ভুয়ো চিকিৎসক এর পর ভুয়ো সাংবাদিক ধুলিয়ান বাসিন্দা ।

ধুলিয়ান ১৮ জুলাই :- এবার ভুয়ো চিকিৎসক এর পর ভুয়ো সাংবাদিক আটক। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সদর ঘাট এলাকায় গভীর রাতে আলো জ্বালিয়ে ছবি তোলার সময়ে সন্দেহ হয় পুলিশের জিজ্ঞেস করতে পলাশ সাহা নামে এক যুবক একটি আই কার্ড বের করে পুলিশ কে দেখায়। সেখানে লেখা রয়েছে দিল্লি ক্রাইম। নিউজ সার্পোটার ওয়ার্কিং এরিয়া সারা ভারত। যুবকের বাড়ি ধুলিয়ান এলাকায় বলে যানা গেছে। জিঞ্জাসাবাদ শুরু করেছে পুলিশ। www. Delhicrime newspaper.com নামের একটি ওয়েব সাইট রিপোর্টারের কাজ দেওয়ার নাম করে কিছু যুবককে ফাদে ফেলছে। তাদের কাছ থেকে নিচ্ছে ১৫০০ টাকা। এবং একটি মেম্বারসিপ কার্ড দিচ্ছে এবং বলছে তারা রিপোর্টার হিসাবে কাজ করতে পারবে। ভারতের যেখানে খুশি যেতে পারবে এবং বলা হচ্ছে কয়েক লক্ষ টাকা রোজকার করা যাবে। পলাশ নামে এই যুবক এই ধরনের একটি কার্ড নিয়ে নিজেকে রিপর্টারের পরিচয় দিয়ে। গঙ্গার ঘাটে এসে ছবি তুলছিল। তখনই হাতে নাতে ধরা পরে যায় পুলিশের। নেট দুনিয়ায় দিল্লি ক্রাইমেরে মত এই ধরনের ওয়েবসাইট অনেক রয়েছে। টাকার বিনিময়ে রিপোর্টার করে দেবার নামে। কখন ১৫০০ কখন তার থেকেও বেশি টাকা তারা দাবি করে। তাই এই ধরনের ওয়েবসাইট থেকে সকল ব্যক্তিরা সাবধান। এদের কথা শুনলে আপনারও হাজত বাস হতে পারে।

সূত্রঃ- ntvwb

ভুয়ো চিকিৎসক এর পর ভুয়ো সাংবাদিক ধুলিয়ান বাসিন্দা । ভুয়ো চিকিৎসক এর পর ভুয়ো সাংবাদিক ধুলিয়ান বাসিন্দা ।
Reviewed by Dhuliyan City on 20:31 Rating: 5

No comments:

Powered by Blogger.