ধুলিয়ান ২৮ আগস্ট : - মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ধুলিয়ান শহরে বর্ষার ফলে বার বার একই দৃশ্য দেখা যায় । বিগত দু-দিন ধরে ধুলিয়ান শহর ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে বৃষ্টিপাত হয় ।ধুলিয়ান শহরের মেন রাস্তা যা জাতীয় সড়কের সাথে যুক্ত এই রাস্তাটি জলমগ্ন অবস্থায় থাকায় বেহাল ধুলিয়ান বাসী ।
পথ আরোহী অনুপ রায় বলেন প্রীতিবার বৃষ্টির জেরে আমরা একই দৃশ্য দেখি ঈশাকম্পানী মোড় থেকে শুরু করে শিবমন্দির পর্যন্ত রাস্তা জলমগ্ন অবস্তায় থাকে , স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ ও যানবাহন এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন , রাস্তা জলমগ্ন থাকায় আমাদের যানজটের সম্মুখীন হতে হয়, সময় মত কথাই পৌঁছাতে পারিনা । হাইড্রেন গুলো বদ্ধ হয়ে থাকার ফলে এই অবস্থা মেন রাস্তার । ধুলিয়ান পুরসভার পুরপ্রধান সুবল সাহা কে এই জলমগ্ন রাস্তা ব্যাপারে বলা হলেও সেরকম কোন পরিকাঠামো দেখতে পাচ্ছিনা । পুরপ্রধান সুবল সাহা বলেন এখন বর্ষার কাল তাই রাস্তা ও হাইড্রেন মেরামতের করা সম্ভব হচ্ছে না তবে খুব শ্রীঘ্রই সব ঠিক হয়ে যাবে।
ধুলিয়ান মেন রাস্তাটি জলমগ্ন অবস্থায় থাকায় বেহাল ধুলিয়ান বাসী
Reviewed by Dhuliyan City
on
06:51
Rating:
Reviewed by Dhuliyan City
on
06:51
Rating:
