গ্রামবাসী এখনও স্বপ্ন দেখছেন বাঁশের সেতুর পরিবর্তে পাঁকা সেতু কবে হবে । ( মালঞ্চা)

ধুলিয়ান ১৪ আগস্ট :- সামশেরগঞ্জ ,মালঞ্চা , জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সেতুর উপর দিয়ে যাতায়াত গ্রামবাসী , মালঞ্চা গোপীনাথপুর গ্রামের বাসীর মাথায় চিন্তার ছায়া বাঁশের সেতু নিয়ে , গোপীনাথপুর গ্রাম ৩-৪ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তারিত , বাঁশের সেতু ফলে গ্রাম দুটি ভাগে বিভক্ত হয়ে যায় । ফারাক্কা ফিডের খাল থেকে একটি ছোট নদী  প্রবাহিত হয়েছে গোপীনাথপুর গ্রাম দিয়ে , সে ছোট নদীর জেরে দু - ভাগে বিভক্ত হয় গোপীনাথপুর গ্রাম । গ্রাম বাসীর ঠিক মত মনে পড়েনা কবে এই বাঁশের সেতু মেরামত বা পুনরায় নির্মাণ হয়েছে । পিপল মন্ডল বলেন আজ থেকে ৭-৮ বছর আগে এই বাঁশের সেতুটি নির্মাণ হয় ,তাঁর পর থেকে এই সেতুর ঠিক করার কোন নাম কথাই নেই । জে.পি - তে অনেক বার লিখিত ভাবে দরখাস্ত দেওয়ার পরেও কিছু হয়নি । গ্রামবাসী অতিস মন্ডল বলেন ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি দিয়ে যায় সব রাজনৈতিক দলগুলো , ভোট শেষ হবার পরে আর  সেই সব রাজনৈতিক দলের নেতাদের মুখ দেখতে পাওয়া যায়না । মেম্বার,গ্রাম প্রধান, এম এল এ ,এম পি, থেকে শুরু করে বি ডি ও পর্যন্ত গোপীনাথপুর গ্রামে দেখা নেই । প্রণব সরকার বলেন রাত্রি বেলায় কেউ অসুকে আক্রান্ত হয় তো রোগীকে এই বাঁশের সেতু উপর দিয়ে নিয়ে যেতে খুব অসুবিধা সম্মুখীন হতে হয় আমাদের ও সময় মত চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হয় । গ্রামবাসী এখনও স্বপ্ন দেখছেন বাঁশের সেতুর পরিবর্তে পাঁকা সেতু কবে হবে ।

গ্রামবাসী এখনও স্বপ্ন দেখছেন বাঁশের সেতুর পরিবর্তে পাঁকা সেতু কবে হবে । ( মালঞ্চা) গ্রামবাসী এখনও স্বপ্ন দেখছেন বাঁশের সেতুর পরিবর্তে পাঁকা সেতু কবে হবে ।
( মালঞ্চা) Reviewed by Dhuliyan City on 02:50 Rating: 5

No comments:

Powered by Blogger.