ডেঙ্গু ব্যর্থতার বিক্ষোভ মিছিল ধুলিয়ান ।

ধুলিয়ান ২আগষ্ট :- সামশেরগঞ্জ ব্লক সহ ধুলিয়ান জুড়ে চলছে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে ব্যর্থতার বিক্ষোভ মিছিল । সামশেরগঞ্জ ও ধুলিয়ান জুড়ে চলে প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতার শিবির , তাঁর সত্য ও ডেঙ্গুর প্রকপে রিয়াই পাইনি সামসেরগঞ্জ ব্লক সহ ধুলিয়ান বাসী । বিগত কিছু দিন আগে ডেঙ্গু ফলে দু- জনের মৃত্যু হয়।  ১৪-১৫ জনের রক্ত পরীক্ষা মূলক  করে জানা যায় যে ,তাদের রক্তে ডেঙ্গুর ভাইরাস আছে । তাদের মেডিক্যাল চিকিৎসা জন্য কলকাতা নিয়ে যাওয়া হয় । সামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ বিক্ষোভ ও অবস্থান মিছিল হয় ,স্বাস্থ্য ব্লক নিকটে । সামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস সভাপতি জানান , প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু ভাইরাস নিয়ে সেই রকম কোন পরিকাঠামো দেখতে পাচ্ছি না । সামশেরগঞ্জ অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যা অবস্থা হয়ে আছে , ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চত্তরে চারপাশে যত সব আবর্জনা - বর্ষার জল যেখানে সেখানে জমে আছে । সেই সব জায়গায় ডেঙ্গুর বসবাস হয়েছে । প্রশাসন বা জেলা স্বাস্থ্য বিভাগ এই নিয়ে কোন  তৎপরতা দেখা যায় না । দিনের পর দিন ডেঙ্গুর ভাইরাস বেড়ে চলেছে, সামশেরগঞ্জ সহ ধুলিয়ানে, তাই আজ আমরা এই ডেঙ্গু বিক্ষোভ অবস্থান মিছিল করেছি।এই মিছিলে দলেদলে যোগদান দিয়েছেন সামশেরগঞ্জ ব্লক সহ ধুলিয়ানের আমজনতা ।

ডেঙ্গু ব্যর্থতার বিক্ষোভ মিছিল ধুলিয়ান । ডেঙ্গু ব্যর্থতার বিক্ষোভ মিছিল ধুলিয়ান । Reviewed by Dhuliyan City on 00:24 Rating: 5

No comments:

Powered by Blogger.