কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রীদের বাস লক্ষ্য করে গুলি জঙ্গিদের, নিহত ৭, আহত বহু

জম্মু: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গিহানা। নিহত ৭ তীর্থযাত্রী এদের মধ্যে ৫ মহিলা ও ২ পুরুষ । ঘটনায় পাঁচ পুলিশকর্মী সহ আহত আরও আটজন।
পুলিশ সূত্রে খবর, এদিন জেলার বাতেঙ্গু অঞ্চলে আচমকা তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। সঙ্গে থাকা পুলিশ কর্মীদের ওপরও গুলিবর্ষণ শুরু করে তারা। যাত্রীরা সেই সময় বালতাল থেকে মির বাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে খানাবাল চকের কাছে হামলা হয়।
হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে সিআরপিএফ-এর ৪০ ও ৯০ ব্যাটালিয়নের জওয়ানরা। জঙ্গিদের খোঁজে গাটা এলাকা জুড়ে চিরুনি-তল্লাশি শুরু হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জঙ্গি কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুদিবসের জেরে কাশ্মীর উপত্যকায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় এদিন ত্রাল সহ তিন শহরে কারফিউ জারি করেছিল প্রশাসন। ফলে অমরনাথ যাত্রা স্থগিত রাখতে হয়েছিল।
ধুলিয়ান শহর সেই সব যাত্রীর আত্মার শান্তি কামনা করি| RIP
সূত্র :- নিউজ

কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রীদের বাস লক্ষ্য করে গুলি জঙ্গিদের, নিহত ৭, আহত বহু কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রীদের বাস লক্ষ্য করে গুলি জঙ্গিদের, নিহত ৭, আহত বহু Reviewed by Dhuliyan City on 10:27 Rating: 5

No comments:

Powered by Blogger.