ধুলিয়ান ৩০ জুলাই:- সামশেরগঞ্জ ,ধুলিয়ান খুচরো পয়সার বড় সমস্যা ধুলিয়ান ,আরঙ্গবাদ, ফারাক্কা, জঙ্গিপুর সহ রাজ্যের বহু প্রান্তে একই সমস্যা দেখাদেয় । যার ফলে সমস্যায় ভুগতে হচ্ছে ছোট ব্যাবসায়ী থেকে শুরু করে আমজনতাকে । খুচরো পয়সা ফলে জন মানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে । ব্যাঙ্ক নোট বন্দির সময় গ্রাহকদের প্রচুর পরিমানে খুচরো পয়সা দেন । হঠাৎ করে ব্যাঙ্ক খুচরো পয়সা জমা নিতে অস্বীকার করে । যার ফলে সেই সব খুচরো পয়সা বাজারে থেকে যায় ।কিছু দিন ছোট ব্যাবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী মধ্যে লেনদেন চলে , বড় মাপের ব্যাবসায়ীরা চারু সাহা বলেন আমাদের কাছে প্রচুর পরিমাণে খুচরো পয়সা জমা হয়ে আছে ।ব্যাঙ্ক আমাদের কাছ থেকে জমা নিচ্ছে না ।তাই আমরা নিতে পারছিনা । ছোট ব্যাবসায়ী কৃষ্ণ সিংহ বলে এই ভাবে খুচরো পয়সার দিনের পর দিন সমস্যা চলতে থাকলে আমরা আর্থিক সমস্যার সম্মুখীনে পড়বো। এই সমস্যার সমাধানের জন্য ধুলিয়ান, রতনপুর,ডাকবাংলো ছোট ব্যাবসায়ীরা সামশেরগঞ্জ বিডিও আবু তোয়েব মন্ডল কচ্ছে , খুচরো পয়সা সমাধানের আবেদন পত্র দেন । দ্রুত এর সমাধান না হলে বৃহত্তম মাপের আন্দোনলে সামিলে যোগ দিবেন ব্যাবসায়ীরা ।
বিডিও আবু তোয়েব মন্ডল সেই সব ছোট ব্যাবসায়ীদের দ্রুতই এই সমস্যার সমাধানের আশ্বাস দেন ।
Reviewed by Dhuliyan City
on
10:20
Rating:
No comments: