ধুলিয়ান ৩১ জুলাই :- রাস্তা দখলমুক্ত কাজ শুরু করল ধুলিয়ান পৌরসভার কর্তৃপক্ষ । ধুলিয়ান শহরের মেন রাস্তায় দু ধারের অবৈধ ভাবে যে সব দোকান ,ঘর বা অনান্য অবৈধ নির্মাণ রয়েছে তা আগামী ৩১ শে জুলাই ২০১৭ মধ্যেই সরিয়ে রাস্তা দখলমুক্ত করতে বলা হয় । ঝন্টু শেখ ব্যাবসায়ী বলেন আমাদের অবৈধ নির্মাণ সরাতে অসুবিধা নেই কিন্তু, আমাদের পুনরায় বসবাসের জন্য আগে ব্যাবস্থা করে দিলে ভাল হত। সামনে ঈদ- পুজো আসছে তাদের ব্যাবসায় অনেক ক্ষয়ক্ষতি হবে বলে জানায় ,ধুলিয়ান পৌরসভার কর্তৃপক্ষের কাছে তাঁরা কিছু সময় চেয়ে ছিলেন ব্যাবসা করা জন্য । পৌরসভার কর্তৃপক্ষ জানায় ধুলিয়ান শহর কে জাম্পমুক্ত ও ব্যাবসায় বাণিজ্য উন্নয়ের সুবিধাসর্থে । ঈদ - পূজোর আগে তাদের কে অবৈধ নির্মাণ সরিয়ে নিতে বলা হয় । সেই সব নির্মাণ গুলিকে ৩১ শে জুলাইয়ের মধ্যেই দখলমুক্ত করতে বলা হয় । নির্মাণ দখলমুক্ত না হওয়ায় । ধুলিয়ান পৌরসভার কর্তৃপক্ষ দেওয়া মেয়াদ মধ্যে তাদের সব নির্মাণ সরিয়ে নিতে বলা হয়। আজ তার শেষ মেয়াদ হওয়ায় , সেই সব জায়গা দখলমুক্ত না হওয়ায় । অনেক পরিমানে পুলিশ বাহিনী ও ধুলিয়ান পৌরসভার পৌরপিতার নেতৃত্বে সব অবৈধ নির্মাণ ভাঙ্গার কাজ শুরু হয়।
Reviewed by Dhuliyan City
on
00:34
Rating:
No comments: