ধুলিয়ান ২৭ আগস্ট :- মালদা ,গঙ্গার ব্যাপক ভাঙ্গনে সৃষ্টি জেরে ভিটে মাটি হারিয়ে দিশেহারা কয়েকশো পরিবার। মালদা জেলার কালিয়াচক ৩ নং ব্লকের অন্তর্গত পারদেওনাপুর ,শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পার অনুপনগর, পারলাল পুর, গোলাব মন্ডল পাড়া, খাসপাড়া গ্রামের গত কয়েক দিন ধরে একের পর এক বাড়ি ও ভিটে মাটি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ।
তাঁর জেরে ঠাঁই হচ্ছে সেই সব পরিবারের খোলা আকাশের নিচে, চরম কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে দিন । বিগত বছরগুলোতে একই দৃশ্য দেখা দিয়েছে । জেলা আধিকারিক,প্রশাসন এসেও কিছু সুরাহ করতে পারছে না।এদিন জিতেন বিশ্বাসের নতুন পাকা বাড়ী নদী গর্ভে তলিয়ে গেল। গ্রামবাসী এই সবের জন্য দায়বদ্ধ করছেন প্রশাসনকে । জিতেন বিশ্বাস বলেন জেলা অধিকারী , প্রসাশন সময় মত ব্যাবস্থা নিলে আমরা মত কারও বাড়ি নদীর গর্ভে তলিয়ে যেত না । এদিকে শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পারলাল পুর রাধা গোবিন্দ মন্দিরের ভিটে মাটির সামনে ভাঙ্গনের - ফাটল দেখা দিয়েছে । ফলে স্থানীয় মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই মন্দিরে দূরদূরান্ত থেকে ভক্তদের আনাগোনা হয়। প্রতি বছর লীলা কীর্তন, দুর্গা পুজা, রাসলীলা, রথযাত্রা স্বরম্বরে পালিত হয়। আজ সেই মন্দিরের সামনে ফাটল দেখা দিয়েছে ফলে স্থানীয় মানুষের চিন্তার ছায়া দেখা যায় গ্রাম জুড়ে । দিনের পর দিন ভয়াবহ আকার ধারন করছে গঙ্গা।
একের পর এক বাড়ি ও ভিটে মাটি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে
Reviewed by Dhuliyan City
on
02:18
Rating:
Reviewed by Dhuliyan City
on
02:18
Rating:

