কলকাতা: এটিএম তথা ডেবিট কার্ডের জালিয়াতি রুখতে নয়া পদ্ধতি চালু করতে চলেছে আরবিআই। নতুন বছরের শুরুতে টাকা তুলতে গেলে আর এটিএম কার্ডের প্রয়োজন পড়বে না। পিন নম্বরেরও দরকার হবে না। এটিএম ছাড়াই টাকা তুলতে প্রয়োজন পড়বে আঙুলের ছাপ ও চোখের মণির স্ক্যান। যার সঙ্গে যুক্ত হবে আধার কার্ড। অর্থাৎ আধার নির্ভর বায়োমেট্রিক এটিএম কার্ডের ব্যবহার শুরু হবে। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে বিভিন্ন ব্যাংক এই এটিএম ব্যবস্থা চালু করতে চলেছে। তবে পরীক্ষামূলকভাবে কিছু ব্যাংক এই বায়োমেট্রিক এটিএম চালু করতে চলেছে। এই ব্যবস্থা সফল হবে এটিএমের সংখ্যা বাড়ানো হবে। দেশজুড়ে এটিএম জালিয়াতি চক্র নিয়ে নাজেহাল হতে হয়েছে গ্রাহকদের। গ্রাহকদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলে নেওয়া হয়েছে। দেশের প্রায় ৩২ লক্ষ গ্রাহককে এটিএম জালিয়াতির শিকার হয়েছেন। পুলিশের দ্বারস্থ হয়েও বিশেষ লাভ হয়নি। গ্রাহকদের থেকে ভুরিভুরি অভিযোগ জমা পড়ার পর নড়েচড়ে বসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডয়া (আরবিআই)। এটিএম জালিয়াতি রুখতে আরবিআই গত মাসে তাই রাষ্ট্রায়ত্ত, বাণিজ্যিক, আঞ্চলিক, কো-অপারেটিভ ব্যাংক, পেমেন্ট ব্যাংক, এটিএম অপারেটর, স্মল ফিনান্স ব্যাংকগুলিকে বায়োমেট্রিক মেশিন চালু করতে নির্দেশ পাঠায়। একইসঙ্গে ব্যাংকগুলিকে তাদের গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করারও নির্দেশ দেয়। যার ফলে গ্রাহকরা বায়োমেট্রিক এটিএমের সুবিধা পেতে পারেন। দেশজুড়ে এখনও পর্যন্ত ১০৭ কোটি মানুষের আধার কার্ড রয়েছে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে, চলতি মাসের জুলাই মাস পর্যন্ত সারাদেশে ৬৯ কোটি ৭ লক্ষ এটিএম কার্ড এবং আড়াই কোটি ডেবিট কার্ড রয়েছে। আগামী দু’বছরের মধ্যে কার্ড নির্ভর লেনদেনের সংখ্যা ১৬ শতাংশ হারে বাড়তে চলেছে। ফলে গ্রাহকদের যাতে হ্যাকারদের খপ্পড়ে না পড়তে হয় তারজন্য বায়োমেট্রিক এটিএম পরিষেবার জোর দিচ্ছে আরবিআই। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরানুযায়ী, আইবিআইয়ের এই নির্দেশ আসার পরপরই ইতিমধ্যে বেশকয়েকটি ব্যাংক বায়োমেট্রিক এটিএম নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে দেশের বড় বড় শহরগুলিতে এই এটিএম বসানো হবে। পরবর্তিতে ধাপে ধাপে এর সংখ্যা বাড়ানো হবে। তবে এখন চালু না হওয়ায় ব্যাংকগুলির তরফে এব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে নতুন বছরের শুরু থেকে বায়োমেট্রিক এটিএম চালু হচ্ছে। ব্যাংকগুলির তরফে জানানো হয়েছে, এই বায়োমেট্রিক এটিএম কার্ডের সুবিধা পেতে হবে গ্রাহকদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। বায়োমেট্রিক এটিএমে আঙুলের ছাপ ও চোখের মণি যাচাই করার জন্য স্ক্যানার থাকবে। চোখের মণি ও আঙুলের ছাপ যাচাই হয়ে যাওয়ার পর গ্রাহকরা এটিএম থেকে টাকা তুলতে পারবেন। তবে আধার কার্ড থাকলেই এটিএমের সুবিধা পাওয়া যাবে।
Reviewed by khokan
on
10:34
Rating:
No comments: