মুর্শিদাবাদ জেলার মানচিত্রে উঠে আসতে চলছে জঙ্গিপুরের সুভাষ দ্বীপ

জঙ্গিপুর ৩০ আগস্ট :- মুর্শিদাবাদ জেলার মানচিত্রে উঠে আসতে চলছে জঙ্গিপুরের সুভাষ দ্বীপ ।আধুনিকীকরণের জন্য প্রায় ১কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।ভাগীরথীর তীরে সৌন্দর্য বৃদ্ধি করে পর্যটকদের মন জয় করার উদ্দেশে এই পরিকল্পনা ।দ্বীপের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দ্বীপঃর ভেতরের আলোকসজ্জা, পাখিরালয়,পর্যটকদের জন্য শৌচালয় ও থাকবার জন্য সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নানান ধরনের খাবারের জন্য রেস্তারাঁর কথাও ভাবা হয়েছে।রাখা হয়েছে নৌকাবিহারের ব্যবস্থা ।রাজ্যসরকারের সবুজ সংকেতের পরই জঙ্গিপুর পৌরসভা প্রাথমিক পর্যায়ে ৮ লক্ষ টাকার কাজ শুরু করে দিয়েছে ।বর্ষার পর পুরোদমে কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পুরপ্রধান মোজাহারুল ইসলাম ।জঙ্গিপুর মহকুমা তৃণমূল সভাপতি জানান পিছিয়ে পড়া মুর্শিদাবাদে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে।এর ফলে পৌরসভার যেমন বাড়তি আয় বাড়বে তেমনই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কর্ম সংস্থানের সুযোগও হবে ।মানচিত্রে সবুজ দ্বীপকে তুলে আনার পরিকল্পনার কথা জানাজানি হতেই জঙ্গিপুর জুড়ে খুশির হাওয়া বইছে ।পুজোর আগেই নতুন সাজে সেজে উঠবে সবুজ দ্বীপ বলে আশাবাদী এলাকা বাসী।

ছবি ও তথ্য – কমল মজুমদার

সূত্রঃ ntvwb

মুর্শিদাবাদ জেলার মানচিত্রে উঠে আসতে চলছে জঙ্গিপুরের সুভাষ দ্বীপ মুর্শিদাবাদ জেলার মানচিত্রে উঠে আসতে চলছে জঙ্গিপুরের সুভাষ দ্বীপ Reviewed by Dhuliyan City on 09:01 Rating: 5

No comments:

Powered by Blogger.