সুতি ২৩ আগস্ট : স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে মাটাডরের চাকায় পিষ্ট হয়ে মৃত হল এক ছাত্রীর। ঘটনায় জখম আরো ১ জন।ঘটনার পরে চরম উত্তেজনা সৃষ্টি হলে সুতি থানার পুলিস গেলে তা সরে যায় জনতা । আজ বিকেলে দূর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদে সুতির চাঁদেরমোড়ের কাছে ৩৪ নং জাতীয় সড়কে। পুলিস জানায় মৃত ছাত্রীর নাম দিয়া সরকার (১২)বাড়ি সুতির বামুয়া গ্রামে। মুরারিপুকুর হাইস্কুলে পঞ্চম শ্রেনীতে পড়াশুনা করতো মৃতা ছাত্রী। জানা যায় এদিন বিকেলে স্কুল ছুটির পরে ৩৪ নং জাতীয় সড়ক হয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিল কয়েকজন ছাত্রী। হঠাৎ চাঁদের মোড় নতুন বাসস্টপের কাছে ৩৪ ন্ং জাতীয় সড়ক পার হয়ে বাড়ির দিকে যাবার সময় ৫ জন ছাত্রী এক সাথে রাস্তা পার হতে যায় ৪ জন পার হলে ও দিয়া রাস্তা পার হতে গিয়ে মাটাডরের তলায় চাপা পড়ে আর ঘটনাস্থল তার মত্যু হয়।তার পরে ঘাতক ম্যাটাডরটি রাস্তার পাসে উল্টে য়ায়। মৃতার বাবা প্রনব সরকার বলেন রোজ বাড়ি চলে আসে মেযেটি আজ আর বাড়ি এলনা। রাস্তা পার হতে গিয়ে এমন টা ঘটেছে। কেন যে এমন টা হল বুঝতে পারছিনা।সুতি পু্লিস জানায় মৃত ছাত্রীর মৃত দেহ উদ্ধার করে মযনা তদন্তে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে।ঘাতক ম্যাটাডরটি সহ চালক কে আটক করা হয়েছে।
সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ
Reviewed by Dhuliyan City
on
10:19
Rating:
No comments: