ফের নাবালিকার বিবাহ রোধ করলেন কন্যাশ্রী যোদ্ধা

জঙ্গিপুর ৮ অক্টোবর :-মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ২ ব্লকের বড়োশিমুল  অঞ্চলের জোৎসুন্দর গ্রামের নাবালিকার বিয়ে রোধ। বিয়ে হতে মাত্র কয়েকদিন বাকী ছিল ঠিক এমন সময় বিয়ে করতে নারাজ ছিল বলে জানা যায় গোলাব হোসেনের কন্যা মুনঞ্জেরা খাতুন। তৎপরতার সাথে  বিবাহ বন্ধ করতে কন্যাশ্রী যোদ্ধা সহ সিনির সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান কাইজার হোসেন,গ্রাম  স্তরীয় শিশু সুরক্ষার কমিটির সদস্য,সদস্যা প্রমুখ উপস্থিত হন ।  মুঞ্জেরা খাতুনের  বক্তব্য-  নাবালিকা অবস্থায় বিবাহ করবে না বলে  কন্যাশ্রী যোদ্ধাদের জানায় তারপর কন্যাশ্রী যোদ্ধারা উর্দ্ধাতন  কর্তৃপক্ষ বিষয় টি জানালে ঘটনাস্থলে পৌঁছান তারা।    সচেতন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ফলে কিশোর কিশোরীদের মধ্যে বাল্যবিবাহ আইন সহ অন্যান্য বিষয়ে সচেতনতা  বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন এলাকার বুদ্ধিজীবিমহল।  কন্যাশ্রী যোদ্ধা সহ সিনিয়র সদস্য ও এলাকার বুদ্ধিজীবিমহল দ্বারা  পিতা গোলাব হোসেন  ও পরিবারের  অন্যান্য সদস্যদের বোঝানোর ফলে তারা কন্যার ১৮ বছর পর  বিয়ে দেবেন বলে জানান।

সূত্রঃ নিউজ 24x7 বাংলা

ফের নাবালিকার বিবাহ রোধ করলেন কন্যাশ্রী যোদ্ধা ফের নাবালিকার বিবাহ রোধ করলেন কন্যাশ্রী যোদ্ধা Reviewed by Dhuliyan City on 22:59 Rating: 5

No comments:

Powered by Blogger.