ধুলিয়ান ৫ আগষ্ট :- সামশেরগঞ্জ অঞ্চলের দুটি গ্রাম কে একের ওপরের সাথে যুক্ত করার জন্য , আজ সামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম ভাসাইপাকর অঞ্চলে মহব্বতপুর থেকে ইসলামপুর একটি মাত্র রাস্তা যাতায়াতের সেই রাস্তার নির্মানের শুভ সূচনা করলেন । গ্রামবাসী আসিফ সেখ জানাই এই রাস্তাটি অনেক দিন ধরে দূর্দশা অবস্তায় ছিল ,সামান্য পরিমাণ বৃষ্টিতে রাস্তা দিয়ে দুটি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত । আজ আমাদের বিধায়ক এই রাস্তাটি শুভ নির্মাণ করাতে দুটি গ্রামের যোগাযোগ ব্যাবস্থা ভালো হবে ।
তাঁর সাথে নিমতিতা অঞ্চলে শেরপুরে গ্রামে ড্রেন নির্মানে কাজে সামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম আজ নিজেই জি সি পি দিয়ে শুভ সূচনা করলেন । শেরপুর গ্রামে জল নিকাশির কোন ব্যাবস্থা না থাকায় সমস্যায় পড়তে হত গ্রামবাসীদের । এই ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসী , বিধায়ক আমিরুল ইসলাম জানায় গরীব মানুষদের জন্য আমি যেটুকু উন্নয়ন করতে পারবো তা চেষ্টা করেই যাবো ।
Reviewed by Dhuliyan City
on
07:47
Rating:
No comments: