দেওনাপুর হাইস্কুল ৩ কিলোমিটার রাস্তার দূর্দশা অবস্থা ।

ধুলিয়ান সংবাদ প্রতিবেদক ,মো:মাসুদ রানা ,ধুলিয়ান ১৩ আগস্ট  :-   মালদহ জেলার বৈষ্ণবনগর থানার দেওনাপুর হাই স্কুল যাওয়ার এক মাএ  রাস্তার ছবি এটি। দেওনাপুর গ্রামবাসীদের  অাভিযোগ যে দেওনাপুর হাই স্কুল যাওয়ার  তিন কিলোমিটার রাস্তাটি একেবারে বেহাল অবস্তা। অার এই রাস্তার বেহাল অবস্তা থাকায় নিত্যেদিন সমস্যায় পড়ছেন এই স্কুল এর ৯০০ জন স্কুল পড়ুয়া। এই স্কুল এর স্কুল পড়ুয়ারা যাতায়াতের সময় কাঁদায় তাঁদের ড্রেস নোংরা হয়ে যাচেছ, এমন কি দূর্ঘটনা  ও ঘটছে।তাছাড়   গ্রামবাসীরা বাজার হাট থেকে শুরু করে প্রসুৃতি  মায়েদেরকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায়র সম্মুখিন হচেছ।   এ ব্যাপারে গ্রামবাসীদের অাভিযোগ যে এই  রাস্তাটির ব্যাপারে  পঞ্চায়তে থেকে শুরু করে বিডিওকে  একাধিকবার লিখিত অাভিযোগ জানোনো হলেও কোনও সুরাহা হয়নি। তাঁর পরে বছর খানেক অাগে প্রাধানমন্ত্রী সরক যোজনা থেকে  এই বেহাল রাস্তা পাকা করার  জন্য টাকা  বরাদ্দ হলেও এখন পর্যন্ত রাস্তা হচেছ না,তাঁর প্রতিবাদে অাজ দেওনাপুর হাই স্কুল এই সকল পড়ুয়া  থেকে গ্রামবাসীরা বিডিও অফিস ঘোড়াও  করেন এবং স্কুল পড়ুয়ারা বিডিও সাহেবের   উদ্দ্যেশে প্লাকেড হাতে নিয়ে  বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন যে অাপনার ছেলে মেয়েকে যদি এ ভাবে  স্কুলে যেতে হত তাহলে অাপনার কেমন লাগতো?অামরা তো অাপনার ছেলে মেয়ের মতো,অামাদের কষ্ট  দেখে অাপনার কষ্ট হয় না? পরে  বিডিও সাহেব  গ্রামবাসী থেকে স্কুল পড়ুয়াদের উদ্দ্যেশে জানান যত তাড়াতাড়ী সম্ভব রাস্তাটি সারানো হবে।এ দিকে গ্রামবাসী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা বিডিও সাহেবে দিকে তাকিয়ে যে কবে রাস্তটির সম্যস্যার সমাধান হবে।

দেওনাপুর হাইস্কুল ৩ কিলোমিটার রাস্তার দূর্দশা অবস্থা । দেওনাপুর হাইস্কুল ৩ কিলোমিটার রাস্তার দূর্দশা অবস্থা । Reviewed by Dhuliyan City on 04:18 Rating: 5

No comments:

Powered by Blogger.