ধুলিয়ান ঢোকার রাস্তায় জল জমে যাওযায় চরম বিপত্তিতে ।

এটি পুকুর বা নালা নয়; এটি একটি রাজ্য সড়ক। তা আবার কোথাকার সড়ক শুনলে হতচকিত হয়ে যাবেন। হা আপনারা ঠিক ধরেছেন এটি মুর্শিদাবাদের ধুলিয়ান শহরে ঢোকার এক মাত্র  সড়ক। বৃষ্টি জল এই মূল সড়কে জমে যাওযায় চরম বিপত্তিতে পথচলতি সাধারন মানুষরা। শুধু কি মূল সড়ক? ধুলিয়ান পুরসভার একাধিক ওর্য়াড গুলিতে জমেছে জল। নিকাশি ব্যাবস্থা ঠিকঠাক না হওয়ায় চরম ভোগান্তি পুরবাসিরা। দুই দিন ধরে বর্ষার বৃষ্টি চলছে তার ফলে পুরসভার ৯;১০ ১২ ১৩ ১৪ ১৮৭ নং ওয়ার্ডগুলির প্রায় জায়গায় জমে রযেছে জল। পুরসভার মধ্যে পড়ে সামসেরগঞ্জ থানা , থানার সামনে জমেছে জল। পুর এলাকার বাসিন্দা নার্গিস বিবিকমলেস দাসরা জানান বৃষ্টি হলেই বাড়ির বাইরে রাস্তায় জল জমে যায়। 
​কোথাও হাটু সমান তো কোথাও কোমর জল জমে যায় পুরসভা যদি ঠিকঠাক নিকাশির কাজ করেনা বলে বর্ষার সময় প্রায় আমরা জলে ডুবে থাকি। সংবাদ মাধ্যমের  মারফৎ অনুরোধ করবো যে নিকাশি সমস্যার সমাধান করুন পৌরপিতা। কংগ্রেস ও সিপিএম নেতাদের দাবী পুরসভায় সাধারন মানুষদের জন্য কোন কাজ করে না কাউন্সিলার রা লুটে পুটে খাচ্ছে। পুরসভা লুটেরাদের সভায় পরিনত হয়েছে। পুরসভার চেয়্যারমান সুবল সাহার সাথে ফোনে যোগাযোগ করা হলে ও যোগাযোগ করা যায়নি।।

সূত্রঃ- puspaprovat

ধুলিয়ান ঢোকার রাস্তায় জল জমে যাওযায় চরম বিপত্তিতে । ধুলিয়ান ঢোকার রাস্তায় জল জমে যাওযায় চরম বিপত্তিতে
। 
Reviewed by Dhuliyan City on 21:35 Rating: 5

No comments:

Powered by Blogger.