# সায়নী বসাক
১)সদ্য বিবাহিতের বৃষ্টি :
আজ কতদিন পর বৃষ্টি নেমেছে;আমরা একসাথে ভিজব আজ; মাটির সোদা গন্ধ গায়ে মাখব;খুব মজা হবে।
২) চাকুরি জীবীর বৃষ্টি :
হবি তো হ কাল ১০ টায় হ;তবে তো একটা দিন শান্তি মেলে;তা না,, বেআক্কেলের মতো এই ভর সন্ধ্যা বেলায়!যত্তসব।একটু যে টিভি খুলে বসব তার সাধ্য কি!
৩)স্কুল স্টুডেন্টদের বৃষ্টি :
আজকের মতো প্লিজ কালকেও এসো বৃষ্টি;রেনি ডে'র ছুটি পাবো।পড়াশোনা করতে হবে না লোডশেডিং এ আর চাদর গায়ে দিয়ে তো হেব্বি ঘুম হবে। উফ্ ভাবতেই মজা!
৪)কাকিমা-জ্যেঠিমার বৃষ্টি :
কত্ দিন পর এমনধারা বৃষ্টি হইল,,আইজগা আর রান্ধনের মন নাই;চাল-ডাল মিশাইয়া খিচুড়ি খান চাপাইয়া বইয়া থাকি আর কি!
৫)প্রেমিক -প্রেমিকার বৃষ্টি:
আজ যা বাজে হাল আকাশের দেখা করতে পারব না;হতচ্ছাড়া নামার আর সময় পেল না!
৬)উচ্চবিত্তের বৃষ্টি :
ডিসগাসটিং! কোনো মানে হয় অসময়ে এমন বৃষ্টি নামার।যত্তসব। রাস্তায় আবার জল জমবে আর ঝড়ে কত ধুলো।পুরো পলিউশন! সো ডার্টি থিঙ্গস্।
৭)মধ্যবিত্তের বৃষ্টি:
যাক এবার গরম থেকে স্বস্তি মিলবে।রাতে ভালো ঘুম হবে। শান্তি শান্তি!
৮)নিম্মবিত্তের বৃষ্টি :
কত্ দিন পর ঝড় হইল;চাষের জমির ফসল গুলা ভালো হইব;ছিলা-মিয়া গুলার নাগান খাবার আইনতে পারুম ফসল বেইচা।
৯)পৃথিবীর বুকে বৃষ্টি :
আমার তপ্ত গহ্বরকে তোমার স্নিগ্ধ পরশে শ্রান্ত করো বৃষ্টি;তোমার বারি ধারা নেমে আসুক আজ আমারই বক্ষে;সকলের লক্ষ্যে -অলক্ষ্যে;আমারই বক্ষে।
১০)আমার চোখে বৃষ্টি :
বৃষ্টি তুমি নেমে এসো সবার অলক্ষ্যে;
আমারো দুখানি চোখে।
তোমার শীতল বারি ধারা করুক স্নিগ্ধ;
যা কিছু আজি ধূলিময়,,জরাজীর্ণ হোক দগ্ধ।
তোমাতে বহিয়া আসুক ধরণীর আনন্দ;
বৃষ্টি তুমি করো সব পবিত্র;করো স্নিগ্ধ ।

(সমাপ্ত)
নানা রকমের বৃষ্টি |
Reviewed by Dhuliyan City
on
08:51
Rating:
Reviewed by Dhuliyan City
on
08:51
Rating:
No comments: