জঙ্গিপুরের শ্মশান ঘাটে দ্বিতীয় নবনির্মিত বৈদ্যুতিক চুল্লি

জঙ্গীপুর ১৩ সেপ্টেম্বর :- মুর্শিদাবাদের জঙ্গিপুরের শ্মশান ঘাটে দ্বিতীয় নবনির্মিত বৈদ্যুতিক চুল্লি আগামী ১৭ই সেপ্টেম্বর জনপরিসেবায় সমর্পিত হতে চলেছে । ঐদিন বৈকাল ৪ টায় চুল্লিটির শুভ উদ্বোধন করবেন জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী অভিজিৎ মুখার্জি । আয়োজন করেছেন  জঙ্গীপুর মহকুমা প্রশাসক কৃতিকা শর্মা ।
জঙ্গীপুর সাংসদ অভিজিৎ মুখার্জির এলাকা উন্নয়ন তহবিল থেকে ৭১৩৯৩৯৭ টাকা বরাদ্দে দ্বিতীয় চুল্লির কাজ শুরু হয় প্রায় ১১মাস আগে ।দ্বিতীয় চুল্লি হওয়াতে অনেকটা সমস্যা লাঘব হবে।
পরিবেশ এবং গঙ্গা দুষণমুক্ত হবে । দুর-দুরান্ত থেকে আসা শব-দাহ যাত্রীদের সমস্যা লাঘব হবে বলে শব-দাহ যাত্রীরা  মন্তব্য করেন । শ্মশানের কার্তিক মহারাজ বলেন , জঙ্গীপুর শ্মশান বহু পুরনো । এখানে অনেক সুযোগ-সুবিধা রয়েছে । তিনি বলেন শুধুমাত্র জঙ্গীপুর, বীরভূম নয় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড , বিহার থেকে প্রতিদিন শব দাহ করতে আসেন । একটি চুল্লি থাকায় ৪/৫ ঘন্টা তাদের অপেক্ষা করতে হয় । আবার কোন কারণে চুল্লির যান্ত্রিক দুর্যোগ ঘটলে শব-দাহ যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় । এবার এই সমস্যা অনেকটা লাঘব হবে কার্তিক মহারাজ বলেন ।  এই বার্তায় জঙ্গীপুরের মানুষ খুব খুশি । তাঁরা সাংসদ
অভিজিৎ বাবুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান । প্রথম চুল্লিটি ২০১১ সালে নির্মাণ করেন তত্কালীন জঙ্গীপুরের সাংসদ মাননীয় শ্রী প্রণব মুখার্জি ।

জঙ্গিপুরের শ্মশান ঘাটে দ্বিতীয় নবনির্মিত বৈদ্যুতিক চুল্লি জঙ্গিপুরের শ্মশান ঘাটে দ্বিতীয় নবনির্মিত বৈদ্যুতিক চুল্লি Reviewed by Dhuliyan City on 09:33 Rating: 5

No comments:

Powered by Blogger.