নদীর জল বেড়ে যাওয়ায় জলবন্দি গ্রাম বাসীরা সুতি ২

ফাল্গুনী নদীর জল
বেড়ে যাওয়ায় পুরো
গ্রামবাসী বন্দি ।
সুতি-2 নম্বর মহেশাইল- 2গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রাম জলে ঘেরা। ফল্গু (ফাল্গুনী )নদীর জল বেড়ে যাওয়ায় গ্রাম বাসীরা জলবন্দি হয়ে জীবন কাটাচ্ছে ।নিম্নচাপে লাগাতার বৃষ্টির ফলে নদী ফুলে-ফেঁপে ওঠায় অন্যান্য গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় দ্বীপের আকার নিয়েছে এই গ্রামটি।বহু কষ্টে চাঁদা তুলে যে বাঁশের মাচাটি তৈরি করেছিল গ্রামবাসীরা সেটিও এখন জলের তলায় ।কৃষি জমি গুলিও জলের তলায় ।যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সবথেকে অসুবিধার মধ্যে পড়েছে গ্রামের স্কুলপড়ুয়ারা।কাছাকাছি কোনও মাধ্যমিক স্কুল না থাকায় ছাত্রছাত্রীরা অনেকটা দূরে কয়েকটি বিদ্যালয়ে যায় ।তার মধ্যে হেমাঙ্গিনী উচ্চ বিদ্যালয় এবং শচীন্দন বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন চলছে এছাড়া দুটি বিদ্যালয়েই চলছে দ্বিতীয় একক অভীক্ষা -পরীক্ষা দিতে পারছে না ছাত্রছাত্রীরা।স্কুল পড়ুয়া ছাত্রী চাঁদমণি মন্ডল বলে-“আমরা খুব কষ্ট করেই পড়াশোনা করি ।তাই পরীক্ষা দিতে পারছি বলে খুব কষ্ট হচ্ছে ।”এলাকাবাসীরা এই পরিস্থিতির সঙ্গে লড়তে নৌকার দাবি তুলেছেন ।তাদের অভিযোগ কোনও অসুস্থ মানুষের ন্যুনতম চিকিত্সার ব্যবস্থা পর্যন্ত করা যায়না নৌকার অভাবে ।এমনকী গ্রামের গুটিকয়েক মুদির দোকান সওদা পর্যন্ত মিলছে না-পাওয়া গেলেও তার জন্য অনেক বেশি পয়সা দিতে হচ্ছে ।প্রশাসনের পক্ষ থেকেও কোনওরকম সাহায্যের আশ্বাসও মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর।

ছবি ও তথ্য – কমল মজুমদার

সূত্রঃ ntvwn

নদীর জল বেড়ে যাওয়ায় জলবন্দি গ্রাম বাসীরা সুতি ২ নদীর জল বেড়ে যাওয়ায় জলবন্দি গ্রাম বাসীরা সুতি ২ Reviewed by Dhuliyan City on 08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.