মামুন আব্দুল কায়েম, ডোমকল, ২০ ই সেপ্টেম্বর: কলেজ যাওয়ার পথে টুকটুক গাড়ি উল্টে জখম ৩ ছাত্রীসহ ২ শিক্ষক। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ কলেজ যাওয়ার সময় কলেজ রোডেই এই দূর্ঘটনা ঘটে। এক টুকটুক গাড়ি করে ৩ জন ছাত্রীসহ ২ শিক্ষক কলেজ যাচ্ছিলেন। কলেজ রাস্তার বেহাল দশা ফলে টুকটুক গাড়ির এক চাকা গর্তে পড়ে উল্টে যায়। যার ফলে ৩ জন ছাত্রীসহ ২ শিক্ষক জখম হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, আজ কলেজ সময়ে টুকটুক করে ছাত্রী সহ শিক্ষকরা কলেজ যাচ্ছিলেন। সেই সময় একটি সাঁকো পার করেই টুকটুকের চাকা গর্তে পড়ে সঙ্গে সঙ্গে উল্টে যায় টুকটুকটি। বৃষ্টির কারণে রাস্তার বেহাল দশায় গাড়ি চলাচলে বিপদ জনক হয়ে উঠেছে কলেজ রোডে।
কলেজ যাওয়ার পথে টুকটুক গাড়ি উল্টে জখম ৩ ছাত্রীসহ ২ শিক্ষক
Reviewed by Dhuliyan City
on
08:39
Rating:
Reviewed by Dhuliyan City
on
08:39
Rating:
No comments: