মামুন আব্দুল কায়েম, ডোমকল, ১৫ই সেপ্টেম্বর: এদিন শুক্রবার নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছে ৪৩ জনের। ঘটনাটি ঘটে ইসলামপুর থানার ১৪ মাইল এলাকার বাসষ্টপের আগেই। কুশাবাড়িয়া থেকে বহরমপুর যাবার সময় বেহাল রাস্তা থাকা সত্তেও তীব্র গতিতে যাওয়ার জন্য রাস্তার মাঝেই উল্টে যায় যাত্রী বোঝায় বাসটি। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ৪৩ জনকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে, পরে শারীরিক অবনতির কারনে ২৬ জনকে স্থানান্তরিত করা হয় বহরমপুর সদর হাসপাতালে। যাবার পথেই মাঝ রাস্তায় মৃত্যু হয় নাম না জানা অপরিচিত এক ব্যক্তির। কুশাবাড়িয়া-বহরমপুর গামী বাসটির নাম এস এস ট্রাভেলস। সাড়ে দশটার সময় ঘটনার পর থেকে জানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। কিছুক্ষন পরে পুলিস এসে রাজ্য সড়কের জানজট বিচ্ছিন্ন করে এবং এলাকা কে স্বাভাবিক করে।
Reviewed by Dhuliyan City
on
07:41
Rating:
No comments: