ধুলিয়ান কাঞ্চনতলা জমিদার রায় বাড়ির এবারের দূর্গাপূজা ১৯২ বছরের ।

পঙ্কজ সিংহ, ধুলিয়ান ৭ সেপ্টেম্বর :- ধুলিয়ান কাঞ্চনতলা প্রাচীনত্বের জমিদার ( রায় বাড়ি ) এবারের দূর্গাপূজা  ১৯২  বছরের  ।
হাতে মাত্র আর কয়েকটা দিন বাদেই  শারদীয়া দূর্গোৎসব।  বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। এই দূর্গোৎসবকে  সামনে রেখেই ধুলিয়ান জমিদার রায় বাড়ি সহ এলাকার বিভিন্ন  মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরীর প্রস্তুতি।  রথের কয়েক দিন পর থেকে শুরু হয়ে যায় জমিদার রায় বাড়ির প্রতিমা তৈরীর কাজ ।
১৯২ বছরের বেশি প্রাচীনত্বের গর্বিত কাঞ্চনতলা 'রায় বাড়ি ' এই জমিদার বাড়ির ইতিহাস বলছে প্রায় (৩০০ বছরের বেশি পুরোনো এই জমিদার বাড়ি ) আগে তৎকালীন জমিদার "রাঘব রায় " মালদা জেলা দাওনাপুর গ্রামের জমিদার বাড়িতে "দূর্গা "পূজো শুরু করেন ! স্বাধীনত্ব ভারত বর্ষে রাঘব রায় ছিলেন মূলধনি  জমিদার তৎকালীন বাংলা,বিহার,ওড়িশা দুই ধরনের জমিদার প্রথা ছিল  (১) পত্তনি জমিদার (২) মূলধনি জমিদার | কিন্তুু পরবর্তী কালে বারবার গঙ্গা ভাঙ্গন , বন্যায় বিধ্বস্ত হতে হয় এর ফলে তৎকালীন জমিদার "রাঘব রায় উদ্ধশ্রী শ্রী সদানন্দ রায় " মুর্শিদাবাদ জেলায় ,কাঞ্চনতলা অধুনা ধুলিয়ানে (১৮২৫ সালে বর্তমান জমিদার বাড়িতি নির্মাণ করেন ) সেই থেকে বিগত ১৯২ বছরের বেশি সময় ধরে দূর্গাপূজা হয়ে আসছে এই ধুলিয়ান শহরে  | দিলীপ মিশ্র ( কুল পুরোহিত ) জানান এই রায় বাড়ির পুজোর বিশেষত্ব হচ্ছে বর্তমানে এখনো পূর্বপুরুষের রীতি অনুযায়ী পূজো হয় । দেবী পুরোনোক্ত মতে ২২ পুতুলের পূজো বলা হয়  , ১১ জন দেবতা ,১১ জন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করে ষোলোশো প্রচারে ।  কৃষ্ণ নবমী তে ঘট ভরে পূজা করা হয় ।
(কিছু কথা )


জমিদার রায় বাড়ির পূজো আগে এসমাইলি ভাবে হত , বর্তমানে এখন এই পূজো পালা ওয়াইজ অনুযায়ী হয় ।
বড় তরফ,ছোট তরফ ,মেজ তরফ । বড় তরফের বর্তমান মালিক অলোক কুমার বসু রায় তিনি জীবিত আছেন । বড় ছেলে সুভাষ কুমার বসু রায়ের দুই পুত্র । সুদীপ রায় বর্তমানে স্টেট থেকে এই জমিদার বাড়ির সব কিছু দেখাশুনা করেন ।
মেজ তরফ রদীন্দ্রনাথ রায় ,সুব্রত রায় ও প্রশান্ত রায় ।
প্রতি বছরের মত  এবছর পূজোর সব দায়িত্ব ছোট তরফের , অমরেন্দ্র নাথ রায় ,অজনেন্দ্র নাথ রায়,সমীরেন্দ্র নাথ রায় ,সুনীলেন্দ্র নাথ রায় ,বিকাশ চন্দ্র নাথ রায় , সকলেই প্রয়াত করেছেন ।
এখন এই রায় বাড়ির দশম পুরুষ "শ্রী সুদীপ রায় " বর্তমানে এই পুজোর দায়িত্বে আছেন |
একটা সময় ছিল কাঞ্চনতলা অধুনা ধুলিয়ানের একমাত্র দূর্গাপূজা , শোনাযায় যে কাঞ্চনতলা সংলগ্ন অঞ্চলে এমন কি ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ গোরুর গাড়িতে
চরে এই রায় বাড়ির প্রতিমা দর্শন করতে আসতেন |
তাই আজও অধুনা ধুলিয়ান সহ এলাকার বনেদি বাড়ির পূজা বলতে এবাড়ির পূজোর কথা বলা হয় |জমিদার রায় বাড়ির সকল সদস্য বাইরে থাকলেও পূজোর কটাদিন এই রায় বাড়িতে এসে উপস্থিত হন সবাই ।
"জেলার অন্যতম প্রাচীন পূজতি ধুলিয়ান শহরের গর্বের  "
ধুলিয়ান কাঞ্চনতলা জমিদার রায় বাড়ির এবারের দূর্গাপূজা ১৯২ বছরের । ধুলিয়ান কাঞ্চনতলা জমিদার রায় বাড়ির এবারের  দূর্গাপূজা ১৯২ বছরের । Reviewed by Dhuliyan City on 01:25 Rating: 5
Powered by Blogger.