাবে পরিচিত ।

বিশ্বের অধিকাংশ অঞ্চলে এই জিপসিরা অবহেলা ও নির্যাতনের শিকার । এরা যেখানে যায় সেখানকার ভাষা ও সংস্কৃতি খানিকটা করে রপ্ত নেয়  । ১৯৮৩ সালে  কিছু অপেক্ষাকৃত শিক্ষিত ' রোমা ' ভারতে এসে তাদের সঙ্গীত পরিবেশন করে , যেগুলি দূরদর্শনে প্রচার করা হয় ।  

এখন অনেক দেশে এই জিপসিরা তাদের আত্মধিকারের আন্দোলনে শামিল হয়েছে শোনা যায় । 

।। কমল কুমার দত্ত ।।

আমি এক যাযাবর আমি এক যাযাবর Reviewed by Dhuliyan City on 06:38 Rating: 5

No comments:

Powered by Blogger.