ধুলিয়ান পৌরসভার উদ্যোগে স্কীল ডেভলপমেন্ট ট্রেনিং সেন্টার

ধুলিয়ান ২৩ আগস্ট : মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার উদ্যোগে স্কীল ডেভলপমেন্ট ট্রেনিং সেন্টার (  বিউটিশিয়ান, নার্স,মোবাইল রিপ্যারিং, শেলাই কাজ,  ) । দিনদয়াল অন্তদয় যোজনার অন্তর্গত জাতীয় নগর জীবিকা মিশনে বেকার যুবক - যুবতীদের  বিনামূল্যে এই ট্রেনিং দেওয়া হবে এই সেন্টারে  । স্কীল ডেভলপমেন্ট ট্রেনিং সেন্টার আজ শুভ উদ্বোধন করলেন ধুলিয়ান পৌরসভার পৌরপ্রধান সুবল সাহা , উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পৌরপ্রধান নূর ইসলাম খান, পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ ও পৌর কর্মী । পৌরপ্রধান সুবল সাহা বলেন আমাদের এই সেন্টার খোলার উদ্দেশ্যে এই ধুলিয়ান এলাকার যুবক-যুবতীদের তাঁরা যেন কোন কাজকর্ম থেকে বঞ্চিত না থাকে  ,তাঁরা যেন  নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে  সেই ব্যাবস্থা আমরা এই স্কীল ডেভলপমেন্ট ট্রেনিং সেন্টার মাধ্যমে করছি , যুবক-যুবতীরা এখান থেকে  ট্রেনিং প্রাপ্ত হয়ে তাঁরা নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবেন  ।

ধুলিয়ান পৌরসভার উদ্যোগে স্কীল ডেভলপমেন্ট ট্রেনিং সেন্টার ধুলিয়ান পৌরসভার উদ্যোগে স্কীল ডেভলপমেন্ট ট্রেনিং সেন্টার Reviewed by Dhuliyan City on 03:20 Rating: 5

No comments:

Powered by Blogger.