ধুলিয়ান ১৭ জুলাই :- টাকা নিয়ে স্ত্রীর সাথে মনের মিল ছিল না। মন মালিন্য কারণে বাপের বাড়ি থেকে স্ত্রী না আসার জেরে অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতি হল এক যুবক। সোমবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার তারাপুর ২ নং কলোনিতে । পুলিস জানায়, মৃত যুবকের নাম নিমাই চন্দ্র দাস(২৭)। বাড়ি তারাপুর ২ নং কলোনিতে। জানা যায়, গত কাল রাতে স্বামী স্ত্রী মধ্যে তমুল ঝগড়া হয় টাকা পয়সা নিয়ে। পুরোনো ঝগড়া মিটিয়ে নিজের বাড়িতে আসতে স্ত্রী অনুরোধ করতে যায় মৃত যুবক। গ্রামেই শ্বশুরবাড়ি যুবকের। রাতে ফের স্ত্রীর লক্ষী দাসের সাথে সাথে বিবাদ হয়। স্থানীয়রা জানিয়েছেন, লক্ষী তার স্বামীকে পরিস্কার জানিয়ে দেয় সে তার বাড়ি যাবে না। তখনি রাগ থামতে না পেরে অভিমানে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে আত্মঘাতি হয় ওই যুবক।
রাত ১ টা নাগাদ ঘটনা ঘটে বলে জানা গেছে। তারপর পুলিস কে খবর দেয় পরিবারের লোকেরা।সামসেরগঞ্জ থান পুলিস মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।ঘটনার সবকিছু জেনে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মৃতের স্ত্রীকে।
সূত্রঃ- puspaprovat
Reviewed by Dhuliyan City
on
08:35
Rating:
No comments: