বাবার হাতে ধর্ষিতা হয়ে হল মৃত্যু ছাত্রীর

মুর্শিদাবাদ ১৮ জুলাই :- বাবা তার ১২ বছরের মেয়েকে ধর্ষন করে খুন করেছে। ঘটনা মুর্শিদাবাদের ডোমকলের দিন্দারাম পুরের। অভিযুক্ত বাবা আলি হোসেন কে আটক করেছে পুলিশ। ৪০ দিন আগে আলি হোসেনের প্রথম পক্ষের স্ত্রী মারিয়াম বিবি মারা যায়। বিদ্যুৎ পৃষ্ট হয়ে। এক মাস আগে সে আবার বিয়ে করে। ১২ বছরের মেয়েটি তার মামার বাড়ি চলে যায়। দিন ১৫ আগে তাকে নিজের বাড়ি নিয়ে আসে আলি। গতকাল রাতে ঠাকুরমার কাছে শুয়ে ছিল মেয়েটি সেট সময়ে তাকে আলি নিজের কাছে নিয়ে যায়। খাবার খাওয়ানোর পরে তাকে ঘুমের ঔষধ খাওয়ানো হয়। অচৈতন্য হয়ে গেলে তাকে ধর্ষন করে তার বাবা বলে অভিযোগ। অবস্থা অবনতি হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।পরে ডোমকল থানার পুলিশ অভিযুক্ত বাবা আলি হোসেন কে আটক করেন।

সূত্রঃ- ntvwb

বাবার হাতে ধর্ষিতা হয়ে হল মৃত্যু ছাত্রীর বাবার হাতে ধর্ষিতা হয়ে হল মৃত্যু ছাত্রীর

Reviewed by Dhuliyan City on 03:30 Rating: 5

No comments:

Powered by Blogger.