মুশিদাবাদ ২০ সেপ্টেম্বর :- দু’বছরের জন্য মুর্শিদাবাদ জেলায় গম চাষ নিষিদ্ধ ঘোষণা করল জেলা প্রশাসন। ছত্রাক ঘটিত রোগ হুইট ব্লাস্টের আক্রমণ বন্ধ করতেই এই নির্দেশ জারি করা হয়েছে। গমের পরিবর্তে চাষিদের ডাল শষ্য ও তেল বিজের চাষ করার পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে । চাষের জন্য বীজ জেলা প্রশাসনের তরফ থেকে চাষিদের দেওয়া হবে। জেলায় কোন যায়গাতে যাতে গম চাষ না করা হয় তার জন্য বিশেষ ভাবে নজরদারি চালাবে কৃষি দপ্তর। দু’বছর পরিয়ে গেলে গম চাষে কোনও আপত্তি থাকবে না বলেও জানানো হয়েছে। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ এই অর্থ বর্ষে হুইট ব্লাস্ট ছত্রাকের কারনে কারণে মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকায় গম চাষে ধস নামে। বাংলাদেশ থেকেই ছত্রাক ঘটিত বীজ মুর্শিদাবাদে আসার কারণেই সীমান্তবর্তী ব্লকগুলির গমের চাষে ব্যাপক ক্ষতি হয়। হুইট ব্লাস্টের আক্রমনের ফলে, পুষ্ট হওয়ার আগেই গম গাছ মারা যেতে শুরু করে। ওই রোগে আক্রান্ত ফল মানুষই, পশুদের ক্ষেত্রেও যথেষ্ট বিপজ্জনক বলে জানিয়েছে কৃষি দপ্তর।
২০১৬-১৭ অর্থবর্ষে জেলায় ৫১৯ হেক্টর জমির গম পুড়িয়ে ফেলা হয়। তার জন্য সরকারি তরফে চাষিদের ক্ষতিপূরণও দেওয়া হয়। এখন জেলায় মোট ৮০ হাজার হেক্টর জমিতে গম চাষ হয় বলে জানা গেছে।
Reviewed by Dhuliyan City
on
05:00
Rating:
No comments: