সামশেরগঞ্জে ব্লকের কন্যাশ্রী যোদ্ধাদের উদ্দ্যেগে বাল্যবিবাহ বন্ধ

সামশেরগঞ্জ ৩ নভেম্বর :-  সামশেরগঞ্জ ব্লকের বোগদাদ নগর গ্রাম পঞ্চায়েতের মহেশতলা গ্রামের নাবালিকা মেঘা সরকারের বিয়ে ঠিক হয় উত্তর প্রদেশ এর তার দূর সম্পর্কের এক আত্বীয়র সঙ্গে। বুধবার রাতে মন্দিরে বিয়ের আয়োজন করে পরিবারের লোকজন। আয়োজন সব শেষ।পাএী কনের সাজে বসে।বাড়ির লোকের ব্যস্ততা তুঙ্গে। এদিকে নাবালিকা কন্যার বিয়ের খবর পান গোপনসূত্রে কন্যাশ্রী যোদ্ধা ও সামশেরগঞ্জ ব্লকের বিডিও জয়দ্বীপ চক্রবর্তী । খবর পাওয়া মাত্র চাইল্ড লাইন, বিডিও, যুগ্ম বিডিও এবং পুলিশ প্রশাসন হাজির হন মহেশতলা নাবালিকার বাড়ি। ১৪ বছরের নাবালিকাকে কন্যার সাজ দেখে হতভম্ব হয়ে পড়েন ব্লক প্রশাসনের কর্তারা। নাবালিকা মেঘার সঙ্গে কথা বলেন প্রশাসনের কর্তারা। মেঘা স্থানীয় জুনিয়ার হাই স্কুলের ছাএী। বাড়ির লোক মেঘার পড়াশোনা বন্ধ করে উওর প্রদেশে বসবাসকারি এক নিকট আত্মীয়র সঙ্গে মেঘার বিয়ে ঠিক করে।জানা গিয়েছে পাত্রের বয়স ৩০।পাতত্র উওর প্রদেশ থেকে চলে এসেছে। মন্দিরে পুরোহিত ডেকে সিঁদুর দান করে মেঘাকে বধূ হিসাবে গ্রহন করে ফিরে যাবে উওর প্রদেশে। সব আয়োজন বন্ধ হয়ে পড়ে ব্লক প্রশাসনের কর্তাদের আচমকা হানায়। এদিন বিডিও জয়দ্বীপ চক্রবর্তী বলেন, নাবালিকা কন্যার বিয়ের কুফল সম্পর্কে বোঝান পরিবারের লোকজনদের। নাবালিকাকে বিয়ের জন্য মন্দিরে তুলবে সেই সময় হাজির হয়। আর একটু দেরী হলেই সিন্দুর পরানো হয়ে যেত।

নাবালিকা মেঘার মা অপর্ণা সরকার বলেন,তিন কন্যা মেঘা ছোট গরীব মানুষ খুবই কষ্টে বিড়ি বেঁধে সংসার চলে টেনেটুনে। মেঘার থেকে বয়সে অনেক বড়। ব্লক প্রশাসনের কর্তাদের কথা শুনে সিদ্ধান্ত নিলাম ১৮ বছর এর পর মেয়ের বিয়ে দেবো।

ছবি ও তথ্য :- কমল মজুমদার, OMSD

সামশেরগঞ্জে ব্লকের কন্যাশ্রী যোদ্ধাদের উদ্দ্যেগে বাল্যবিবাহ বন্ধ সামশেরগঞ্জে ব্লকের কন্যাশ্রী যোদ্ধাদের উদ্দ্যেগে বাল্যবিবাহ বন্ধ

Reviewed by Dhuliyan City on 07:39 Rating: 5

No comments:

Powered by Blogger.