বাড়ি বাড়ি গিয়ে জঙ্গিপুর মহকুমা শাসক কৃওিকা শর্মা কাজের অগ্রগতি স্বচোখে দেখলেন

সুতি ২৮ অক্টোবর :- প্রধানমন্ত্রী  আবাস যোজনার কাজ সঠিক ভাবে গ্রামগঞ্জে সঠিকভাবে রুপায়ন হচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে শনিবার সুতি এক নম্বর ব্লকের বংশবাটি গ্রামপঞ্চায়েতের বাড়ি বাড়ি গিয়ে জঙ্গিপুরের মহকুমা শাসক কৃওিকা শর্মা কাজের অগ্রগতি স্বচোখে দেখলেন।পাশাপাশি নির্মল বাংলা অভিযানে শৌচালয় নির্মান প্রতিটি বাড়িতে রুপায়নের পরামর্শ দিলেন মহকুমা শাসক।এদিন মহকুমা শাসক কৃওিকা শর্মা সুতি এক নম্বর ব্লকের বিডিও দীপঙ্কর রায়কে সঙ্গে নিয়ে বংশবাটি গ্রামে যান।বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্তী আবাস যোজনায় যে সব প্রাপক প্রথম কিস্তির টাকা পেয়েছেন।সেই টাকায় কতটুকু কাজ হয়েছে।কোথায় শৌচালয় নির্মান করা হবে।তাঁর প্রয়োজনীয় জায়গা রয়েছে কিনা তা খতিয়ে দেখলেন।প্রধানমন্তী আবাস যোজনায় আবাস নির্মানের পাশাপাশি শৌচালয় গড়ে তোলা বাধ্যতামূলক।প্রসঙ্গত,অভিযোগ অধিকাংশ পঞ্চায়েতে বহু মানুষ এই প্রকল্পে টাকা পেলেও গৃহ নির্মানের কাজ একবিন্দু করেননি।সম্পূর্ন টাকা আত্মসাৎ করা হয়েছে।পাশাপাশি সুতি এক নম্বর ব্লকের বংশবাটি গ্রাম নির্মল বাংলা অভিযানে শৌচালয় নির্মানে সব থেকে পিছিয়ে আছে।গ্রামবাসিরা শৌচালয়ের জন্য টাকা জমা দিলেও দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্হার গাফিলতিতে শৌচালয় নির্মান সম্ভব হয়নি।মহকুমা শাসক এদিন স্বচোখে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও নির্মল বাংলা অভিযানে শৌচালয় নির্মানের পরিস্হিতি বংশবাটি গ্রামে আসেন দেখতে।মহকুমা শাসক এদিন শৌচালয়গুলি ঘুরে দেখেন।ঠিকাদার সংস্হা দায সাড়া শৌচালয় নির্মান করেছেন কিনা?আবাস তৈরীর ক্ষেএে ইট, বালি ও পাথর সঠিক মানের দেওয়া হচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখেন।আবাস ও শৌচালয় নির্মানের ক্ষেএে যে দুর্নীতি বরদাস্ত করা হবেনা এদিন তিনি হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন।গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক কৃওিকা শর্মা।অধিকাংশ মানুষ আবাস যোজনায় গৃহ নির্মানের কাজ শুরু করলেও শৌচালয় নির্মানের জন্য প্রয়োজনীয় জায়গা রাখেননি।মহকুমা শাসক কড়া ভাষায় জানিয়ে দেন এদিন এই প্রকল্পে আবাস গড়ে তোলার পাশাপাশি শৌচালয় বাধ্যতামূলক।নচেৎ এই প্রকল্পের সম্পূর্ণ টাকা কোন ভাবেই মিলবেনা।মহকুমা শাসক কৃওিকা শর্মা এদিন গ্রামবাসীদের বলেন,গ্রামের প্রতিটি বাড়িতে শৌচালয় নির্মান গড়ে তুলতে হবে।গ্রামবাসীদের কাছ থেকে তিনি জানতে চান এই প্রকল্পে টাকা পেতে কাউকে উপটৌকন দিতে হয়েছে কিনা?পাশাপাশি গ্রামবাসীদের এদিন তিনি পরামর্শ দেন কাউকে যেন সরকারি টাকা পেতে কোন টাকা ঘুষ না দেওয়ার।যদিও এদিন মহকুমা শাসক প্রধানমন্তী আবাস যোজনা ও নির্মল বাংলার শৌচালয় নির্মানের কাজ দেখে সন্তোষ প্রকাশ করে বলেন,কাজের গুনগত মান ঠিক আছে।এই প্রকল্পের কাজ সঠিকভাবে রুপায়নে শুধুমাএ তদারকির প্রয়োজন।

ছবি ও তথ্য -কমল মজুমদার

বাড়ি বাড়ি গিয়ে জঙ্গিপুর মহকুমা শাসক কৃওিকা শর্মা কাজের অগ্রগতি স্বচোখে দেখলেন বাড়ি বাড়ি গিয়ে জঙ্গিপুর মহকুমা শাসক কৃওিকা শর্মা কাজের অগ্রগতি স্বচোখে দেখলেন

Reviewed by Dhuliyan City on 10:39 Rating: 5

No comments:

Powered by Blogger.