জঙ্গিপুর ১১ সেপ্টেম্বর :- জঙ্গীপুর মহকুমা কংগ্রেসের ডাকে বিড়ি শ্রমিকদের পি এফ অফিস সরানো প্রতিবাদে বিশাল গণডেপুডেশন। এদিন গণডেপুডেশনে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক আখরুজ্জামান, সুতির বিধায়ক হুমায়ুন রেজা এছাড়া উপস্থিত আছে বিভিন্ন ব্লকের কংগ্রেসের সভাপতি ও নেতাদের কর্মীরা। বিধায়ক আখরুজ্জামান জানান মুর্শিদাবাদের এই মহকুমায় বিড়ি শিল্পের ৯০% শ্রমিকরাই থাকেন , এই পি এফ অফিস আনা হয়েছিল সুতি,ধুলিয়ান ও ফারাক্কা জঙ্গিপুর জনসাধারণের পি এফ সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের জন্য , ২০০৪-০৫ সালে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ তথা ডিপেন্স মিনিস্টার থাকা কালিন গরিব বিড়ি শ্রমিকদের কথা ভেবে জঙ্গিপুরের মঙ্গলজোনে কেন্দ্রীয় পিএফ অফিস টি চালু করে ছিলেন প্রণব মুখার্জি । সুতির বিধায়ক হুমায়ুন রেজা বলেন এই পি এফ অফিসটি যদি মঙ্গলজোন থেকে সরে বহরমপুর বা কলকাতায় চলে যায় । বেকায়দায় পড়তে হবে গরিব মানুষদের তাঁর সাথে সময় ও অর্থ সবটাই ব্যয় হবে । প্রচুর উৎসাহী মানুষের সমাগম লক্ষ্য করা যায়। এই ডেপুটেশন কে কেন্দ্র করে ।
Reviewed by Dhuliyan City
on
10:42
Rating:
No comments: