গঙ্গা ভাঙ্গনে তলিয়ে যেতে বসেছে অঙ্গনওয়ারি_মাস্টারপাড়া_কেন্দ্র_বিদ্যালয়_অর্জুনপুর


ধুলিয়ান ১৮ জুলাই:- গঙ্গাভাঙ্গনে তলিয়ে যেতে বসেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র
গঙ্গার জলস্রোত ক্রমশ বেড়ে চলেছে -যে কোনও সময় গ্রাস করবে খোদাবন্দপুর মাস্টারপাড়া অঙ্গনওয়ারি কেন্দ্র । এখন শুধু সময়ের অপেক্ষা ।ফরাক্কা অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের খোদাবন্দপুর ভাঙন কবলিত এলাকা ।রাক্ষুসে গঙ্গা রূপ ধারণ করে ।মাস্টারপাড়ায় অস্থায়ী ভাবে খোলা হয় শিশুদের ঐ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ।বছরখানেক আগেও একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল গোটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ।তারপর প্রশাসনিক ভাবে বালির বস্তা দিয়ে জরুরিভিত্তিতে এই অবস্থা প্রতিরোধ করা হয়।ছোট ছোট শিশুদের নিয়ে ক্লাস শুরু করতে সাহস পাননি কর্মী মৌসুমি মন্ডল ।অবশেষে দক্ষিণপাড়ার বাসিন্দা আইফাজউদ্দীন সেখানে বলেন উনার বাড়িতে অস্থায়ী কেন্দ্রটি খুলতে ।ঐ কেন্দ্রের কর্মী মৌসুমি মন্ডল জানান নতুন কেন্দ্রভবন না হওয়ায় অপরের বাড়িতে অস্থায়ী ভাবে ক্লাস করতে হচ্ছে ।ফরাক্কার বিডিও বলেন -জমির অভাবের জন্য ভবন তৈরির সমস্যা দেখা দিয়েছে।এ বিষয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি ।
#SAHRE

ছবি ও তথ্য–কমল মজুমদার
সূত্রঃ-ntvwb

গঙ্গা ভাঙ্গনে তলিয়ে যেতে বসেছে অঙ্গনওয়ারি_মাস্টারপাড়া_কেন্দ্র_বিদ্যালয়_অর্জুনপুর গঙ্গা ভাঙ্গনে তলিয়ে যেতে বসেছে অঙ্গনওয়ারি_মাস্টারপাড়া_কেন্দ্র_বিদ্যালয়_অর্জুনপুর
Reviewed by Dhuliyan City on 04:18 Rating: 5

No comments:

Powered by Blogger.