ধুলিয়ান ৪ আগষ্ট :- জলমগ্ন ধুলিয়ান মেন রোড গত কাল ,রাজ্যে জুড়ে প্রবল পরিমানে বৃষ্টি হয় । সেই বৃষ্টির জেরে জলমগ্ন অবস্থা হয় রাজ্যের বিভিন্ন গ্রাম ,শহর অঞ্চল জুড়ে । বৃষ্টি থেকে রেহায় পাইনি ধুলিয়ান শহর ,জাতীয় সড়কের সাথে যুক্ত একটি মাত্র রাস্তা ধুলিয়ান মেন রোড ।ধুলিয়ানের ব্যাবসা বাণিজ্য উন্নয়ন ও রাস্তা জামমুক্ত করতে , রাস্তার দু - ধারে অবৈধ নির্মাণ উচ্ছেদ কাজের ফলে বড় বড় হাইড্রেন গুল বন্ধ হয়ে যায় । পথচলিত খোকন বলেন ধুলিয়ান পুরসভা কর্তৃপক্ষ সঠিক পরিকল্পনা না করেই, সেই সব অবৈধ নির্মাণ গুলি উচ্ছেদ কাজ শুরু করেদেন , যার জেরে রাস্তা ঈশাকম্পানী মোড় থেকে বিধান চান্দ্রা রোড পর্যন্ত রাস্তা জলমগ্ন হয় । স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাজ বিষয়ে ভুগতে হয়ে আমজনতাকে ।
ধুলিয়ান পুরসভার কর্তৃপক্ষ যে উদ্দোগ নিয়েছে তা ভাল । তবে সঠিকভাবে পরিকল্পনা করে কাজ করলে ভাল হয় ।
Reviewed by Dhuliyan City
on
08:06
Rating:
No comments: