১ টাকা ২ টাকা ৫ টাকা খুচরো নিয়ে চিন্তার ছায়া সামসেরগঞ্জ - ধুলিয়ান ৷







ধুলিয়ান ১৭ জুলাই :- ধুলিয়ান ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে খুচরো পয়সা নিয়ে চিন্তার ছায়া । নোট বন্দি হয়ার পরে , বাজারে প্রচুর পরিমাণে খুচরো পয়সা আসে , সেই সব খুচরো পয়সা নিয়ে বাজারে লেনদেন চলত । কিন্তু নোট বন্দির সমস্যা দিনের পর দিন কম হয় । ফলে কিছু দিন কেটে যাওয়ার পর হঠাৎকরে  বড় মাপের ব্যবসায়িরা  প্রথম দিকে ১ টাকা কয়েন নিতে অস্বীকার করে, ফলে চিন্তার কারন হয়ে দাড়িয়েছে ছোটো ব্যাবসিয়িদের,ও তার সাথে  আমজনতাকে ও । এদিকে বেশ কিছু দিন আগে  ব্যাঙ্ক থেকে খুচরে পয়সা দিলেও এখন তা ব্যাঙ্কে নিতে অস্বিকার করছে,ফলে ধুলিয়ান  ও তার পার্শ্ববর্তী এলাকার সাধারন মানুষ, ছোটো ব্যাবসায়িরা চরম সংকটে পড়েছে, পাইকারি থেকে খুচরো ব্যবসায়ী ও আমজনতা সবাই কে বিপাকে পড়তে হয়েছে! বেশ একমাস এই ভাবে কেটে যায় । আবার হঠাৎ করে ২ টাকা ৫ টাকা কয়েন নিতে অস্বীকার করেন । ১০ জুলাই সামসেরগঞ্জের অন্তর্গত আঁকুড়া ব্রিজের কাছে প্রভাত নামে এক ছোট ব্যাবসায়ী খুচরো পয়সা নিতে অস্বীকার করার আমজনতা সেই দোকান টি বন্ধ করে দেয় । সেই ছোট ব্যাবসায়ী কি করবেন যারা বড় মাপের ব্যাবসায়ী আছে তারা খুচরোপয়সা নিতে অস্বীকার করছে । শুধু প্রভাত বলে না আর অনেক ছোট ব্যাবসায়ী আছে তাদের কে একই সমস্যায় পড়তে হয় । এই সমস্যার কথা প্রশাসনের কাছে পৌঁছায় , কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিছু পদক্ষেপ দেখতে পেলাম না ।
          খুচরো পয়সা  কি ভারত সরকার নেওয়া বন্ধ করে দিয়েছে ,সেরকম তথ্য আমরা এখনো পাইনি তার সত্তেও কেন খুচরো পয়সা নেওয়া হয় না | যদি  বড় বড় মাপের ব্যাবসায়ী নিজে থেকে খুচরো পয়সা  নেওয়া বন্ধ করে থাকে তা যদি  হয় তো সামসেরগঞ্জ থানা পক্ষ হইতে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা কেন নেওয়া হয়না  ।
             ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশনামা অনুসারে ব্যাঙ্ক বা ব্যাবসায়ী, প্রতিষ্ঠান সহ সকল সংস্থা ও ব্যাক্তিগত আর্থিক লেনদেনের ক্ষেত্রে উক্ত কয়েন গ্রহণ করতে সকল বাধ্য থাকবেন । অন্যথায় ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কম পক্ষে ৩ বছরের কারাদণ্ড হতে পারে ।
         কিন্তু সেই আইন দেখতে পাচ্ছিনা আমরা । সামসেরগঞ্জ থানার OC শ্রী অমিত ভগত , আপনার  কাছে Dhuliyan City  ও সামসেরগঞ্জ আমজনতার অনুরোধ যে এই বড় সমস্যার দিকে আপনি একটু নজরদিন । আশা করি আপনার কাছে শীঘ্রই এর আশাকৃত ফল দেখতে পাবো ।



SHARE ...



১ টাকা ২ টাকা ৫ টাকা খুচরো নিয়ে চিন্তার ছায়া সামসেরগঞ্জ - ধুলিয়ান ৷ ১ টাকা ২ টাকা ৫ টাকা খুচরো নিয়ে চিন্তার ছায়া সামসেরগঞ্জ - ধুলিয়ান ৷ Reviewed by khokan on 03:26 Rating: 5

No comments:

Powered by Blogger.