একের পর এক ডেঙ্গু জ্বরে মৃত সামশেরগঞ্জ ব্লকে

ধুলিয়ান ৩ অক্টোবর :- নতুন করে একের পর এক ডেঙ্গু জ্বরে মৃত সামশেরগঞ্জ ব্লকে । এদিন সামশেরগঞ্জ ব্লকের নতুন জালাদিপুর গ্রাম। নতুন জালাদিপুর গ্রামের সাহেব সেখ এর মেয়ে, তথা বাসুদেবপুর  হাই স্কুল এর অষ্টম শ্রেনির ছাত্রী সাবানা খাতুন  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান । আজ সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামের সাবিলা বিবি (৩৭) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সকাল ১০ নাগাদ বহরমপুর মেডিক্যাল কলেজ  মারা যান । সাবিলার স্বামী নেফাউল শেখ জানান ,তাঁর স্ত্রী বিগত কিছু দিন আগে জ্বরে  আক্রান্ত হয়, জ্বর আসে আর যায় , রক্ত পরীক্ষা করলে  কালকে বৈকালে জানতে পারেন তাঁর স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে । জঙ্গিপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া যায় । সাবিলা বিবির অবস্থা আশঙ্কাজনক হলে , বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় সাবিলা বিবিকে । আজ সকাল ১০ নাগাদ মৃত্যু হয় সাবিলা বিবির । পার্শ্ববর্তী কাছে জানা যায় , সাবিলা বিবির নয়-টি ছেলে মেয়ের মা , খুব গরীবের সংসার ছিল । বিড়ি বেঁধে তাঁদের দুবেলা খাবার জুট-তো , এই নয়-টি ছেলে মেয়ের কি হবে তা নিয়ে চিন্তা গ্রাম বাসীর , গ্রাম বাসী জানান প্রশাসনের কাছ থেকে কিছু সাহায্য পাওয়া যায়  ।

একের পর এক ডেঙ্গু জ্বরে মৃত সামশেরগঞ্জ ব্লকে একের পর এক ডেঙ্গু জ্বরে মৃত সামশেরগঞ্জ ব্লকে Reviewed by Dhuliyan City on 10:08 Rating: 5

No comments:

Powered by Blogger.