দিলীপ ঘোষের বিধায়কপদ খারিজ করে দিতে পারে নির্বাচন কমিশন, সন্দেহ একাংশের

কলকাতা: দেখতে দেখতে জুন মাসের দু’দিন কেটে গেল কিন্তু এখনও কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো শিক্ষাগত যোগ্যতার উপযুক্ত শংসাপত্র জমা করলেন না বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। স্বাভাবিক ভাবে দলের একাংশের মনে সন্দেহ দানা বাঁধছে।তিনি যদি নির্ধারিত সময়ে তা করতে সক্ষম হন, তা হলে অবশ্য কোনো সমস্যা থাকছে না। তবুও তাদের মনে প্রশ্ন, শেষমেশ দিলীপবাবু ওই শংসাপত্র দাখিল করতে সক্ষম হবেন তো?
যদি দিলীপবাবু গত ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে হলফনাম দাখিল করেছিলেন তাতে উল্লেখ করেছিলেন, তিনি ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা করেছেন। অর্থাৎ তিনি আইটিআই পাশ। এ বিষয়ে অশোক সরকার নামে এক ব্যক্তি দিলীপবাবুর শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। গত ৩ মে হাইকোর্ট ওই মামলার শুনানিতে নির্দেশ দেয়, আগামী ৮ জুনের মধ্যে দিলীপবাবু যেন তাঁর ডিপ্লোমার শংসাপত্রটি জমা করেন।
এখনও পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর মিলেছে তা হল, দিলীপবাবুর একান্ত ব্যক্তিগত বিষয় হিসাবে দলীয় ভাবে এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। সেখান থেকেই জানা গিয়েছে, হাতে থাকা আর মাত্র কয়েকটা দিনের মধ্যে ওই শংসাপত্র তিনি জমা করতে পারবেন কি না, তা নিয়ে একাংশের বিজেপি নেতৃত্ব অনিশ্চিত।
হাইকোর্টের এক বিশিষ্ট আইনজীবী জানান, শংসাপত্র জমা করা বা না-করার বিষয়টি দিলীপবাবুর বিষয়। কিন্তু তিনি যদি নির্ধারিত সময়ে তা জমা করতে না পারেন তা হলে তাঁর বিধায়কপদ খারিজ হয়ে যাওয়া নিয়মের মধ্যেই পড়ে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। প্রতিদ্বন্দ্বিতা করার সময় মিথ্যা তথ্য দাখিল করার অপরাধে পদ কেড়ে নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে কমিশনের হাতে।
এক্ষেত্রে অন্য প্রসঙ্গও উঠে আসছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হওয়া কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির এফিডেভিটেও ত্রুটি ধরা পড়েছিল। কিন্তু বয়সজনিত সমস্যা নিতান্তই প্রার্থীর ব্যক্তিগত তথ্য সংক্রান্ত ত্রুটি। কিন্তু কোনো প্রতিষ্ঠানের নাম ভাঁড়িয়ে যদি মিথ্যা তথ্য দাখিল করা হয়, তা গুরুতর অপরাধের আওতায় পড়ে।
এখন দেখার, হাতে থাকা কয়েকটি দিনের মধ্যে দিলীপবাবু ওই শংসাপত্র দাখিল করতে সক্ষম হন কি না! 
 সৌজন্যে:- 
দিলীপ ঘোষের বিধায়কপদ খারিজ করে দিতে পারে নির্বাচন কমিশন, সন্দেহ একাংশের দিলীপ ঘোষের বিধায়কপদ খারিজ করে দিতে পারে নির্বাচন কমিশন, সন্দেহ একাংশের Reviewed by khokan on 10:42 Rating: 5

No comments:

Powered by Blogger.