সুতি ৪ ডিসেম্বর :- আজ দুপুর১:১৫ নাগাদ নিমতিতা আনন্দধামের নিকটে কালীমন্দিরের সামনের রাস্তায় টোটো গাড়ি উল্টে দুর্ঘটনায় ২ জন সহ ১ জন বয়স্ক মহিলা গুরুতর আহত হয়েছেন । প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, ৩ জন যাত্রী নিয়ে ওই টোটো গাড়ি টি নিমতিতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল, সেই সময় কালীমন্দিরের সামনে বড় খালের পাশে টোটো গাড়ি টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।
স্থানীয় লোকজনের কাছে জানা যায় রাস্তার দুরবস্থার জন্য প্রায়শই ঘটে চলেছে দুর্ঘটনা; আর কাছেই স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত, তাতে হেলদোল নেই কারোরই । আমাদের ক্যামেরায় ধরা পড়েছে রাস্তার বর্তমান দুরবস্থা । রাস্তাটির বয়স মাত্র এক থেকে দেড় বছর, একটি মাত্র বর্ষা পার করার পর রাস্তার দশা আজ অত্যন্ত বেহাল । রাস্তাটির অনেক জায়গাই খানাখন্দে ভরে গেছে, কিছু কিছু ক্ষেত্রে তা আবার অনেক বিপজ্জনক, যখন তখন ঘটে চলেছে দুর্ঘটনা । নিমতিতা মার্কেটের অবস্থা তো সকলেরই জানা! একটুখানি জল পড়লেই আর হাটা যায় না, যা তা অবস্থা হয়ে পড়ে ।
এলাকায় না আছে না আছে ভাল নিকাশি ব্যবস্থা! না আছে কোন ভাল রাস্তা! আবার সেই খানাখন্দে ভরপুর রাস্তায় রাস্তায় লাগানো হচ্ছে লাইট!!! পঞ্চায়েত ভোটের আগে আবার একটা লুটের লক্ষ্যে চলছে লোক দেখানো সমাজসেবা!!! উন্নয়ন চলছে!!!
তবে আজ চিন্তার বিষয়, কবে হবে এলাকার প্রকৃত উন্নয়ন??? এরপরও কি খুলবে প্রশাসনের চোখ??? তবে প্রশাসনের চোখ খুলুক বা না খুলুক, জেগে কিন্তু উঠতে হবে আমাদেরকেই! হ্যাঁ আমার আপনার মত সাধারণ মানুষদেরকেই!!! কে জানে কালকে হয়ত দুর্ঘটনার কবলে পড়তে হতে পারেন আপনিই বা আপনার প্রিয়জন ।
স্থানীয় লোকজনের কাছে জানা যায় রাস্তার দুরবস্থার জন্য প্রায়শই ঘটে চলেছে দুর্ঘটনা; আর কাছেই স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত, তাতে হেলদোল নেই কারোরই । আমাদের ক্যামেরায় ধরা পড়েছে রাস্তার বর্তমান দুরবস্থা । রাস্তাটির বয়স মাত্র এক থেকে দেড় বছর, একটি মাত্র বর্ষা পার করার পর রাস্তার দশা আজ অত্যন্ত বেহাল । রাস্তাটির অনেক জায়গাই খানাখন্দে ভরে গেছে, কিছু কিছু ক্ষেত্রে তা আবার অনেক বিপজ্জনক, যখন তখন ঘটে চলেছে দুর্ঘটনা । নিমতিতা মার্কেটের অবস্থা তো সকলেরই জানা! একটুখানি জল পড়লেই আর হাটা যায় না, যা তা অবস্থা হয়ে পড়ে ।
সূত্রঃ নিমতিতা আমার শহর
টোটো গাড়ি উল্টে দুর্ঘটনায় ২ জন সহ ১ জন বয়স্ক মহিলা গুরুতর আহত
Reviewed by Dhuliyan City
on
01:14
Rating:
Reviewed by Dhuliyan City
on
01:14
Rating:

No comments: